Exams Post Study Jobs Leaderboard Shop

Bangla

Primary Exam 10 Questions By BCS Preli Preparation

Bangla For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন-

a) লুইপা
b) কাহ্নপা
c) শবরপা
d) ভুসুকুপা
Answer: কাহ্নপা
Explanation: চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা। কাহ্নপা মোট ১৩টি পদ রচনা করেন। ৭,৯ থেকে ১৩,১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ নং পদ রচনা করেন তিনি। ২৪নং পদটিও কাহ্নপা রচনা করেন- তবে সেটি পাওয়া যায়নি। লুইপা মোট ২টি (১,২৯) পদ রচনা করেন। লুইপা চর্যাপদের প্রথম পদটির রচয়িতা। শবরপা মোট ২টি (২৮,৫০) পদ রচনা করেন। সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি ১৬টি গ্রন্থ রচনা করেন। ভুসুকুপা মোট ৮টি (৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯) পদ রচনা করেন।

2. Epic শব্দের পরিভাষা কী?

a) কিংবদন্তি
b) মহাকাব্য
c) পুরাণ
d) বিস্তৃত কাহিনি
Answer: মহাকাব্য
Explanation: Epic শব্দের পরিভাষা মহাকাব্য। দুই প্রকার মহাকাব্যের সন্ধান পাওয়া যায়। যেমন- ক. জাত মহাকাব্য (Epic of Growth/Authentic Epic)-রামায়ণ (বাল্মীকি), মহাভারত (ব্যাসদেব), ইলিয়াড ও ওডিসি (হোমার)। খ. সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য (Leterary Epic/Imitative Epic)- ইনিড (ভার্জিল), প্যারাডাইস লস্ট (মিল্টন), মেঘনাদবধ (মাইকেল মধুসূদন দত্ত)।

3. আফতাব' শব্দের সমার্থক কোনটি?

a) অর্ণব
b) রাতুল
c) জলধি
d) অর্ক
Answer: অর্ক
Explanation: 'আফতাব' শব্দের সমার্থক অর্ক। এরূপ সূর্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলো আফতাব শব্দের সমার্থক। অর্ণব-এর সমার্থক শব্দ- জলধি, সমুদ্র, পাখার, দরিয়া, সিন্ধু, সাগর।

4. ইনকিলাব' শব্দের অর্থ-

a) আন্দোলন
b) বিপ্লব
c) সন্ত্রাস
d) চিরন্তন
Answer: বিপ্লব
Explanation: ইনকিলাব আরবি শব্দ। এর অর্থ বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, বিদ্রোহ ইত্যাদি।

5. কোন বানানটি শুদ্ধ?

a) বিভিসীকা
b) বিভীষিকা
c) বীভিষিকা
d) বীভিষীকা
Answer: বিভীষিকা
Explanation: বিভীষিকা বানানটি শুদ্ধ। এটি ঈ ইকা নিয়মশুদ্ধ বানান। এরূপ ঈষিকা, বীথিকা, মরীচিকা, দীপিকা।

6. 'চাচা কাহিনী' গ্রন্থের লেখক-

a) শওকত ওসমান
b) সৈয়দ মুজতবা আলী
c) সৈয়দ ওয়ালী উল্লাহ
d) সৈয়দ শামসুল হক
Answer: সৈয়দ মুজতবা আলী
Explanation: চাচা কাহিনী' গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। গ্রন্থটি ১৯৫২ সালে রচিত। শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস-জননী (১৯৬১)। সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস-লালসালু (১৯৪৮)। সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।

7. বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি?

a) ৯০১-১২০০ খ্রি.
b) ১২০১-১৩৫০ খ্রি.
c) ১২০১-১৮০০ খ্রি.
d) ১৫০১-১৯০০ খ্রি.
Answer: ১২০১-১৮০০ খ্রি.
Explanation: ১২০১- ১৮০০ খ্রি. মধ্যযুগ। ৯০১ ১২০০ খ্রি. হলো প্রাচীন যুগ। ১২০১ -১৩৫০ খ্রি. হলো অন্ধকার যুগ।

8. খনার খ্যাতির কারণ-

a) ছড়া
b) ধাঁধা
c) শ্লোক
d) বচন
Answer: বচন
Explanation: খনার খ্যাতির কারণ- বচন। খনা প্রধানত কৃষকদের কৃষিকার্যের উপযোগী বচন রচনা করতেন। ধাঁধা ও ছড়া লোকসাহিত্যের প্রাচীন শাখা

9. বাংলা লিপির উৎস-

a) সংস্কৃত লিপি
b) চীনা লিপি
c) ব্রাহ্মী লিপি
d) আরবি লিপি
Answer: ব্রাহ্মী লিপি
Explanation: বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। শুধু বাংলা নয় সকল ভারতীয় লিপিই ব্রাহ্মী লিপি থেকে এসেছে। এটি ভারতীয়দের মৌলিক লিপি। অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিম লিপি, মধ্যভারতীয় লিপি ও পূর্ব লিপি সৃষ্টি হয়

10. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?

a) পায়ের আওয়াজ পাওয়া যায়
b) নরকে লাল গোলাপ
c) বর্ণচোরা
d) ইবলিশ
Answer: ইবলিশ
Explanation: ইবলিশ' (মামুনুর রশীদ) মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় 'ইবলিশ' (১৯৮২)-এর কাহিনিতে স্থান পেয়েছে সামাজিক শোষণ-বঞ্চনা-নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ মানুষের প্রতিবাদ-প্রতিরোধ-অগ্রযাত্রার ইতিহাস। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (সৈয়দ শামসুল হক), 'নরকের লাল গোলাপ '(আলাউদ্দিন আল আজাদ) ও 'বর্ণচোরা' (মমতাজউদদীন আহমদ) নাটকগুলো মুক্তিযুদ্ধভিত্তিক।

We hope Bangla these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.