Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা (১৩ তম বিসিএস)

Bengali Lesson 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (১৩ তম বিসিএস) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'গোঁফ খেজুরে'-এই বাগ্বিধির অর্থ কি?

a) আরামপ্রিয়
b) উদাসীন
c) নিতান্ত অলস
d) পরমুখাপেক্ষী
Answer: নিতান্ত অলস

2. কোন দুটি অঘোষ ধ্বনি?

a) চ ছ
b) ড ঢ
c) ব ভ
d) দ ধ
Answer: চ ছ

3. কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

a) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
b) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
c) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
d) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
Answer: ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-

a) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
b) মধুসূদন ও কুমুদিনী
c) গোবিন্দলাল ও রোহিণী
d) সুরেশ ও অচলা
Answer: গোবিন্দলাল ও রোহিণী

5. 'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?

a) অপূর্ব
b) অদৃষ্টপূর্ব
c) অভূতপূর্ব
d) ভূতপূর্ব
Answer: ভূতপূর্ব
Explanation: যা পূর্বে দেখা যায়নি-অদৃষ্টপূর্ব, যা পূর্বে কখনো ঘটেনি- অভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নেই-ভূতপূর্ব।

6. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

a) ধন অপেক্ষা মান বড়
b) তোমাকে দিয়ে কিছু হবে না
c) ঢং ঢং ঘণ্টা বাজে
d) লেখাপড়া কর, নতুনা ফেল করবে
Answer: লেখাপড়া কর, নতুনা ফেল করবে

7. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?

a) ১৮৬১
b) ১৯৬১
c) ১৯৭১
d) ১৯৮১
Answer: ১৯৬১
Explanation: রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে। অতএব, জন্ম-শতবার্ষিকী হবে ১৯৬১ সালে।

8. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

a) জিঞ্জির - কাজী নজরুল ইসলাম
b) সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
c) দিলরুবা- আবদুল কাদির
d) নূরনামা-আবদুল হাকিম
Answer: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ

9. 'অনল প্রবাহ' রচনা করেন?

a) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
b) মোজাম্মেল হক
c) এয়াকুব আলী চৌধুরী
d) মনিরুজ্জামান ইসলামাবাদী
Answer: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

10. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

a) আমি ভাত খাচ্ছি
b) আমি ভাত খেয়ে স্কুলে যাব
c) আমি দুপুরে ভাত খাই
d) তাড়াতাড়ি ভাত খেয়ে ওই
Answer: আমি দুপুরে ভাত খাই

11. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-

a) ধূসর পাণ্ডুলিপি
b) নাম রেখেছি কোমল গান্ধার
c) একক সন্ধ্যায় বসন্ত
d) অন্ধকারে একা
Answer: ধূসর পাণ্ডুলিপি

12. 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -

a) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
b) বনের পশু বনে থাকতেই ভালোবাসে
c) জীবমমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
d) প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
Answer: জীবমমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

13. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?

a) ওরা কি করে?
b) আপনি আসবেন
c) আমরা যাচ্ছি
d) তোরা খাসনে
Answer: ওরা কি করে?
Explanation: ওরা কি করে?- নাম পুরুষ (তুচ্ছার্থে)। আপনি আসবেন?-মধ্যম পুরুষ (সম্মানার্থে). আমরা যাচ্ছি -উত্তম পুরুষ। তোরা খাসনে- মধ্যম পুরুষ (তুচ্ছার্থে)।

14. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত -

a) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
b) অরুণের মতো রাঙা- অরুণরাঙা
c) হাসিমাখা মুখ- হাসিমুখ
d) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী
Answer: হাসিমাখা মুখ- হাসিমুখ

15. কোনটি ঐতিহাসিক নাটক?

a) শর্মিষ্ঠা
b) রাজসিংহ
c) পলাশীর যুদ্ধ
d) রক্তাক্ত প্রান্তর
Answer: রক্তাক্ত প্রান্তর

16. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-

a) মহাকাব্যে
b) নাটকে
c) পত্রকাব্যে
d) সনেটে
Answer: সনেটে

17. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

a) মীর মশাররফ হোসেন
b) মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
c) মোজাম্মেল হক
d) রেয়াজু্দ্দীন আহমদ মাশহাদী
Answer: মোজাম্মেল হক

18. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

a) হাতি/হাতী
b) নারি/নারী
c) জাতি/জাতী
d) দাদি/দাদী
Answer: হাতি/হাতী
Explanation: দাদী-দাদি ,হাতি-হাতী দুটো বানানই শুদ্ধ।

19. মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য-

a) মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
b) জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
c) চাষী-জীবনের করুণ চিত্র
d) চরবাসীদের দুঃখী জীবন
Answer: জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

20. 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুট মূল প্রতিপাদ্য -

a) প্রতিদান
b) প্রত্যুপকার
c) অকৃতজ্ঞতা
d) অসহিষ্ণুতা
Answer: অকৃতজ্ঞতা

We hope বাংলা (১৩ তম বিসিএস) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.