1. 'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
ক)
পৃথিবী
খ)
জল
গ)
সমুদ্র
ঘ)
আকাশ
উত্তর:
আকাশ
ব্যাখ্যা:
আরো কয়েকটি প্রতিশব্দ হলো- খ, গগন, নভঃ, অন্তরীক্ষ, শূন্য, ব্যোম, দ্যুলোক ইত্যাদি।
2. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
ক)
মাথা
খ)
ঢেঁকি
গ)
ভবন
ঘ)
কুচ্ছিত
উত্তর:
কুচ্ছিত
ব্যাখ্যা:
অর্ধ-তৎসম শব্দ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত।
3. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না?
ক)
তৎসম
খ)
বিদেশি
গ)
তদ্ভব
ঘ)
আঞ্চলিক
উত্তর:
বিদেশি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
4. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
ক)
আরবি
খ)
সংস্কৃত
গ)
ফারসি
ঘ)
ইংরেজি
উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা:
বাংলা ভাষায় সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত।
5. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কি?
ক)
অতি আকাঙ্ক্ষিত বস্তু
খ)
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
গ)
অদৃষ্টের পরিহাস
ঘ)
বিশেষ সম্মানিত ব্যক্তি
উত্তর:
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
ব্যাখ্যা:
'নদের চাঁদ' বাগধারাটির অর্থ হলো সুদর্শন অথচ অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি।
6. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক)
তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
খ)
'শেষের কবিতা' একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
গ)
সকল ছাত্রই অমনোযোগী নয়
ঘ)
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
উত্তর:
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
7. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
ক)
ড্যাশ
খ)
কোলন
গ)
সেমিকোলন
ঘ)
হাইফেন
উত্তর:
ড্যাশ
ব্যাখ্যা:
যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ (—) চিহ্ন ব্যবহৃত হয়।
8. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
ক)
চুক্তিপত্র
খ)
বায়নানামা
গ)
বাণিজ্যিকপত্র
ঘ)
দলিলপত্র
উত্তর:
দলিলপত্র
ব্যাখ্যা:
বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে।
9. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক)
মুখচন্দ্র
খ)
ক্রোধানল
গ)
তুষারশুভ্র
ঘ)
মনমাঝি
উত্তর:
তুষারশুভ্র
ব্যাখ্যা:
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন:
তুষারশুভ্র - তুষারের ন্যায় শুভ্র।
রক্তের ন্যায় লাল - রক্তলাল।
10. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক)
ভারতীয় আর্য
খ)
সংস্কৃত
গ)
ইন্দো-ইয়োরোপীয়
ঘ)
বঙ্গ- কামরূপী
উত্তর:
বঙ্গ- কামরূপী
ব্যাখ্যা:
বঙ্গকামরুপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
11. The boy writes well. Here 'well' is a/an-
a)
adjective
b)
adverb
c)
verb
d)
noun
Answer:
adverb
Explanation:
Adverb : যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে ।
যেমন : The boy writes well. 'well' শব্দটি 'verb' কে modify করছে।
12. Every man is potential. Here 'every' is a/an -
a)
noun
b)
adjective
c)
pronoun
d)
adverb
Answer:
adjective
Explanation:
যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে । 'Every' man এর সংখ্যা নির্দেশ করছে ।
13. Adjective form of 'Miser' is-
a)
miserly
b)
miser
c)
misery
d)
misearly
Answer:
miserly
Explanation:
Noun + ly = adjective
তাই, miser+ly=miserly
14. Noun form of 'Young' is-
a)
younger
b)
youth
c)
youngest
d)
tender
Answer:
youth
Explanation:
Young ' (তরুণ) adjective form টির noun form হচ্ছেঃ youth(তারুণ্য)।
15. চক চক করলেই সোনা হয় না।
ক)
All that gliter is not gold.
খ)
All that gliters is not gold.
গ)
All that glitters is not gold.
ঘ)
All that glitter are not gold.
উত্তর:
All that glitters is not gold.
ব্যাখ্যা:
Glitter- চক চক করা।
glitters হবে
16. It is I who am your teacher.
a)
আমি তোমার শিক্ষক।
b)
আমিই তোমার শিক্ষক।
c)
এটি আমি যে তোমার শিক্ষক।
d)
এটি আমি যিনি তোমার শিক্ষক।
Answer:
আমিই তোমার শিক্ষক।
17. I know you. (Complex)
a)
I know who you are.
b)
I know what you are.
c)
I know who are you.
d)
I knows who you are.
Answer:
I know who you are.
Explanation:
Subject + verb + object যুক্ত simple sentence কে complex করতে ব্যক্তির ক্ষেত্রে Relative pronoun "Who" ব্যবহার করে একটি subordinate clause তৈরি করতে হয়।
সঠিক উত্তর - I know who you are.
18. 'Beauty is truth'. Here 'Beauty' is-
a)
a pronoun
b)
an abstract noun
c)
a common noun
d)
a collective noun
Answer:
an abstract noun
Explanation:
Abstract Noun : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে । যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি। Beauty nounটি বস্তুর গুণ নির্দেশ করছে ।
19. I must do this.(Negative)
a)
I cannot but doing this.
b)
I cannot help do this.
c)
I must not do this.
d)
I cannot help doing this.
Answer:
I cannot help doing this.
Explanation:
Affirmative sentence এ Must থাকলে negative sentence এ must এর পরিবর্তে cannot but বা cannot help ব্যবহার করা হয়। তবে cannot but এর পরে bare infinitive (base form) এবং cannot help এর পরে gerund (verb + ing) বসে।
সঠিক উত্তর I cannot help doing this.
20. He is the best boy in the class.(Positive)
a)
He is a good boy in the class.
b)
No other boy is so good as he.
c)
No other boy in the class is as good as he.
d)
He is better than any other boy.
Answer:
No other boy in the class is as good as he.
Explanation:
No other + Superlative degree এর পরের অংশ + Verb + So + Superlative degree এর Positive form + as + প্রদত্ত Sentence এর Subject.
No other boy in the class is as good as he .
21. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?
ক)
১০%
খ)
১৫%
গ)
২০%
ঘ)
২৫%
উত্তর:
২০%
ব্যাখ্যা:
ধরি, আসল = ৫
সুদ = ৫ এর (১/৫) = ১
হার = (সুদ×১০০)/(আসল×সময়)
= (১×১০০)/(৫×১)
= ২০%
22. ১৪৪ কোন সংখ্যার ৪০%?
ক)
৩৫০
খ)
২৬০
গ)
৩৬০
ঘ)
৩৭০
উত্তর:
৩৬০
23. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?
ক)
৩৬০°
খ)
৩০০°
গ)
১৮০°
ঘ)
৩০°
উত্তর:
৩৬০°
ব্যাখ্যা:
60 সেকেন্ডে ঘুরে 12 বার
1 সেকেন্ডে ঘুরে 12/60 বার
5 সেকেন্ড ঘুরে (12×5)/60
= 1 বার
আমরা জানি, গাড়ির চাকা 1 বার ঘুরে 360°।
24. কোনো ত্রিভুজের দুটি কোণ ১০° এবং ৮০° হলে ত্রিভুজটি হবে-
ক)
স্থূলকোণী
খ)
সমকোণী
গ)
সূক্ষ্মকোণী
ঘ)
সমবাহু ত্রিভুজ
উত্তর:
সমকোণী
ব্যাখ্যা:
দুইটি কোণ যথাক্রমে ১০ ও ৮০ ডিগ্রী হলে অপরটি হবে ৯০ ডিগ্রী; তাই সমকোণী ত্রিভুজ।
25. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
ক)
৭০
খ)
৮০
গ)
৯০
ঘ)
১০০
উত্তর:
১০০
ব্যাখ্যা:
ধরি, ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = (x + ১)
প্রশ্নমতে, (x + ১)২ - ২x = ১৯৯
= > ২x + ২x + ১ - ২x = ১৯৯
= >২x = ১৯৯ - ১
= > x = ১৯৮/২
= > x = ৯৯
বড় সংখ্যাটি ৯৯ + ১ = ১০০
26. √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
ক)
স্বাভাবিক সংখ্যা
খ)
পূর্ণ সংখ্যা
গ)
মূলদ সংখ্যা
ঘ)
অমূলদ সংখ্যা
উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা:
√3 একটি অমূলদ সংখ্যা (Irrational Number)। কারণ, একে দুটি পূর্ণসংখ্যার অনুপাত বা ভগ্নাংশ (p/q ) আকারে প্রকাশ করা যায় না।
27. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
ক)
৫ ঘন্টা
খ)
৭.৫ ঘন্টা
গ)
৯ ঘন্টা
ঘ)
৪ ঘন্টা
উত্তর:
৯ ঘন্টা
ব্যাখ্যা:
১৫ জন কাজ শেষ করে ৩ ঘণ্টায়
১ জন কাজ শেষ করে (১৫×৩) ঘণ্টায়
সুতরাং ৫ জন শেষ করে (১৫×৩)÷ ৫
= ৯ ঘণ্টায়
28. একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল কত?
ক)
πr^2
খ)
2r^2π
গ)
2πr
ঘ)
কোনোটিই নয়
উত্তর:
πr^2
ব্যাখ্যা:
একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr^2 (পাই আর স্কয়ার) বর্গ একক.
29. x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
ক)
60
খ)
140
গ)
35
ঘ)
70
উত্তর:
35
ব্যাখ্যা:
xy = {(x + y)² - (x - y)²}/4
বা, xy = {(12)² - (2)²}/4
বা, xy = (144 - 4)/4
বা, xy = 140/4
∴ xy = 35
30. কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
ক)
৫৩
খ)
৬৩
গ)
৩৬
ঘ)
৩৫
উত্তর:
৩৬
ব্যাখ্যা:
ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে,
(ক/২) + ৬ = (২ক/৩)
বা, ৬ = (২ক/৩) - (ক/২)
বা, ৬ = (৪ক - ৩ক)/৬
বা, ক = ৬×৬
∴ ক = ৩৬
31. বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কী?
ক)
সাঙ্গু নদী
খ)
শঙ্খ নদী
গ)
নাফ নদী
ঘ)
মেঘনা নদী
উত্তর:
নাফ নদী
ব্যাখ্যা:
বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী ➝ নাফ
32. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?
ক)
তেঁতুলিয়া
খ)
পাটগ্রাম
গ)
হালুয়াঘাট
ঘ)
তাহিরপুর
উত্তর:
তেঁতুলিয়া
ব্যাখ্যা:
বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেল পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ। সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ।
33. তামাবিল কোথায় অবস্থিত?
ক)
সিলেট
খ)
কুমিল্লা
গ)
ঢাকা
ঘ)
খুলনা
উত্তর:
সিলেট
ব্যাখ্যা:
তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা।
যা জাফলং যাবার ৪ কিলোমিটার আগে অবস্থিত।
এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা ছাড়াও অনেক দর্শনীয় স্থান অবলোকন করা যায়।
তামাবিলের সবচেয়ে কাছের নদীটির নাম তাইরঙ্গল।
34. 'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি?
ক)
সরোজিনী নাইডু
খ)
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
গ)
মাদার তেরেসা
ঘ)
যামিনী রায়
উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।
35. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি?
ক)
এপিকালচার
খ)
সেরিকালচার
গ)
পিসিকালচার
ঘ)
হর্টিকালচার
উত্তর:
এপিকালচার
ব্যাখ্যা:
এপিকালচার (Apiculture ) মৌমাছি চাষ। সেরিকালচার ও পিসিকালচার হলো যথাক্রমে রেশম চাষ ও মৎস্য চাষ।
36. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
ক)
হাঙ্গর
খ)
শুশুক
গ)
জেলী ফিস
ঘ)
পটকা মাছ
উত্তর:
শুশুক
ব্যাখ্যা:
শুশুক ও ডলফিন জাতীয় প্রাণী গুলো পানিতে বাস করলেও মাছের মত ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
37. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক)
৫টি
খ)
৬টি
গ)
৭টি
ঘ)
৮টি
উত্তর:
৬টি
ব্যাখ্যা:
সুষম খাদ্যের প্রধান উপাদান ৬টি । এই উপাদানগুলো হলো—শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বিজাতীয় পদার্থ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি।
38. কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?
ক)
মসুর
খ)
খেসারী
গ)
ছোলা
ঘ)
মুগ
উত্তর:
খেসারী
ব্যাখ্যা:
ল্যাথারিজম একটি পায়ের রােগ। এ রােগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। অতিরিক্ত খেসারির ডাল খাদ্য হিসেবে গ্রহণ এ রােগের জন্য দায়ী ।
39. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?
ক)
ফসফরাস
খ)
লৌহ
গ)
ক্যালসিয়াম
ঘ)
আয়োডিন
উত্তর:
লৌহ
ব্যাখ্যা:
কচুশাকের উল্লেখযোগ্য উপাদান লৌহ। তাছাড়া এতে ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট এবং অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে।
40. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ক)
ভিটামিন-এ
খ)
ভিটামিন-বি
গ)
ভিটামিন-সি
ঘ)
ভিটামিন-ডি
উত্তর:
ভিটামিন-এ
ব্যাখ্যা:
ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়।
ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়।
ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়।