Exams Post Study Jobs Leaderboard Shop

Bangla 2nd paper

Primary Exam 10 Questions By BCS Preli Preparation

Bangla 2nd paper For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. 'সে নাকি আসবে না'-এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) প্রশ্ন
b) বিস্ময়
c) সংশয়
d) অনুমান
Answer: সংশয়
Explanation: সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি 'সংশয়' অর্থে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন- তুমি খাবে না? বিস্ময়- স্কুলে যাবে না! অনুমান -সে কি রহিম না?

2. পোস্টাল কোড কী নির্দেশ করে?

a) প্রাপকের এলাকা
b) পোস্ট অফিসের নাম
c) ডাক বিভাগের নাম
d) প্রেরকের এলাকা
Answer: প্রাপকের এলাকা

3. 'বাজার শেষ করে বাড়ি' বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

a) যোগ্যতা
b) আসত্তি
c) আকাঙ্ক্ষা
d) মাধুর্য
Answer: আকাঙ্ক্ষা
Explanation: বাজার শেষ করে বাড়ি'- বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। 'বাজার শেষ করে বাড়ি যাব' লেখা হলে বাক্যটি দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেত। যোগ্যতা- 'বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে' বললে বাক্যটি ভাবপ্রকাশের যোগ্যতা হারায়। কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।

4. 'কর্মে ক্লান্তি নাই যার'-এক কথায় প্রকাশ-

a) লাপ
b) অক্লান্ত কর্মী
c) অবিশ্রাম
d) ক্লান্তিহীন
Answer: অক্লান্ত কর্মী
Explanation: কর্মে ক্লান্তি নাই যার'-এর এক কথায় প্রকাশ 'অক্লান্ত কর্মী'। ক্লান্তিহীনভাবে চলে যা- অক্লান্ত/অবিশ্রাম।

5. কোন দুটি যৌগিক বর্ণ?

a) এ, ঐ
b) ঐ, ঔ
c) ই, ঔ
d) ও, ঐ
Answer: ঐ, ঔ
Explanation: ঐ, ঔ দুটি যৌগিক বর্ণ। কারণ এগুলো বিশ্লেষণ করলে দুটি বর্ণ পাওয়া যায়। যেমন: ঐ অ/ও+ই; ঐ অ/ও+উ।

6. ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি-

a) হিসাবি
b) কৃপণ
c) মিতব্যয়ী
d) ব্যয়কুণ্ঠ
Answer: ব্যয়কুণ্ঠ
Explanation: ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি-ব্যয়কুণ্ঠ। যে হিসাব করে ব্যয় করে মিতব্যয়ী। যে হিসাব করে ব্যয় করে না-অমিতব্যয়ী। যে ব্যয় না করে শুধু সঞ্চয় করতে চায়-কৃপণ

7. প্র, পরা- কোন ধরনের উপসর্গ?

a) সংস্কৃত উপসর্গ
b) বাংলা উপসর্গ
c) বিদেশী উপসর্গ
d) খাঁটি বাংলা উপসর্গ
Answer: সংস্কৃত উপসর্গ
Explanation: প্র, পরা- তৎসম (সংস্কৃত) উপসর্গ। অ, অঘা, অজ- বাংলা উপসর্গ। কার, আম, হাফ, হর বিদেশি উপসর্গ। আ, সু, বি, নি সংস্কৃত ও বাংলা উপসর্গ।

8. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা নেই, ভাষা আছে?

a) চাকমা
b) মণিপুরী
c) রাখাইন
d) সাঁওতাল
Answer: সাঁওতাল
Explanation: বাংলাদেশে বসবাসকারী প্রায় সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথ্য ভাষা আছে, কিন্তু লিখিত ভাষা নেই। উপরিউক্ত অপশনগুলোর মধ্যে চাকমা, রাখাইন ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা আছে। চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম মনখেমের, মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম অহমিয়া এবং রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব লিপির নাম বর্মি/মনখেমর। সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কথ্য ভাষা আছে কিন্তু নিজস্ব বর্ণমালা নেই।।

9. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

a) বুড়িগঙ্গা
b) হোয়াংহো
c) শীতলক্ষ্যা
d) সিন্ধু
Answer: বুড়িগঙ্গা
Explanation: ঢাকা শহরকে রক্ষা করার জন্য ১৮৬৪ সালে সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বর নির্মাণ করা হয় তাই 'বাকল্যান্ড বাঁধ'। এ নামকরণ তৎকালীন নগর কমিশনার চার্লস থমাস বাকল্যান্ডের নামানুসারে করা হয়, কারণ তার উদ্যোগে এবং ঢাকাবাসীর আর্থিক সহায়তায় এ বাঁধ নির্মিত হয়।

10. বাংলার প্রথম রাজা কে ছিলেন?

a) ধর্মপাল
b) শশাঙ্ক
c) লক্ষ্মণ সেন
d) গোপাল
Answer: শশাঙ্ক
Explanation: বাংলার প্রথম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক ৬০৬ সালে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। গোপাল আনুমানিক ৭৫৬-৭৮১ সাল পর্যন্ত রাজত্ব করেন। ধর্মপাল পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। লক্ষ্মণ সেন ছিলেন সেন বংশের সর্বশেষ ও বাংলার শেষ হিন্দ রাজা।

We hope Bangla 2nd paper these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.