Exams Study Jobs Teachers Students

বাংলা

Primary Exam 10 Questions By Cu

বাংলা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ?

ক) চলিত রীতি
খ) আঞ্চলিক রীতি
গ) সাধুরীতি
ঘ) কথ্যরীতি
উত্তর: সাধুরীতি

2. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত

ক) সাধুরীতি
খ) চলিতরীতি
গ) কথ্য রীতি
ঘ) মিশ্ররীতি
উত্তর: সাধুরীতি

3. বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে ?

ক) কথ্য রীতির
খ) আঞ্চলিক রীতির
গ) লেখ্য রীতির
ঘ) সাধুরীতির
উত্তর: সাধুরীতির

4. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী

ক) কবিতার পঙ্ক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের বর্ণনায়
ঘ) নাটকের সংলাপে
উত্তর: নাটকের সংলাপে

5. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় ?

ক) তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
খ) সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
গ) চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
ঘ) নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
উত্তর: চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়

6. তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-

ক)
খ)
গ)
ঘ) ১০
উত্তর:

7. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য

ক) বাক্যের সরল ও জটিল রূপ
খ) শব্দের রূপগত ভিন্নতায়
গ) তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
ঘ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

8. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?

ক) চলিত ভাষা
খ) সাধু
গ) কথ্য
ঘ) চলিত
উত্তর: সাধু

9. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি ?

ক) সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
খ) পদবিন্যাস সুনির্দিষ্ট
গ) তৎসম শব্দের আধিক্য
ঘ) গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর
উত্তর: সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল

10. ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ?

ক) সাধু
খ) চলিত
গ) আঞ্চলিক
ঘ) কথ্য
উত্তর: চলিত

আশা করি বাংলা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট