1. ধানের লিফ ব্লাইট রোগের জন্য দায়ী কোনটি?
ক)
ভাইরাস
খ)
ব্যাকটেরিয়া
গ)
শৈবাল
ঘ)
ছত্রাক
উত্তর:
ব্যাকটেরিয়া
ব্যাখ্যা:
ব্যাকটেরিয়া উদ্ভিদের বিভিন্ন ধরণের রোগের জন্য দায়ী। যেমনঃ ধানের লিফ ব্লাইট, টমেটোর ক্যাংকার (বোর্ড বইয়ের পেজ নং ৪)
2. কোনো কাজ করার হারকে কী বলা হয়?
ক)
বল
খ)
ক্ষমতা
গ)
শক্তি
ঘ)
বেগ
উত্তর:
ক্ষমতা
ব্যাখ্যা:
কাজ করার হারকে ক্ষমতা বলে। ( বোর্ড বইয়ের পেজ নং ৬৭)
3. নিচের কোনটি লোহার অণুর সংকেত?
ক)
Fe
খ)
I
গ)
Sc
ঘ)
F
উত্তর:
Fe
ব্যাখ্যা:
লোহার অণুর সংকেত - Fe । লোহার ল্যাটিন নাম Ferrum থেকে সংকেতটি নেওয়া হয়েছে।
4. প্রতিটি নিউরন কতটি অংশ নিয়ে গঠিত?
ক)
১
খ)
২
গ)
৩
ঘ)
৪
উত্তর:
৩
ব্যাখ্যা:
প্রতিটি নিউরন ৩ টি অংশ নিয়ে গঠিত। যেমনঃ কোষদেহ, ডেনড্রন, অ্যাক্সন ( বোর্ড বইয়ের পেজ নং ১৭)
5. "মহাবিশ্বের সামগ্রিক শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং এর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই" - কোন সূত্র?
ক)
শক্তির নিত্যতার সূত্র
খ)
মহাকর্ষ বলের সূত্র
গ)
কাজের সূত্র
ঘ)
বলের সংরক্ষণশীলতার শূত্র
উত্তর:
শক্তির নিত্যতার সূত্র
ব্যাখ্যা:
মহাবিশ্বের সামগ্রিক শক্তি অর্থাৎ মোট শক্তির কোনো তারতম্য বা পরিবর্তন ঘটে না। এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে মোট শক্তির পরিমাণ আর বর্তমানেও মোট শক্তির পরিমাণ সমান। ভবিষ্যতেও মোট এই শক্তির পরিমাণ সমান থাকবে। কারণ, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। ( বোর্ড বইয়ের পেজ নং ৭২)
6. বাতাসে ক্ষতিকর গ্যাস, ধোঁয়া, ধূলিকণা ও দুর্গন্ধ মিশে বাতাস অস্বাস্থ্যকর হওয়াকে কী বলে?
ক)
শব্দদূষণ
খ)
বায়ুদূষণ
গ)
পানিদূষণ
ঘ)
মাটিদূষণ
উত্তর:
বায়ুদূষণ
7. একটি যন্ত্র ৩ সেকেন্ডে ১৫ জুল কাজ করলে যন্ত্রটির ক্ষমতা কত?
ক)
৫ জুল
খ)
৪৫ ওয়াট
গ)
৫ ওয়াট
ঘ)
৪৫ জুল
উত্তর:
৫ ওয়াট
ব্যাখ্যা:
ক্ষমতা = কাজ / সময়
= ১৫ জুল / ৩ সেকেন্ড
= ৫ জুল পার সেকেন্ড
= ৫ ওয়াট
8. কোষঝিল্লির জন্য সত্য নয় কোনটি?
ক)
বায়োমেমব্রেন নামে পরিচিত
খ)
একটি নরম পর্দা
গ)
একস্তর বিশিষ্ট
ঘ)
কোষের ভিতর ও বাহিরের মাঝে সংযোগ রক্ষা করে।
উত্তর:
একস্তর বিশিষ্ট
ব্যাখ্যা:
কোষঝিল্লি ২ স্তর বিশিষ্ট পর্দা দ্বারা গঠিত। ( বোর্ড বইয়ের পেজ নং ১১)
9. নিচের কোনটি কন্দাল মূলের উদাহরণ?
ক)
ডালিয়া
খ)
করলার মূল
গ)
আদা
ঘ)
মিষ্টি আলু
উত্তর:
মিষ্টি আলু
ব্যাখ্যা:
( বোর্ড বইয়ের পেজ নং ২৪)
10. প্রশ্বাসের সময় কী ঘটে?
ক)
খাদ্য জারিত হয়ে গতি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
খ)
ফুসফুস আয়তনে ছোট হয়
গ)
মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরের মাঝের পেশি সংকুচিত হয়
ঘ)
পরিবেশে কার্বন- ডাই অক্সাইড ছেড়ে দেই
উত্তর:
মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরের মাঝের পেশি সংকুচিত হয়
ব্যাখ্যা:
প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরের মাঝের পেশি সংকুচিত হয়। ( বোর্ড বইয়ের পেজ নং ৩৬)
11. নিচের কোনটি লালারসে থাকে?
ক)
টায়ালিন
খ)
ট্রিপসিন
গ)
লাইপেজ
ঘ)
পাচকরস
উত্তর:
টায়ালিন
ব্যাখ্যা:
লালার এনজাইম হলো টায়ালিন। অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ও লাইপেজ অগ্ন্যাশয়ে পাওয়া যায়। পাচকরস বা গ্যাস্ট্রিকরস গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ( বোর্ড বইয়ের পেজ নং ৪৫-৪৬)
12. শ্বেত রক্তকণিকার কাজ কী?
ক)
রোগ-জীবাণু প্রবেশ করলে তা ধ্বংস করা
খ)
দেহের প্রহরীর মত কাজ করা
গ)
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ)
১ ও ২ উভয়ই
উত্তর:
১ ও ২ উভয়ই
ব্যাখ্যা:
( বোর্ড বইয়ের পেজ নং ৪৮ )
13. পৃথিবীর ঘূর্ণন কোনদিকে?
ক)
উত্তর থেকে দক্ষিণে
খ)
পুর্ব থেকে পশ্চিমে
গ)
পশ্চিম থেকে পূর্বে
ঘ)
দক্ষিণ থেকে উত্তরে
উত্তর:
পশ্চিম থেকে পূর্বে
ব্যাখ্যা:
পৃথিবীর ঘুর্ণন ২ ধরণের। একটি হলো নিজ অক্ষের অপর ২৪ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন, যা আহ্নিক গইত। অপরটি হলো সূর্যের চারদিকে পৃথিবীর বার্ষিক গতি। ( বোর্ড বইয়ের পেজ নং ১৩২)
আরও পড়ুন:
14. চকের গুঁড়া কোন জাতীয় পদার্থ?
ক)
সালফেট
খ)
কার্বনেট
গ)
নাইট্রেট
ঘ)
ফসফেট
উত্তর:
কার্বনেট
ব্যাখ্যা:
চকের সংকেত CaCO₃ (ক্যালসিয়াম কার্বনেট) । ( বোর্ড বইয়ের পেজ নং ১২০)
15. নিচের কোনটি শ্রুতি উত্তর শব্দ?
ক)
১৫ ,০০০ হার্জ
খ)
২০ ,০০০ হার্জ
গ)
২৫ হার্জ
ঘ)
৩৩ ,০০০ হার্জ
উত্তর:
৩৩ ,০০০ হার্জ
ব্যাখ্যা:
২০ ,০০০ হার্জের বেশি কম্পনের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। ( বোর্ড বইয়ের পেজ নং ৮৫)
16. কোন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি?
ক)
বায়বীয়
খ)
কঠিন
গ)
তরল
ঘ)
গ্যাসে
উত্তর:
কঠিন
ব্যাখ্যা:
শব্দের বেগঃ কঠিন > তরল > বায়বীয় । ( বোর্ড বইয়ের পেজ নং ৮৪)
17. কোন জাতীয় শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়?
ক)
স্পাইরোগাইরা
খ)
অ্যালজিন
গ)
নীলাভ সবুজ শৈবাল
ঘ)
ফুকাস
উত্তর:
স্পাইরোগাইরা
ব্যাখ্যা:
স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। অ্যালজিন আইসক্রিম তৈরিতে ব্যবহার হয়। ( বোর্ড বইয়ের পেজ নং ৪)
18. হৃদপিন্ড কত স্তর বিশিষ্ট?
ক)
১
খ)
২
গ)
৩
ঘ)
৪
উত্তর:
৩
ব্যাখ্যা:
হৃদপিন্ড ৩ স্তরবিশিষ্ট। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ( বোর্ড বইয়ের পেজ নং ৫০)
19. সুর্যের তাপে পানির জলীয়বাষ্পে পরিণত হওয়া কোন ধরণের ঘটনা?
ক)
কঠিনীভবন
খ)
ঘনীভবন
গ)
বাষ্পীভবন
ঘ)
উর্ধপাতন
উত্তর:
বাষ্পীভবন
ব্যাখ্যা:
সুর্যের তাপে পানি বাষ্পে পরিণত হওয়া - বাষ্পীভবন।
জলীয়বাষ্প থেকে মেঘে পরিণত হওয়া - ঘনীভবন।
পানির বরফে পরিণত হওয়া - কঠিনীভবন।
( বোর্ড বইয়ের পেজ নং ১১৭)
20. হ্যালির ধুমকেতু কত সালে দেখা যাওয়ার কথা?
ক)
২০৫০ সালে
খ)
২০৬১ সালে
গ)
১৯৮৬ সালে
ঘ)
২১২৫ সালে
উত্তর:
২০৬১ সালে
ব্যাখ্যা:
( বোর্ড বইয়ের পেজ নং ১২৭)
21. স্ট্র্যাটোমন্ডলে কোন গ্যাস রয়েছে?
ক)
কার্বন- ডাই অক্সাইড
খ)
নাইট্রোজেন
গ)
ওজোন
ঘ)
মিথেন
উত্তর:
ওজোন
ব্যাখ্যা:
স্ট্র্যাটোমন্ডলে ওজোন নামক গ্যাস রয়েছে, যা আমাদের সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে। ( বোর্ড বইয়ের পেজ নং ১৫৬)
22. কোন পরমাণূর কেন্দ্রে নিউট্রন থাকে না?
ক)
হাইড্রোজেন
খ)
হিলিয়াম
গ)
কার্বন
ঘ)
অক্সিজেন
উত্তর:
হাইড্রোজেন
23. ফণীমনসা কোন ধরণের কান্ডের উদাহরণ?
ক)
থর্ন
খ)
বুলবিল
গ)
ফাইলোক্লাড
ঘ)
স্টেম টেনড্রিল
উত্তর:
ফাইলোক্লাড
ব্যাখ্যা:
ফাইলোক্লাডে জাতীয় কান্ড পাতার মত চ্যাপ্টা ও সবুজ, যা খাদ্য তৈরিতে সাহায্য করে। পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। যেমনঃ ফণীমনসা । ( বোর্ড বইয়ের পেজ নং ২৭)
24. যক্ষ্মার প্রতিষেধক টিকা কোনটি?
ক)
বি.সি.জি.
খ)
পোলিও
গ)
পিসিভি
ঘ)
টিটি
উত্তর:
বি.সি.জি.
25. সূর্য থেকে কোন প্রক্রিয়ায় তাপের সঞ্চালন ঘটে?
ক)
পরিবহণ
খ)
পরিচলন
গ)
সঞ্চালন
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা:
সূর্য থেকে তাপের বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপের সঞ্চালন ঘটে। মাধ্যম বিহীন জায়গায় তাপ এই প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। ( বোর্ড বইয়ের পেজ নং ৯৭)