1. A lie has no legs." — এখানে 'lie' কোন প্রকারের Noun?
ক)
Proper
খ)
Common
গ)
Abstract
ঘ)
Collective
উত্তর:
Common
ব্যাখ্যা:
Lie' (মিথ্যা) শুনতে Abstract মনে হলেও, যখন এর আগে Article বসে এবং একে গণনা করা যায় (যেমন: He told many lies), তখন এটি Common Noun হিসেবে গণ্য হয়।
2. Give me a paper." — এখানে 'paper' কোন ধরনের Noun?
ক)
Proper
খ)
Material
গ)
Common
ঘ)
Collective
উত্তর:
Common
3. The public are requested to leave by different exits. Here "Pubilc" is
a)
Common Noun
b)
Collective
c)
Noun of Multitude
d)
Abstract Noun
Answer:
Noun of Multitude
Explanation:
এমনিতে 'Public' শব্দটা Collective Noun। কিন্তু যখন কোনো সমষ্টির সদস্যরা আলাদা আলাদা কাজ করে (যেমন এখানে তারা আলাদা আলাদা দরজা দিয়ে বের হচ্ছে—'different exits') এবং বাক্যে Plural Verb (are) ব্যবহৃত হয়, তখন গ্রামারের ভাষায় তাকে আর Collective Noun বলা যায় না; তাকে বলতে হয় Noun of Multitude।
4. He is a Justice of the High Court." — এখানে 'Justice' শব্দটি কোন Noun?
ক)
Common
খ)
Proper
গ)
Abstract
ঘ)
Collective
উত্তর:
Common
ব্যাখ্যা:
Justice' এমনিতে Abstract Noun (ন্যায়বিচার)। কিন্তু যখন এটি বিচারক বা কোনো ব্যক্তিকে বোঝায় এবং তার আগে Article (a/an/the) থাকে, তখন সেটি Common Noun হয়ে যায়।
5. The lady wears irons." — এখানে 'irons' শব্দটি কোন Noun?
ক)
Common
খ)
Material
গ)
Proper
ঘ)
Noun of Multitude
উত্তর:
Common
ব্যাখ্যা:
Iron' (লোহা) একটি Material Noun। কিন্তু যখন এটি প্লুরাল হয়ে 'Irons' হয়, তখন এর অর্থ বদলে যায়। এখানে 'Irons' মানে হলো 'শিকল' (fetters) বা 'হ্যান্ডকাফ'। অর্থ বদলে যাওয়ায় এবং প্লুরাল হওয়ায় এটি এখন Common Noun।
6. Choose the correct answer Options:
a)
A few number of students were present.
b)
A few number of students was present
c)
A Few student were present
d)
A small number of students were present.
Answer:
A small number of students were present.
Explanation:
ইংরেজি ব্যাকরণে 'A few' এবং 'A number of' উভয়ই পরিমাণ বা সংখ্যা বোঝাতে আলাদাভাবে ব্যবহৃত হয়। কিন্তু 'A few' এর পর সরাসরি 'number' শব্দটি ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ (Redundant)। সঠিক প্রয়োগ হলো: "A small number of..." অথবা "A large number of..."। অথবা সরাসরি বলা যায়: "A few students were present."
7. In which of the following sentences is 'Some' not a Determiner?
a)
Some people are born great.
b)
I have some money in my pocket.
c)
Some say that the earth is flat
d)
Give me some water, please.
Answer:
Some say that the earth is flat
Explanation:
নিয়ম: যদি শব্দটির ঠিক পরেই একটি Noun থাকে, তবে সেটি Determiner (বা Adjective)। আর যদি শব্দটির পরে Noun না থেকে সরাসরি Verb বা অন্য কিছু থাকে, তবে সেটি Pronoun
8. পদ্মাবতী' কাব্যের দ্বিতীয় পর্বে কোন সুলতানের সামরিক অভিযানের বিবরণ রয়েছে?
ক)
আলাউদ্দিন খিলজি
খ)
আলাউদ্দিন হোসেন শাহ
গ)
গিয়াসউদ্দিন আজম শাহ
ঘ)
ইলিয়াস শাহ
উত্তর:
আলাউদ্দিন খিলজি
ব্যাখ্যা:
সঠিক উত্তর: (ক) আলাউদ্দিন খিলজি ব্যাখ্যা: মহাকবি আলাওল তাঁর 'পদ্মাবতী' কাব্যে চিতোরের রানা রত্নসেন এবং পদ্মাবতীর প্রেম কাহিনীর পাশাপাশি সুলতান আলাউদ্দিন খিলজির চিতোর অভিযানের ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন।
9. বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
ক)
মধুর রস
খ)
সখ্যরস
গ)
দাস্যরস
ঘ)
শান্তরস
উত্তর:
মধুর রস
ব্যাখ্যা:
বৈষ্ণব দর্শনে পাঁচটি প্রধান রসের মধ্যে 'মধুর রস' বা 'শৃঙ্গার রস' শ্রেষ্ঠ। রাধা-কৃষ্ণের প্রেমলীলা এই মধুর রসের মাধ্যমেই প্রকাশিত হয়।
10. শাহ মোহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতা লাভ করেন
ক)
গিয়াস উদ্দিন আজম শাহ
খ)
আলাউদ্দিন হোসেন শাহ
গ)
রুকনুদ্দিন বরবক শাহ
ঘ)
শেরশাহ
উত্তর:
গিয়াস উদ্দিন আজম শাহ
11. পূর্ববঙ্গ গীতিকা'র পালাসসমূহের কোথা থেকে প্রকাশিত হয়?
ক)
এশিয়াটিক সোসাইটি
খ)
বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ)
কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ)
কল্লোল পত্রিকা
উত্তর:
কলকাতা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা:
কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যাখ্যা: ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকার পালাগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। চন্দ্রকুমার দে এই পালাগুলো সংগ্রহ করেছিলেন।
12. নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকা?
ক)
কাজলরেখা
খ)
বিদ্যাসুন্দর
গ)
ভেলুয়া
ঘ)
দস্যুকেনারামের পালা
উত্তর:
ভেলুয়া
ব্যাখ্যা:
ভেলুয়া, কাফনচোরা, আয়না বিবি, নিজাম ডাকাতের পালা পূর্ববঙ্গ গীতিকা
13. লোকসাহিত্যে প্রাচীনতম সৃষ্টি কোনটি
ক)
গান
খ)
ছড়া
গ)
কবিতা
ঘ)
পালা
উত্তর:
ছড়া
14. বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যের প্রথম কাব্য-
ক)
গোরক্ষবিজয়
খ)
গাজীবিজয়
গ)
জয়নবের চৌতিশা
ঘ)
লাইলী মজনু
উত্তর:
জয়নবের চৌতিশা
ব্যাখ্যা:
জয়নবের চৌতিশা ব্যাখ্যা: কারবালার শোকাবহ ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে মর্সিয়া সাহিত্য বলা হয়। শেখ ফয়জুল্লাহ রচিত 'জয়নবের চৌতিশা' বাংলা সাহিত্যের আদি মর্সিয়া কাব্য হিসেবে স্বীকৃত
15. কলঙ্কের ডালি মাথায় করিয়া আনল ভেজায় ঘরে -কার লেখা
ক)
বিদ্যাপতি
খ)
জ্ঞানদাস
গ)
চন্ডীদাস
ঘ)
গোবিন্দ দাস
উত্তর:
চন্ডীদাস
16. রাগতালনামা কার রচনা?
ক)
আব্দুল করিম খন্দকার আব্দুল করিম খন্দকার
খ)
দৌলত কাজী
গ)
আলাওল
ঘ)
শমসের আলী
উত্তর:
আলাওল
ব্যাখ্যা:
রাগতালনামা মৌলিক গ্রন্থ আলাওলের
17. ভাড়ুদত্ত চরিত্রটি কোন কাব্যের অন্তর্গত
ক)
মনসামঙ্গল
খ)
চন্ডীমঙ্গল
গ)
ধর্মমঙ্গল
ঘ)
কালিকামঙ্গল
উত্তর:
চন্ডীমঙ্গল
18. ইদানিংকালে দেশে বেকারত্ব বাড়ছে'—বাক্যটিতে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
ক)
গুরুচাণ্ডালী
খ)
বাহুল্য
গ)
প্রত্যয়
ঘ)
পদের অপপ্রয়োগ
উত্তর:
বাহুল্য
ব্যাখ্যা:
'ইদানিং' মানেই বর্তমান কাল। এর সাথে আবার 'কালে' শব্দ যোগ করলে বাহুল্য দোষ হয়। শুদ্ধ রূপ: 'ইদানিং দেশে বেকারত্ব বাড়ছে'।
19. গরুর শকট' শব্দটির কি দোষ দেখা যায়?
ক)
বাহুল্য
খ)
গুরুচন্ডালী
গ)
উপমা
ঘ)
পদ
উত্তর:
গুরুচন্ডালী
ব্যাখ্যা:
তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিলনকে 'গুরুচণ্ডালী দোষ' বলা হয়। এখানে 'গরু' হলো তদ্ভব (দেশি) শব্দ এবং 'শকট' হলো তৎসম (সংস্কৃত) শব্দ। এর শুদ্ধ রূপ হবে— 'গরুর গাড়ি' অথবা 'গো-শকট'।
20. আতিশয্যতা কী কারণে অপপ্রয়োগ?
ক)
পদ জনিত
খ)
প্রত্যয়জনিত
গ)
সন্ধিজনিত
ঘ)
বিভক্তিজনিত
উত্তর:
প্রত্যয়জনিত
21. নিচের কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ হয়েছে
ক)
অন্যায়ের ফল অনিবার্য
খ)
অন্যায়ের ফল আবশ্যক
গ)
বিধি লংঘন হয়েছে
ঘ)
কোথায় আমরা একত্র হব
উত্তর:
অন্যায়ের ফল অনিবার্য
22. সীমার মধ্যে অসীম তুমি, বাজাও আপন সুর - বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে
ক)
অলংকার জনিত
খ)
পদ জনিত
গ)
বাহুল্য জনিত
ঘ)
বিভক্তি জনিত
উত্তর:
বিভক্তি জনিত
ব্যাখ্যা:
সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর
23. নিচের কোন বাক্যটি অশুদ্ধ
ক)
দশচক্রে ভগবান ভূত
খ)
ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে
গ)
ধানের হাটে আম নামিও না
ঘ)
শাক তুলতে কেচো তুলনা
উত্তর:
ধানের হাটে আম নামিও না
ব্যাখ্যা:
ধানের হাটে ওল নামিও না
24. I have ___ friends in this city, so I often feel lonely."
a)
Few
b)
A few
c)
The few
d)
Many
Answer:
Few
Explanation:
Few has a negative meaning (almost none). Because the speaker feels "lonely," it implies they have almost no friends. If the answer were "a few," it would mean they have some friends, and they likely wouldn't feel as lonely.
25. Today..... People who enjoy cricket is bigger than that of thirty years ago
a)
A number of
b)
Number of
c)
The number of
d)
Many
Answer:
The number of
Explanation:
The number of এর পর verb singular হয়। বাকি গুলোতে plueal হয়।
26. রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী?
ক)
জনমত গঠন / সংগ্রহ করা
খ)
রাষ্ট্রক্ষমতা লাভ করে সরকার গঠন করা
গ)
শুধু নির্বাচন অংশগ্রহণ করা
ঘ)
নেতৃত্ব তৈরি করা
উত্তর:
রাষ্ট্রক্ষমতা লাভ করে সরকার গঠন করা
27. নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করেন?
ক)
২০০৭
খ)
২০১৩
গ)
২০০৮
ঘ)
২০০৯
উত্তর:
২০০৮
28. বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি
ক)
৫৭
খ)
৫৮
গ)
৬০
ঘ)
৬১
উত্তর:
৬০
ব্যাখ্যা:
৬০ টি।
29. সুশীল সমাজের অংশ নয়
ক)
পেশাজীবী
খ)
এনজিও
গ)
রাজনৈতিক দল
ঘ)
সংবাদপত্র
উত্তর:
রাজনৈতিক দল
30. প্রতিটি রাজনৈতিক দলে কত শতাংশ নারী সদস্য বাধ্যতামূলক
ক)
৩০
খ)
২৫
গ)
৩২
ঘ)
৩৩
উত্তর:
৩৩