Exams Study Jobs Teachers Students

৪২ তম বিসিএস বাংলা কোশ্চেন

BCS Exam 22 Questions By AsoporiTech Mentor Mehjabin - HSTU

৪২ তম বিসিএস বাংলা কোশ্চেন নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 22টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন

ক) বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) অস্ট্রিক
উত্তর: অস্ট্রিক

2. মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি

ক) ক্রীতদাসের হাসি
খ) জীবন ও রাজনৈতিক বাস্তবতা
গ) কান্না পর্ব
ঘ) প্রদোষে প্রাকৃতজন
উত্তর: জীবন ও রাজনৈতিক বাস্তবতা

3. কিত্তনখো নাটকটির বিষয়

ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবন
খ) স্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপ
গ) লোকায়ত জীবন সংস্কৃতি
ঘ) দেশবিভাগের
উত্তর: লোকায়ত জীবন সংস্কৃতি

4. মহাকবি আলাওল রচিত কাব্য

ক) চন্দ্রাবতী
খ) পদ্মাবতী
গ) মধুমালতী
ঘ) লাইলি মজনু
উত্তর: পদ্মাবতী

5. কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষা প্রয়োগ আছে

ক) পদাবলী
খ) গীতগোবিন্দ
গ) চর্যাপদ
ঘ) চৈতন্য জীবনী
উত্তর: চর্যাপদ

6. সবুজপত্র পত্রিকা সম্পাদক কে

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শেক ফজলুর রহমান
গ) প্রথম চৌধুরী
ঘ) মোহাম্মদ নাসির উদ্দীন
উত্তর: প্রথম চৌধুরী

7. বঙ্গালী উপভাষায় অঞ্চল কোনটি

ক) নদীয়া
খ) ত্রিপুরা
গ) পুরুলিয়া
ঘ) বরিশাল
উত্তর: বরিশাল

8. অধিত্যকা এর বিপরীত শব্দ

ক) উপত্যকা
খ) ধিতকা
গ) পার্বত্য
ঘ) সমতল
উত্তর: উপত্যকা

9. সঠিক বানান নয় কোনটি

ক) ধরণি
খ) মূর্ছা
গ) গুণ
ঘ) প্রানী
উত্তর: প্রানী

10. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ

ক) সিংহ চিহ্নিত আসন= সিংহাসন
খ) মহান যে পুরুষ = মহাপুরুষ
গ) কুসুমের মতো কমল= কুসুমকোমল
ঘ) জায়া ও পতি
উত্তর: সিংহ চিহ্নিত আসন= সিংহাসন

11. কৃষ্টি সঠিক প্রকৃতি ও প্রত্যয়

ক) কৃষ+তি
খ) কুষ+তি
গ) কৃ+ইষ্টি
ঘ) কৃষ+ইষ্টি
উত্তর: কৃষ+তি

12. কোনটি শুদ্ধ নয়

ক) যন্ত্রনা
খ) শুদ্র
গ) সহযোগিতা
ঘ) স্বতঃস্ফূর্ত
উত্তর: যন্ত্রনা

13. বাবা কোন ভাষার শব্দ

ক) বাংলা
খ) ইংরেজি
গ) আরবি
ঘ) তুর্কি
উত্তর: তুর্কি

14. মানবদেহের যে সব অঙ্গ প্রতঙ্গ ধ্বনি তৈরি তে সহায়তা করে তাকে কি বলে

ক) বাক প্রত্যঙ্গ
খ) অঙ্গধ্বনি
গ) স্বরতন্ত্রীয়
ঘ) নাসিকাতন্র
উত্তর: বাক প্রত্যঙ্গ

15. বাক্যের দুটি অংশ থাকে

ক) প্রসাধগুণ,মাধুর্য
খ) উপমা, অলংকার
গ) উদ্দেশ্য, বিধেয়
ঘ) সাধু,চলিত
উত্তর: উদ্দেশ্য, বিধেয়

16. উদ্বাসন শব্দের অর্থ কি

ক) বাসভূমি থেকে বিতারিত
খ) বাসভূমি থেকে সম্মুখস্থ
গ) অজ্ঞাত বিষয় প্রকাশ
ঘ) বিকাশ
উত্তর: বাসভূমি থেকে বিতারিত

17. Notification এর বাংলা পরিভাষা

ক) বিজ্ঞাপন
খ) বিজ্ঞপ্তি
গ) বিজ্ঞান
ঘ) প্রজ্ঞাপন
উত্তর: প্রজ্ঞাপন

18. শুদ্ধ নয় কোনটি

ক) বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই
খ) ইশ!যদি পাখির মতো পাখা পেতাম
গ) অকারণে ঋণ করিও না
ঘ) হয়তো নিশু আসতে পারে
উত্তর: বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই

19. ঐহিক এর বিপরীত

ক) ঈদৃশ
খ) পারত্রিক
গ) আকস্মিক
ঘ) সহসা
উত্তর: পারত্রিক

20. যিনি ন্যায় শাস্ত্র জানেন

ক) ন্যায়বাগীয়
খ) নৈয়ায়িক
গ) ন্যায়পাল
ঘ) ন্যায়পাল
উত্তর: নৈয়ায়িক

21. আমার জ্বর জ্বর লাগছে

ক) দ্বিরুক্তি
খ) সমার্থক
গ) যুক্ত
ঘ) কোনটি নয়
উত্তর: দ্বিরুক্তি

22. উলুবনে মুক্ত ছড়ানো

ক) এককথায় প্রকাশ
খ) প্রবাদ প্রবচন
গ) ব্যাক্যসংকচন
ঘ) ভাবসম্প্রসারণ
উত্তর: প্রবাদ প্রবচন

আশা করি ৪২ তম বিসিএস বাংলা কোশ্চেন এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট