Exams Study Jobs Teachers Students

বাংলা (২১ তম বিসিএস)

BCS Exam 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (২১ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?

ক) মুহম্মদ শহীদুল্লাহ্
খ) মুহম্মদ আবদুল হাই
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ্

2. 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

3. 'চতুর্দশপদী কবিতাবলি' কার রচনা?

ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

4. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

ক) বিষের বাঁশি
খ) বন্দীর বন্দনা
গ) সন্দ্বীপের চর
ঘ) রূপসী বাংলা
উত্তর: বিষের বাঁশি

5. 'কবর' নাটক কার রচনা?

ক) শহীদুল্লাহ কায়সার
খ) জহির রায়হান
গ) মুনীর চৌধুরী
ঘ) সত্যেন সেন
উত্তর: মুনীর চৌধুরী

6. 'চাঁদের হাট' - অর্থ কি?

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
উত্তর: প্রিয়জন সমাগম

7. কোন বানানটি শুদ্ধ?

ক) সূচিস্মিতা
খ) সূচীস্মিতা
গ) সুচীস্মিতা
ঘ) শুচিস্মিতা
উত্তর: শুচিস্মিতা

8. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম
উত্তর: অক্লান্ত কর্মী

9. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) তদ্ভব
উত্তর: তৎসম

10. কোনটি অনুজ্ঞা?

ক) তুমি গিয়েছিলে
খ) তুমি যাও
গ) তুমি যাচ্ছিলে
ঘ) তুমি যাচ্ছ
উত্তর: তুমি যাও

11. ক্রিয়াপদ --

ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ) আসলে বিশেষণ থেকে অভিন্ন
উত্তর: কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

12. 'যত বড় মুখ নয় তত বড় কথা' - এখানে 'মুখ'বলতে কী বোঝাচ্ছে?

ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি
উত্তর: শক্তি

13. কোন বানানটি শুদ্ধ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষূ
উত্তর: মুমূর্ষু

14. 'বিরাগী' শব্দের অর্থ কী?

ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
উত্তর: উদাসীন

15. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?

ক) ব্রজধামে কথিত ভাষা
খ) একরকম কৃত্রিম কবিভাষা
গ) বাংলা ও হিন্দির যোগফল
ঘ) মৈথিলি ভাষার একটি উপভাষা
উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা

16. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কে বলেছেন?

ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ
উত্তর: চণ্ডীদাস

17. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক) চতুরঙ্গ
খ) চতুষ্কোণ
গ) চতুর্দশী
ঘ) চতুষ্পাঠী
উত্তর: চতুরঙ্গ

18. কোনটি কাব্যগ্রন্থ?

ক) কবিতা
খ) কাব্য পরিক্রমা
গ) কয়েকটি কবিতা
ঘ) বাঙলার কাব্য
উত্তর: কয়েকটি কবিতা

19. কোনটি নাটক?

ক) কর্তার ইচ্ছায় কর্ম
খ) গড্ডলিকা
গ) পল্লীসমাজ
ঘ) সাজাহান
উত্তর: সাজাহান

20. 'আবোল তাবোল' কার লেখা?

ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ) সুকুমার রায়
ঘ) সত্যজিৎ রায়
উত্তর: সুকুমার রায়

আশা করি বাংলা (২১ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট