1. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
ক)
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ)
আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ)
নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ)
সুদূর চীন দেশ থেকে
উত্তর:
নেপালের রাজগ্রন্থশালা থেকে
ব্যাখ্যা:
চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়েছিল, যা বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হিসেবে পরিচিত।
2. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
ক)
বিজয়গুপ্ত
খ)
ভারতচন্দ্র রায়গুণাকর
গ)
মুকুন্দরাম চক্রবর্তী
ঘ)
কানাহরি দত্ত
উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা:
মঙ্গলযুগের সর্বশেষ এবং অন্যতম শক্তিশালী কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০), যিনি অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে পরিচিত এবং তিনি তাঁর 'অন্নদামঙ্গল' কাব্য রচনার জন্য বিখ্যাত, যা মঙ্গলকাব্যের ধারাকে সমৃদ্ধ ও শেষ পর্যায়ে নিয়ে আসে।
3. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক)
নবদ্বীপের
খ)
মিথিলার
গ)
বৃন্দাবনের
ঘ)
বর্ধমানের
উত্তর:
মিথিলার
ব্যাখ্যা:
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।
4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
ক)
শ্রী রাধার ননদিনী
খ)
শ্রী রাধার শাশুড়ি
গ)
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ঘ)
জনৈক গোপবালা
উত্তর:
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ব্যাখ্যা:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই চরিত্রটি মূলত রাধা ও কৃষ্ণের মিলনের অনুঘটক, ঘটক, বা প্রেমের দূতী হিসেবে কাজ করে।
5. লোকসাহিত্য কাকে বলে?
ক)
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ)
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ)
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ঘ)
গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তর:
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ব্যাখ্যা:
লোকসাহিত্য হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত মৌখিক ও ঐতিহ্যবাহী সাহিত্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে গল্প, গান, ছড়া, প্রবাদ, ধাঁধা, ও লোকগাথার মাধ্যমে প্রবাহিত হয় এবং একটি জাতির সংস্কৃতি, জীবনধারা ও চেতনার প্রতিফলন ঘটায়।
6. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক)
নবম শতকে
খ)
ত্রয়োদশ শতকে
গ)
ষোড়শ শতকে
ঘ)
উনিশ শতকে
উত্তর:
উনিশ শতকে
ব্যাখ্যা:
ষোল থেকে আঠারো শতক অবধি বাংলা গদ্যের নির্দশন প্রধানত চিঠিপত্রে ও দিলল - দস্তাবেজে আবদ্ধ ছিল। কিন্তু বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে।
7. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক)
দিকদর্শন
খ)
সংবাদ প্রভাকর
গ)
তত্ত্ববোধিনী
ঘ)
বঙ্গদর্শন
উত্তর:
দিকদর্শন
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র 'দিকদর্শন' প্রকাশকাল ১৮১৮ । সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিষ্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে 'দিকদর্শন' অন্যতম।
8. ইয়ং বেঙ্গল কি?
ক)
বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজ
খ)
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
গ)
একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ)
একটি সাময়িক পত্রের নাম
উত্তর:
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
ব্যাখ্যা:
ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য।
9. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক)
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ)
বিয়ে পাগলা বুড়ো
গ)
কিঞ্চিত জলযোগ
ঘ)
কল্কি অবতার
উত্তর:
বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা:
দীনবন্ধু মিত্রের প্রধান প্রহসনগুলো হলো ‘সধবার একাদশী’, ‘বিয়ে পাগলা বুড়ো’, এবং ‘জামাই বারিক’।
10. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
ক)
নটির পূজা
খ)
বেহুলা গীতাভিনয়
গ)
নবীন তপস্বীনি
ঘ)
কৃষ্ণকুমারী
উত্তর:
বেহুলা গীতাভিনয়
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো ' বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), ।
11. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
ক)
১৮১৭ সালে
খ)
১৮৩২ সালে
গ)
১৮৫২ সালে
ঘ)
১৭৫৩ সালে
উত্তর:
১৭৫৩ সালে
ব্যাখ্যা:
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা 'প্লে হাউস' নামক এ রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা করে। কলকাতার লালদিঘীর পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত।
12. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক)
একরাত্রি
খ)
নষ্টনীড়
গ)
ক্ষুধিত পাষাণ
ঘ)
মধ্যবর্তিনী
উত্তর:
ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত অতিপ্রাকৃত গল্পের মধ্যে 'ক্ষুধিত পাষাণ', 'কঙ্কাল', 'নিশীথে', এবং 'মণিহারা'।
13. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
ক)
মোতাহের হোসেন
খ)
ইসমাইল হোসেন সিরাজী
গ)
মীর মশাররফ হোসেন
ঘ)
ফররুখ আহমদ
উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মশাররফ হোসেন, যিনি ১৮৬৯ সালে তাঁর প্রথম উপন্যাস "রত্নবতী" প্রকাশ করেন, যা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাস হিসেবে বিবেচিত হয়। তিনি বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ এবং বাংলা গদ্য সাহিত্যের অন্যতম প্রধান শিল্পী ছিলেন।
14. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
ক)
মাহে নও
খ)
সওগাত
গ)
ধূমকেতু
ঘ)
কালিকলম
উত্তর:
ধূমকেতু
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে "ধূমকেতু" ১৯২০ সালে দৈনিক "নবযুগ" কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমদের যৌথ সম্পাদনায়, কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে "দৈনিক নবযুগ " এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের "লাঙল" পত্রিকা প্রকাশিত হয়।
15. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক)
ধূসর পাণ্ডুলিপি
খ)
কবিতার কথা
গ)
ঝরা পালকের কবি
ঘ)
দুর্দিনের যাত্রী
উত্তর:
কবিতার কথা
ব্যাখ্যা:
'কবিতার কথা' জীবনানন্দ দাশ-এর লেখা একটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ, যা তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল এবং এতে তাঁর কবিতা ও সাহিত্য ভাবনা প্রকাশিত হয়েছে, বিশেষত "সকলেই কবি নয়" এই উক্তিটি এই প্রবন্ধের অংশ হিসেবে পরিচিত।
16. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক)
কাজী নজরুল ইসলাম
খ)
ফররুখ আহমদ
গ)
আব্দুল কাদির
ঘ)
বন্দে আলি মিয়া
উত্তর:
ফররুখ আহমদ
ব্যাখ্যা:
'সাত সাগরের মাঝি' কবি ফররুখ আহমদ-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
17. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
ক)
অগ্নিসাক্ষী
খ)
চিলেকোঠার সেপাই
গ)
আরেক ফাল্গুন
ঘ)
অনেক সূর্যের আশা
উত্তর:
আরেক ফাল্গুন
ব্যাখ্যা:
বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে জহির রায়হানের 'আরেক ফাল্গুন' (প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত) এবং 'একুশে ফেব্রুয়ারী', সেলিনা হোসেনের 'যাপিত জীবন' ও 'নিরন্তর ঘণ্টাধ্বনি', এবং শওকত ওসমানের 'আর্তনাদ' বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ভাষা আন্দোলনের চেতনা ও ঘটনাপ্রবাহকে তুলে ধরেছে।
18. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক)
শঙ্খনীল কারাগার
খ)
কাঁটাতারে প্রজাপতি
গ)
জাহান্নাম হইতে বিদায়
ঘ)
আর্তনাদ
উত্তর:
জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা:
'জাহান্নাম হইতে বিদায়' হলো শওকত ওসমান রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক মনস্তাত্ত্বিক উপন্যাস, যা ১৯৭১ সালের বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি ও যুদ্ধের নৈতিক দিক নিয়ে লেখা।
19. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক)
বনী আদম
খ)
জননী
গ)
চৌরসন্ধি
ঘ)
ক্রীতদাসের হাসি
উত্তর:
ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা:
শওকত ওসমান আদমজী পুরস্কার লাভ করেন "ক্রীতদাসের হাসি" উপন্যাসের জন্য। ১৯৬২ সালে তিনি এ উপন্যাস রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করেছিল। এসময় সব ধরনের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এই কারণে শওকত লেখার মাধ্যমে প্রতিবাদ জানান এবং এই উপন্যাস রচনা করেন।
20. 'উপরোধ' শব্দের অর্থ কি?
ক)
প্রতিরোধ
খ)
উপস্থাপন
গ)
অনুরোধ
ঘ)
উপযোগী
উত্তর:
অনুরোধ
ব্যাখ্যা:
'উপরোধ' শব্দের অর্থ হলো বিশেষ অনুরোধ, মিনতি, সুপারিশ বা খাতির।