Exams Study Jobs Teachers Students

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি

BCS Exam 10 Questions By National University

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

ক) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
খ) ধ্বনি দৃশ্যমান
গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
উত্তর: ধ্বনি দৃশ্যমান

2. ৩. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোশ্ছেদ, দারিদ্র, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
উত্তর: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

3. স্বরান্ত অক্ষরকে কী বলে

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
উত্তর: মুক্তাক্ষর

4. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। এখানে 'কলমোস' কোন ভাষার শব্দ?

ক) পাঞ্জাবি
খ) ফারসি
গ) গ্রিক
ঘ) স্পেনিশ
উত্তর: গ্রিক

5. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?

ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) উত্তর নেই
উত্তর: তিনটি
ব্যাখ্যা: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।

6. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূজাপদ
উত্তর: উপপদ

7. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ?

ক) প্রশ্নবাচক
খ) বিশেষণ
গ) সর্বনাম
ঘ) অব্যয়
উত্তর: সর্বনাম

8. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

ক) কুটিল
খ) জটিল
গ) বক্র
ঘ) গরল
উত্তর: গরল

9. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

10. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্রমোহন বাগচী
গ) প্রণয়ভূষণ বাগচী
ঘ) প্রফুল্ল মোহন বাগচী
উত্তর: প্রবোধচন্দ্র বাগচী

আশা করি ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট