Exams Study Jobs Teachers Students

বাগধারা

Bengali Lesson 25 Questions By Glory School and College

বাগধারা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. মাছি মারা কেরানি -

ক) মূর্খ
খ) অগ্র পশ্চাৎ বিবেচনাহীন
গ) দূরদৃষ্টির অভাব
ঘ) বিচারবোধহীন নকলবিশ
উত্তর: বিচারবোধহীন নকলবিশ

2. গোয়ার গোবিন্দ -

ক) চালাক লোক
খ) দীর্ঘায়ু ব্যক্তি
গ) নিরক্ষর
ঘ) কাণ্ডজ্ঞানহীন
উত্তর: কাণ্ডজ্ঞানহীন

3. কেষ্ট বিষ্ট -

ক) প্রণাম
খ) উভয় সংকট
গ) লন্ড ভন্ড
ঘ) গণ্য মান্য
উত্তর: গণ্য মান্য

4. তুলসী বনের বাঘ -

ক) সুসময়ের বন্ধু
খ) অদৃশ্য বস্তু
গ) ভন্ড
ঘ) নির্লজ্জ
উত্তর: ভন্ড

5. ঝোলের লাউ অম্বলের কদু -

ক) জীর্ণশীর্ন লোক
খ) মিশিয়ে ফেলা
গ) সব পক্ষের মন জুগিয়ে চলা
ঘ) পুঁথিগত বিদ্যা
উত্তর: সব পক্ষের মন জুগিয়ে চলা

6. পায়ের তলায় সর্ষে -

ক) অলুক্ষণে
খ) আসন্ন বিপদ
গ) অস্থির
ঘ) অকর্মণ্য
উত্তর: অস্থির

7. কাছাটিলা -

ক) বেহায়া
খ) কান্ডজ্ঞানহীন
গ) ভন্ড
ঘ) অসাবধান
উত্তর: অসাবধান

8. ঘটিরাম -

ক) ভন্ড ধার্মিক
খ) ন্যাকামি
গ) বড় মুখ
ঘ) অপদার্থ
উত্তর: অপদার্থ

9. ঘোড়ার কামড় -

ক) ভীষণ ব্যথা
খ) অসম্ভব
গ) দৃঢ়পণ
ঘ) কোনটিই নয়
উত্তর: দৃঢ়পণ

10. শিয়ালের যুক্তি

ক) পান্ডিত্য কথা
খ) অকেজো যুক্তি
গ) দীর্ঘ প্রত্যাশা
ঘ) গুরুতর যুক্তি
উত্তর: অকেজো যুক্তি

11. ছাতা দিয়ে মাথা রক্ষা করা -

ক) সম্মান রক্ষা করা
খ) সামান্য উপকার
গ) স্বার্থপর হওয়া
ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
উত্তর: সামান্য উপকার

12. কেঁচে গন্ডুষ -

ক) মূর্খ
খ) আশায় নৈরাশ্য
গ) নিতান্ত অলস
ঘ) পুনরায় আরম্ভ
উত্তর: পুনরায় আরম্ভ

13. আমড়াগাছি করা -

ক) অযথা তর্ক করা
খ) অযথা রাগারাগি করা
গ) অযথা তোষামোদ করা
ঘ) অযথা আলসেমি করা
উত্তর: অযথা তোষামোদ করা

14. সাক্ষী গোপাল -

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিষ্ক্রিয় দর্শক
উত্তর: নিষ্ক্রিয় দর্শক

15. মন না মতি -

ক) অরাজক
খ) অপদার্থ
গ) মূল্যবান
ঘ) অস্থির মানব মন
উত্তর: অস্থির মানব মন

16. কচুবনের কালা চাঁদ -

ক) অপদার্থ
খ) সাধাসিধে লোক
গ) সৌখিন ব্যক্তি
ঘ) নিরীহ ব্যক্তি
উত্তর: অপদার্থ

17. গুড়ে বালি -

ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল
উত্তর: আশায় নৈরাশ্য

18. প্রলয় খন্ড -

ক) তুমুল কান্ড
খ) কথা কাটাকাটি
গ) ভয়ংকর ঘটনা
ঘ) মহা ঝড়ঝাপটা
উত্তর: তুমুল কান্ড

19. তামার বিষ -

ক) অর্থের কুপ্রভাব
খ) বিষের কষ্ট
গ) বিষাক্ত তামা
ঘ) অহংকার
উত্তর: অর্থের কুপ্রভাব

20. ঢাকের কাঠি -

ক) কপট ব্যক্তি
খ) ঘনিষ্ঠ সম্পর্ক
গ) হতভাগ্য
ঘ) মোসাহেব/ তোষামুদে/ চাটুকার
উত্তর: মোসাহেব/ তোষামুদে/ চাটুকার

21. গাছ পাথর -

ক) ভূমিকা করা
খ) হিসাব নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
উত্তর: হিসাব নিকাশ

22. কাক ভুষন্ডি / ভুষন্ডির কাক -

ক) ষড়যন্ত্রকারী
খ) বাক সর্বস্ব
গ) দীর্ঘ প্রতীয়মান
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি

23. একাদশে বৃহস্পতি -

ক) সৌভাগ্যের বিষয়
খ) আশার কথা
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়
উত্তর: সৌভাগ্যের বিষয়

24. তাসের ঘর -

ক) সর্বনাশ
খ) তামাশা
গ) ক্ষণস্থায়ী
ঘ) ভন্ড
উত্তর: ক্ষণস্থায়ী

25. আটকপালে -

ক) হতাশ
খ) সৌভাগ্যবান
গ) জ্ঞানী
ঘ) হতভাগ্য
উত্তর: হতভাগ্য

আশা করি বাগধারা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট