1. 'তিমির' এর বিপরীত শব্দ কী
a) হালকা
b) আলোক
c) খোলা
d) শৈত্য
Answer: আলোক
Explanation: তিমির’ শব্দের বিপরীত শব্দ হলো ‘আলো’ বা ‘আলোক’।
2. 'যাযাবর ' এর বিপরীত শব্দ-
a) গৃহ কাতর
b) ঘরকুনো
c) গৃহী
d) গৃহগত
Answer: গৃহী
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী, 'যাযাবর' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার কোনো স্থায়ী বাসস্থান নেই এবং যে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায়। এর বিপরীত শব্দ হলো 'গৃহী', যার অর্থ হলো যার স্থায়ী ঘর বা সংসার আছে এবং যে নির্দিষ্ট স্থানে বসবাস করে। অন্য অপশনগুলোর মধ্যে 'ঘরকুনো' বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ঘর থেকে বের হতে চায় না, যা যাযাবরের সরাসরি বিপরীতার্থক শব্দ হিসেবে আভিধানিক বা ব্যাকরণগতভাবে যুতসই নয়।
3. 'অসীম' এর বিপরীতার্থক শব্দ?
a) সীমাহীন
b) সসীম
c) সীমা শূন্য
d) আদিগন্ত
Answer: সসীম
4. 'কড়ি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
a) কোমল
b) মধুর
c) পয়সা
d) কানা
Answer: কোমল
Explanation: কড়ি' শব্দ হিসেবে 'কোমল' বা 'পুরানো' ব্যবহৃত হয়।
5. 'পুষ্ট' এর বিপরীতার্থক শব্দ-
a) লঘু
b) ক্ষীণ
c) গুপ্ত
d) বহু
Answer: ক্ষীণ
6. 'তিরস্কার' এর বিপরীত শব্দ কোনটি?
a) অনুদান
b) উপহার
c) পুরস্কার
d) পরিষ্কার
Answer: পুরস্কার
7. 'সংহত' এর বিপরীত শব্দ কোনটি?
a) বিবৃত
b) বিভক্ত
c) অসংযত
d) অশক্ত
Answer: বিভক্ত
Explanation: সংহত বলতে বোঝায় যা সুসংবদ্ধ, জমাটবদ্ধ বা একত্রিত। এর বিপরীতে যা খণ্ড খণ্ড বা আলাদা, তাকেই বিভক্ত বলা হয়।
8. 'মর্সিয়া' এর বিপরীত অর্থ?
a) শোকগাথা
b) লোক গাথা
c) জীবন গাঁথা
d) আনন্দ গাথা
Answer: আনন্দ গাথা
Explanation: মর্সিয়া' (শোকগাথা) শব্দের বিপরীত অর্থ হলো আনন্দগাথা । মর্সিয়া বলতে মূলত কারবালার যুদ্ধের করুণ কাহিনী বা মৃত্যুজনিত শোক প্রকাশ করা হয়, যার বিপরীতে আনন্দ বা সুখের বার্তা প্রকাশ পায় এমন সাহিত্যকে আনন্দগাথা বলা হয়
9. 'হরণ' এর বিপরীত শব্দ-
a) গ্রহণ
b) দান
c) পূরণ
d) বরণ
Answer: পূরণ
10. 'অর্থী' এর বিপরীত শব্দ
a) প্রার্থী
b) প্রত্যার্থী
c) প্রার্থনাকারী
d) যাচক
Answer: প্রত্যার্থী
11. 'সন্ধি' এর বিপরীত শব্দ-
a) বিচ্ছিন্ন
b) মুক্তি
c) বিগ্রহ
d) দূরত্ব
Answer: বিগ্রহ
Read More:
12. 'অপচয়' এর বিপরীত শব্দ-
a) সাশ্রয়
b) সঞ্জয়
c) কৃচ্ছ্র
d) কৃপণতা
Answer: সঞ্জয়
Explanation: অপচয়' শব্দের বিপরীত শব্দ হলো সঞ্চয় বা মিতব্যয়িতা।
13. 'সন্ন্যাসী' বিপরীত শব্দ-
a) গৃহী
b) ঘরোয়া
c) ঘর কুনো
d) সংসারী
Answer: গৃহী
14. 'শীত' এর বিপরীত শব্দ কোনটি
a) গরম
b) কৃষ্ণ
c) উষ্ণ
d) ধবল
Answer: উষ্ণ
15. 'চপল' এর বিপরীত শব্দ কোনটি?
a) নির্বোধ
b) বিনীত
c) গম্ভীর
d) সুশীল
Answer: গম্ভীর
Explanation: চপল' (চঞ্চল বা অস্থির) শব্দের সঠিক বিপরীত শব্দ হলো গম্ভীর।
16. 'আগমনী' এর বিপরীত শব্দ কোনটি?
a) বিদায়ী
b) প্রত্যাগমন
c) বিসর্জন
d) প্রাক্তনী
Answer: বিদায়ী
17. বিপরীত শব্দ যুগল নয়?
a) আয় - ব্যয়
b) ইচ্ছা -অনিচ্ছা
c) আপদ -বিপদ
d) আলো -আধার
Answer: আপদ -বিপদ
18. বিপরীত শব্দ একে অন্যের কী?
a) ভিন্নার্থক
b) পরিপূরক
c) সদাথক
d) সমার্থক
Answer: পরিপূরক
19. 'বিধি' এর বিপরীত শব্দ-
a) অনিয়ম
b) অবিধি
c) নিষেধ
d) প্রথা
Answer: নিষেধ
20. 'ডাগর' এর বিপরীত শব্দ কোনটি?
a) ছোট
b) মলিন
c) কুৎসিত
d) স্বল্প
Answer: ছোট