1. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
a) দুইটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
Answer: দুইটি
2. কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?
a) শব্দ বিভক্তি
b) অনুসর্গ
c) উপসর্গ
d) কোনোটিই নয়
Answer: অনুসর্গ
3. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
a) শব্দ
b) বর্ণ
c) ধ্বনি
d) চিহ্ন
Answer: শব্দ
4. 'গরু মাংস খায়'- বাক্যটি অশুদ্ধ কেন?
a) আসত্তির অভাব
b) যোগ্যতার অভাব
c) অর্থ অস্পষ্ট বলে
d) পদবিন্যাসের ত্রুটি
Answer: যোগ্যতার অভাব
5. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
a) যোগ্যতা
b) আসক্তি
c) আকাঙ্ক্ষা
d) আসত্তি
Answer: আসক্তি
6. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ৩
7. 'মা শুনে তিরস্কার করলেন।'- এ বাক্যে কোন গুণের অভাব?
a) প্রসাদ গুণ
b) যোগ্যতা
c) আসত্তি
d) আকাঙ্ক্ষা
Answer: আকাঙ্ক্ষা
8. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
a) তিন
b) চার
c) পাঁচ
d) ছয়
Answer: তিন
9. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে'- এখানে 'না' এর ব্যবহার কী অর্থে?
a) না-বাচক
b) হ্যাঁ-বাচক
c) প্রশ্নবোধক
d) বিস্ময়সূচক
Answer: হ্যাঁ-বাচক
10. 'বল বীর বল উন্নত মম শির।'- বাক্যটি কী?
a) ইচ্ছাসূচক
b) প্রশ্নসূচক
c) আদেশসূচক
d) বিস্ময়সূচক
Answer: আদেশসূচক
11. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে- বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
a) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
b) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
c) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
d) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Answer: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
12. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'-এটি কোন ধরনের বাক্য?
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: সরল
13. কোনটি সরল বাক্য?
a) যা করবার তা করেছি
b) তুমি যা বলবে তাই ঠিক
c) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
d) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
Answer: তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
14. 'যদি সত্য বল তাহলে মুক্তি পাবে'- কোন বাক্যের উদাহরণ?
a) সংযুক্ত বাক্যের
b) যৌগিক বাক্যের
c) সরল বাক্যের
d) মিশ্র বাক্যের
Answer: মিশ্র বাক্যের
15. 'তাঁর বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি'- এটা কোন বাক্য?
a) যৌগিক
b) সাধারণ
c) মিশ্র
d) সরল
Answer: যৌগিক
16. 'যেমন কাজ করবে তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি?
a) কাজ অনুযায়ী ফল পাবে
b) যেমন কর্ম তেমন ফল
c) ফলেই কর্মের পরিচয়
d) কাজের উপর ফল নির্ভর করে
Answer: কাজ অনুযায়ী ফল পাবে
17. কোনটি যৌগিক বাক্য?
a) গুরুজনের আদেশ মান্য কর
b) যেসব পশু মাংস খায় তারা খুবই হিংস্র
c) দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
d) মাংসভোজী পশু খুবই হিংস্র
Answer: দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
18. হে সিন্ধু! বন্ধু মোরা-মজিনু তব রূপে। এটা কোন ধরনের বাক্য?
a) প্রার্থনাসূচক
b) অনুজ্ঞাসূচক
c) কার্যকরণাত্মক
d) বিস্ময়সূচক
Answer: বিস্ময়সূচক
19. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
a) তুই বাড়ি যা
b) ক্ষমা কর মোর অপরাধ
c) কাল একবার এসো
d) দূর হও
Answer: কাল একবার এসো
20. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র-এটি কোন ধরনের বাক্য?
a) সরল
b) যৌগিক
c) জটিল
d) বিযুক্ত
Answer: সরল
21. একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কী বাক্য বলে?
a) সরল
b) জটিল
c) মিশ্র
d) যৌগিক
Answer: সরল
22. বাক্যে একের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
a) আসত্তি
b) আকাঙ্ক্ষা
c) যোগ্যতা
d) আসক্তি
Answer: আকাঙ্ক্ষা
23. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসই হলো-
a) মাধুর্য
b) আসত্তি
c) আকাঙ্ক্ষা
d) যোগ্যতা
Answer: আসত্তি
24. 'সকল আলেমগণ আজ উপস্থিত '- বাক্যটি কোন দোষে দুষ্ট?
a) গুরুচন্ডালী দোষে
b) বাহুল্য দোষে
c) দুর্বোধ্যতা দোষে
d) বিদেশি শব্দ দোষে
Answer: বাহুল্য দোষে
25. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
a) শব্দের
b) কারকের
c) বাক্যের
d) সমাসের
Answer: বাক্যের
26. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
a) গুরুচণ্ডালী
b) বাহুল্য দোষ
c) বাগধারার রদবদল
d) কোনোটিই নয়
Answer: বাহুল্য দোষ
27. কোন বাক্যে উপমার ভুল হলে কোন গুণের অভাব হয়?
a) যোগ্যতা
b) আসত্তি
c) আকাঙ্ক্ষা
d) মাধুর্য
Answer: যোগ্যতা
28. কোনো বাক্যে অপ্রচলিত শব্দ ব্যবহার করলে কী হয়?
a) বাক্যটি অর্থসঙ্গতি হারিয়ে ফেলে
b) বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়
c) বাক্যটি শব্দের বাহুল্য দোষে দুষ্ট হয়
d) বাক্যটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়
Answer: বাক্যটি দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়
29. 'পুকুরে পদ্মফুল জন্মে'- কোন ধরনের বাক্য?
a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: সরল
30. সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?
a) যে-সে
b) যত-তত
c) যেটুকু-সেটুকু
d) যখন-তখন
Answer: যখন-তখন