Exams Study Jobs Teachers Students

বাংলা (৩২ তম বিসিএস)

BCS Exam 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৩২ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
উত্তর: বিটপী

2. 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-

ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ
উত্তর: অবচেতন

3. কোনটি ইংরেজি শব্দ?

ক) ম্যাজেন্টা
খ) পিস্তল
গ) আলমারি
ঘ) কমা
উত্তর: কমা

4. 'শূন্যপুরাণ' রচনা করেছেন-

ক) রামাই পণ্ডিত
খ) শ্রীকর নন্দী
গ) বিজয় গুপ্ত
ঘ) লোচন দাস
উত্তর: রামাই পণ্ডিত

5. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) পরাকাষ্ঠা
খ) অভিব্যক্তি
গ) পরিশ্রান্ত
ঘ) অনাবৃষ্টি
উত্তর: অনাবৃষ্টি

6. 'পালামৌ' ভ্রমণকাহিনীটি কার রচনা?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

7. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?

ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারয় সমাস
উত্তর: দ্বন্দ্ব সমাস

8. কোনটি সাধিত শব্দ নয়?

ক) পানসা
খ) ফুলেল
গ) গোলাপ
ঘ) হাতল
উত্তর: গোলাপ

9. 'দিবারাত্রির কাব্য' কার লেখা উপন্যাস?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
গ) ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

10. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

ক) পদ্মরাগ
খ) পদ্মগোখরা
গ) পদ্মপুরাণ
ঘ) পদ্মাবতী
উত্তর: পদ্মগোখরা

11. 'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?

ক) কাজী এমদাদুল হক
খ) মীর মশাররফ হোসেন
গ) মোহাম্মদ নজিবর রহমান
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তর: মোহাম্মদ নজিবর রহমান

12. 'বীরবল' ছদ্মনামে কে লিখতেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মুনীর চৌধুরী
গ) সমরেশ বসু
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'। সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।

13. কোনটি শুদ্ধ বানান?

ক) আকাংখা
খ) আকাঙ্ক্ষা
গ) আকাঙ্খা
ঘ) আকাংক্ষা
উত্তর: আকাঙ্ক্ষা

14. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?

ক) পাবক
খ) মারুত
গ) পবন
ঘ) অনিল
উত্তর: পাবক

15. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি
উত্তর: ধ্বনি

16. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-

ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) মৌলিক বাক্য
উত্তর: সরল বাক্য

17. 'গাছপাথার' বাগধারাটির অর্থ -

ক) ভূমিকা করা
খ) হিসাব-নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
উত্তর: হিসাব-নিকাশ

18. 'তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?

ক) মীর মশাররফ হোসেন
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

19. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক) আরেক ফাল্গুন
খ) জীবন ঘষে আগুন
গ) নন্দিত নরকে
ঘ) পিঙ্গল আকাশ
উত্তর: আরেক ফাল্গুন

20. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?

ক) এইসব দিন রাত্রী
খ) নূরলদীনের সারাজীবন
গ) একাত্তরের দিনগুলি
ঘ) সৎ মানুষের খোঁজে
উত্তর: একাত্তরের দিনগুলি

আশা করি বাংলা (৩২ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট