Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা (২৩ তম বিসিএস)

BCS Exam 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (২৩ তম বিসিএস) For those studying or preparing for, this page contains 20 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

a) চণ্ডীমঙ্গল
b) মনসামঙ্গল
c) ধর্মমঙ্গল
d) অন্নদামঙ্গল
Answer: মনসামঙ্গল

2. 'ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

a) দৌলত উজির বাহরাম খান
b) মাগন ঠাকুর
c) আলাওল
d) শাহ্ মুহম্মদ সগীর
Answer: শাহ্ মুহম্মদ সগীর

3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?

a) মার্চেন্ট অব ভেনিস
b) কমেডি অব এররস
c) অ্যা মিডসামার নাইটস ড্রিম
d) টেমিং অব দ্য শ্রু
Answer: কমেডি অব এররস

4. কখনো উপন্যাস লেখেননি-

a) কাজী নজরুল ইসলাম
b) জীবনানন্দ দাশ
c) সুধীন্দ্রনাথ দত্ত
d) বুদ্ধদেব বসু
Answer: সুধীন্দ্রনাথ দত্ত

5. 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-

a) শওকত ওসমান
b) জ্যোতিপ্রকাশ দত্ত
c) আখতারুজ্জামান ইলিয়াস
d) হাসান আজিজুল হক
Answer: আখতারুজ্জামান ইলিয়াস

6. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

a) বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
b) কৃষ্ণকান্তের উইল- যোগাযোগ- পথের দাবি
c) দুর্গেশনন্দিনী - চোখের বালি - গৃহদাহ
d) কৃষ্ণকান্তের উইল- চোখের বালি - চরিত্রহীন
Answer: কৃষ্ণকান্তের উইল- চোখের বালি - চরিত্রহীন

7. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে-

a) ভাঁড়ুদত্ত
b) চাঁদ সওদাগর
c) ঈশ্বরী পাটনী
d) নলকুবর
Answer: ঈশ্বরী পাটনী

8. 'হ্ম' এর বিশ্লিষ্ট রূপ-

a) ক + ঘ
b) ক + ষ + ণ
c) ক + ষ + ম
d) হ + ম
Answer: হ + ম

9. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

a) কল্যাণীয়াষু
b) সুচরিতেষু
c) শ্রদ্ধাস্পদাসু
d) প্রীতিভাজনেষু
Answer: শ্রদ্ধাস্পদাসু

10. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?

a) হিন্দি
b) উর্দু
c) পর্তুগিজ
d) গ্রিক
Answer: পর্তুগিজ

11. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-

a) দীর্ঘিকা, নদী, প্রণালী
b) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
c) গাঙ, তটিনী, অর্ণব
d) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Answer: শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ

12. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-

a) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
b) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
c) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
d) ঐকতান, কেবলমাত্র, উপরোক্ত
Answer: যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা

13. 'প্রাতরাশ' এর সন্ধি -

a) প্রাত + রাশ
b) প্রাতঃ + রাশ
c) প্রাতঃ + আশ
d) প্রাত + আশ
Answer: প্রাতঃ + আশ

14. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-

a) ক্রিয়াবাচক বিশেষ্য
b) ক্রিয়াবিশেষণ
c) ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
d) ক্রিয়াবিভক্তি
Answer: ক্রিয়াবিশেষণ

15. 'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ -

a) কাল্পনিক জন্তু
b) গোমড়ামুখো লোক
c) মুরগি
d) পুরাণোক্ত পাখি
Answer: গোমড়ামুখো লোক

16. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

a) ডিসেম্বর ১৬, ১৯৭১
b) ২৬ মার্চ, ১৯৭১
c) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
d) পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
Answer: ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২

17. 'বামেতর' শব্দটির অর্থ-

a) বামচোখ
b) ডান
c) ইতর
d) বামদিক
Answer: ডান

18. প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-

a) অশোক মুখোপাধ্যায়
b) জগন্নাত চক্রবর্তী
c) মুহাম্মদ হাবিবুর রহমান
d) মুহম্মদ শহীদুল্লাহ
Answer: মুহাম্মদ হাবিবুর রহমান
Explanation: অশোক মুখোপাধ্যায় রচিত "সংসদ সমার্থ শব্দকোষ" যা ১৯৮৭ সালে প্রকাশিত হয়েছে।সেই বইয়ের ভূমিকায় লেখা আছে যে, বাংলা ভাষার প্রথম 'থিসরাস' হচ্ছে মুহাম্মদ হাবিবুর রহমান সংকলিত "যথাশব্দ" যা ১৯৭৪ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। উত্তরে মুহাম্মদ হাবিবুর রহমান না থাকলে অশোক মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে।

19. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ -

a) তীরে পৌঁছার ঝক্কি
b) সঞ্চয়ের প্রবৃত্তি
c) মুমূর্ষু অবস্থা
d) আসন্ন বিপদ
Answer: সঞ্চয়ের প্রবৃত্তি

20. যে সমাসে ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

a) দ্বন্দ্ব সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) কর্মধারয় সমাস
d) নিত্য সমাস
Answer: নিত্য সমাস

We hope বাংলা (২৩ তম বিসিএস) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.