Exams Study Jobs Teachers Shop

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট-০১)

NTRCA Exam 30 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট-০১) For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. আঞ্চলিক ভাষার অপর নাম কী?

a) কথ্যভাষা
b) উপভাষা
c) সাধুভাষা
d) চলিত ভাষা
Answer: উপভাষা
Explanation: পৃথিবীর সব ভাষারই আঞ্চলিক ভাষা আছে। এর অপর নাম উপভাষা, ইংরেজিতে Dialect বলে।

2. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে?

a) গ্রহণ করতে হবে
b) পরিবর্তন করতে হবে
c) অবিকল লিখতে হবে
d) বর্জন করতে হবে
Answer: বর্জন করতে হবে
Explanation: সারাংশের মূল উদ্দেশ্য হলো অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। তাই সারাংশ লেখার সময় অলংকার, উপমা, প্রত্যক্ষ উক্তি বর্জন করতে হবে।

3. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

a) বৈষ্ণবপদাবলী
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) চর্যাপদ
d) রামায়ণ
Answer: চর্যাপদ
Explanation: বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় এবং ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে প্রকাশিত হয়।

4. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

a) বিস্ময়
b) দাঁড়ি
c) কমা
d) হাইফেন
Answer: বিস্ময়
Explanation: হৃদয়াবেগ প্রকাশ করতে হলে বিস্ময় চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন বসে।

5. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

a) চলিত ভাষা
b) কথ্যভাষা
c) লেখ্যভাষা
d) সাধুভাষা
Answer: সাধুভাষা
Explanation: সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। অন্যদিকে, চলিত ভাষারীতি পরিবর্তনশীল।

6. কোনটি শুদ্ধ বাক্য?

a) বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
b) তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
c) মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
d) আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
Answer: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
Explanation: ক অপশন শুদ্ধ। বাকি অপশনগুলোর শুদ্ধ রূপ: (খ) তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে। (গ) মেয়েটি দারুণ বুদ্ধিমতী। (ঘ) আজকাল বিদুষী মহিলার অভাব নেই।

7. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন-

a) প্রমথ চৌধুরী
b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) মাইকেল মধুসূদন দত্ত
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation: প্রমথ চৌধুরী বাংলা চলিত ভাষারীতির জনক, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের জমক, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক।

8. Which is the verb form of the word 'ability'?

a) ableness
b) enable
c) ably
d) able
Answer: enable
Explanation: Ability সামর্থ্য। সুতরাং এর verb form হচ্ছে সমর্থ করে তোলে বা সক্ষম করা। enable - সক্ষম করা, ক্ষমতা দান করা।

9. Which is the noun form of the word 'beautiful'?

a) beauty
b) beautifulness
c) beautiness
d) beautyness
Answer: beauty
Explanation: Beautiful শব্দটি হলো adjective , যার Noun form হলো - beauty (সৌন্দর্য) । এছাড়া Beautify (সুন্দর করা ) হলো - verb এবং beautifully (সুন্দরভাবে ) হলো - Adverb ।

10. He ran a race. Here 'ran' is a.......verb.

a) Causative
b) Copulative
c) Cognate
d) Factitive
Answer: Cognate
Explanation: যখন কোনাে Intransitive verb তার সমজাতীয় nounকে object হিসেবে গ্রহণ করে transitive রূপে ব্যবহৃত হয় তখন তাকে cognate verb । যেমন: Maria sings a song. He died a painful death.

11. Though he is poor, he is happy. (Simple)

a) Despite his poverty, he is happy.
b) Inspite of his poorness, he is happy.
c) He is poor but happy.
d) Inspite of his being poor,he is unhappy.
Answer: Despite his poverty, he is happy.

12. The tree is in flowers.

a) গাছটি ফুলে ফুলে ভরা।
b) গাছটিতে ফুল ধরেছে।
c) গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে।
d) গাছে ফুলের সমরোহ।
Answer: গাছটিতে ফুল ধরেছে।
Explanation: in flower- ফুল ধরেছে।

13. দৃশ্যটি অতি মনোরম।

a) How nice the scenery is!
b) What a charming scenery it is!
c) The scenery is very charming.
d) This is a great scenery.
Answer: The scenery is very charming.
Explanation: "দৃশ্যটি অতি মনোরম"-এর ইংরেজি অনুবাদ হলো: "The scenery is very charming"

14. Cricket is a very exciting game.(Exclamatory)

a) How exciting is cricket game!
b) How an exciting game is cricket!
c) What an exciting game cricket is!
d) What an exciting is cricket game!
Answer: What an exciting game cricket is!
Explanation: উপরিউক্ত চারটি অপশনের মধ্যে what an exciting game cricket is! বাক্যটি সঠিক। Exclamatory বাক্যের Structure - what + a/ an + adjective + noun + sub + verb!

15. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?

a) ৯৬ বর্গমিটার
b) ১১২ বর্গমিটার
c) ১৫ বর্গমিটার
d) ২০ বর্গমিটার
Answer: ৯৬ বর্গমিটার
Explanation: ধরি, আয়তাকার ঘরের বিস্তার x মিটার " " দৈর্ঘ্য 2x " প্রশ্নমতে, 2x² = 512 = > x² = 256 ∴ বিস্তার x = 16 ∴দৈর্ঘ্য 2x = 32 আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2 (32 + 16) = 96 মিটার

16. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

a) 3, 4, 5
b) 3, 5, 8
c) 3, 5, 6
d) 3, 6, 9
Answer: 3, 4, 5
Explanation: সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম বাহুর বর্গ ক্ষুদ্রতর বাহুদ্বয়ের বর্গের যোগফলের সমান।

17. একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?

a) ৬০°
b) ১২০°
c) ১৮০°
d) ২৭০°
Answer: ১২০°
Explanation: একটি সুষম ষড়ভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাণ ১২০ ডিগ্রি (120°).

18. বৃত্তস্থ সামান্তরিক একটি-

a) রম্বস
b) আয়তক্ষেত্র
c) ট্রাপিজিয়াম
d) বর্গক্ষেত্র
Answer: আয়তক্ষেত্র
Explanation: বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এর একটি অনুসিদ্ধান্ত। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।

19. P টাকার P℅ হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?

a) 15
b) 20
c) 25
d) 50
Answer: 25
Explanation: আমরা জানি, I = Pnr বা, P =( P × 4 × P)/100 বা, P = P^2/25 বা, P^2 = 25P ∴ P = 25

20. ৪৫০ এর ২২% =?

a) ৬৬
b) ৭৭
c) ৮৮
d) ৯৯
Answer: ৯৯
Explanation: ৪৫০ এর ২২% = ৪৫০ এর ২২/১০০ = ৯৯

21. a + b = 3 হলে ab= 3 হলে, a^3 + b^3 এর মান কত?

b) 54
c) 9
d) 45
Answer: 0
Explanation: a³+b³ =(a+b)³-3ab(a+b) =3³-(3×3×3) =0

22. শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-মূলে ৮০০ টাকা হয়?

a) ১০ বছর
b) ৫০ বছর
c) ১৫/৪ বছর
d) ৩/৪ বছর
Answer: ১০ বছর
Explanation: এখানে, P=৫০০,r=৬% বা ৬/১০০,n= ? I=(৮০০-৫০০)=৩০০ আমরা জানি , I=Pnr ৩০০=(৫০০×n×৬)/১০০ ৩০০=৩০n n=৩০০/৩০ n= ১০ বছর

23. কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

a) sin90°
b) cos90°
c) sec0°
d) cosec0°
Answer: cosec0°
Explanation: sin90°=1, sec0°=1, cos90°=0, cosec0°= অসংজ্ঞায়িত।

24. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

a) ইতালি
b) স্পেন
c) তুরস্ক
d) গ্রিস
Answer: তুরস্ক
Explanation: ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

25. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি?

a) খনিজ তৈল
b) খরস্রোতা নদী
c) প্রাকৃতিক গ্যাস
d) উপরের সবগুলো
Answer: প্রাকৃতিক গ্যাস
Explanation: বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ (প্রায়ই খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে)।

26. বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

a) ১৯৭২ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭৪ সালে
d) ১৯৭৬ সালে
Answer: ১৯৭৪ সালে
Explanation: বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে । ওই বছরের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে এই সদস্যপদ দেওয়া হয়।

27. বাংলাদেশের 'কৃষি দিবস'-

a) পহেলা কার্তিক
b) পহেলা অগ্রহায়ণ
c) পহেলা পৌষ
d) পহেলা আষাঢ়
Answer: পহেলা অগ্রহায়ণ
Explanation: বাংলাদেশে জাতীয় কৃষি দিবস প্রতি বছর পহেলা অগ্রহায়ণ (নভেম্বর মাসের ১৫ বা ১৬ তারিখ) তারিখে পালিত হয়।

28. UNESCO র সদর দপ্তর অবস্থিত -

a) লন্ডনে
b) জেনেভায়
c) নিউইয়র্কে
d) প্যারিসে
Answer: প্যারিসে
Explanation: ১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।

29. কোন দেশের সংবিধান অলিখিত?

a) ফ্রান্স
b) ইতালি
c) ব্রিটেন
d) আমেরিকা
Answer: ব্রিটেন
Explanation: যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত খুব কম ।

30. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম কি?

a) নোয়াখালী
b) বগুড়া
c) খুলনা
d) বরিশাল
Answer: বরিশাল
Explanation: প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।

We hope ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট-০১) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report