Exams Study Jobs Teachers Students

বাংলা (৩৮ তম বিসিএস)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৩৮ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক) শূণ্য
খ) ত্রিভুজ
গ) পূন্য
ঘ) ভূবন
উত্তর: ত্রিভুজ

2. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

ক) জবাবদিহি
খ) মিথস্ক্রিয়া
গ) একত্রিত
ঘ) গৌরবিত
উত্তর: একত্রিত

3. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক) ৭টি
খ) ৮টি
গ) ৬টি
ঘ) ১১টি
উত্তর: ৭টি

4. 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) সংস্কৃত
খ) হিন্দি
গ) অহমিয়া
ঘ) তুর্কি
উত্তর: তুর্কি

5. 'Null and void'- এর বাংলা পরিভাষা কোনটি?

ক) বাতিল
খ) পালাবদল
গ) মামুলি
ঘ) নিরপেক্ষ
উত্তর: বাতিল

6. কোনটি শুদ্ধ বানান?

ক) স্বায়ত্তশাসন
খ) সায়ত্তশাসন
গ) স্বায়ত্ত্বশাসন
ঘ) সায়ত্ত্বশাসন
উত্তর: স্বায়ত্তশাসন

7. 'গিন্নি' কোন শ্রেণির শব্দ?

ক) দেশি
খ) বিদেশি
গ) তদ্ভব
ঘ) অর্ধ-তৎসম
উত্তর: অর্ধ-তৎসম

8. 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) শ্রৎ + √ধা + অ + আ
খ) শ্রৎ + √ধা + আ
গ) শ্রৎ + √ধা + অ
ঘ) শ্রু + √ধা + আ
উত্তর: শ্রৎ + √ধা + অ + আ

9. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) অব্যয়ীভাব
ঘ) বহুব্রীহি
উত্তর: তৎপুরুষ

10. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্ণব
খ) অর্ক
গ) প্রসূন
ঘ) পল্লব
উত্তর: অর্ক

11. 'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?

ক) হ্ + ম
খ) ক্ + ষ
গ) ষ্ + ম
ঘ) ম্ + হ
উত্তর: হ্ + ম

12. 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) সৎ + জাত
খ) সদ্যো + জাত
গ) সদ্যঃ + জাত
ঘ) সদ্য + জাত
উত্তর: সদ্যঃ + জাত

13. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ত্যক্ত
খ) গ্রাহ্য
গ) দৃঢ়
ঘ) গূঢ়
উত্তর: গূঢ়

14. বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) চামার
খ) ধারালো
গ) মোড়ক
ঘ) পোষ্টাই
উত্তর: মোড়ক

15. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

ক) আকাঙ্ক্ষা
খ) যোগ্যতা
গ) আসক্তি
ঘ) আসত্তি
উত্তর: আসক্তি

16. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-

ক) পদাবলি
খ) ধামালি
গ) প্রেমগীতি
ঘ) নাটগীতি
উত্তর: নাটগীতি

17. 'সন্ধ্যাভাষা' কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

ক) চর্যাপদ
খ) পদাবলি
গ) মঙ্গলকাব্য
ঘ) রোমান্সকাব্য
উত্তর: চর্যাপদ

18. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

ক) ফরিদপুর
খ) সিলেট
গ) কৃষ্ণনগর
ঘ) চট্টগ্রাম
উত্তর: চট্টগ্রাম

19. 'চন্দ্রাবতী' কী?

ক) নাটক
খ) কাব্য
গ) পদাবলী
ঘ) পালাগান
উত্তর: কাব্য

20. 'বিদ্যাপতি' কোন রাজসভার কবি ছিলেন?

ক) রোসাঙ্গ
খ) কৃষ্ণনগর
গ) বিক্রমপুর
ঘ) মিথিলা
উত্তর: মিথিলা

21. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

ক) আত্মচরিত
খ) আত্মকথা
গ) আত্মজিজ্ঞাসা
ঘ) আমার কথা
উত্তর: আত্মচরিত

22. রোকেয়া সাখাওয়াত হোসেনের 'মতিচূর' কোন ধরনের রচনা?

ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) আত্মজীবনী
উত্তর: প্রবন্ধ

23. কোনটি জসিমউদদীনের রচনা?

ক) গাজী মিয়াঁর বস্তানী
খ) হাঁসুলী বাঁকের উপকথা
গ) ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ) ঠাকুর বাড়ির আঙিনায়
উত্তর: ঠাকুর বাড়ির আঙিনায়

24. 'আমার ঘরের চাবি পরের হাতে'- গানটির রচয়িতা কে?

ক) লালন শাহ্
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তর: লালন শাহ্

25. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) নেকড়ে অরণ্য
খ) বন্দী শিবির থেকে
গ) নিষিদ্ধ লোবান
ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম
উত্তর: বন্দী শিবির থেকে

26. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?

ক) আগমনী
খ) কোরবানী
গ) প্রলয়োল্লাস
ঘ) বিদ্রোহী
উত্তর: প্রলয়োল্লাস

27. দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

ক) কলকাতা
খ) ঢাকা
গ) লন্ডন
ঘ) মুর্শিদাবাদ
উত্তর: ঢাকা

28. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

ক) শেষলেখা
খ) শেষপ্রশ্ন
গ) শেষকথা
ঘ) শেষদিন
উত্তর: শেষলেখা

29. 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

ক) কাজী আবদুল ওদুদ
খ) আবুল ফজল
গ) রশীদ করিম
ঘ) হুমায়ুন কবির
উত্তর: হুমায়ুন কবির

30. 'বীরবল' কার ছদ্মনাম?

ক) আবু ইসহাক
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) প্রমথনাথ বিশী
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: প্রমথ চৌধুরী

31. মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি-

ক) উপন্যাস
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক
উত্তর: অনুবাদ নাটক

32. 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে?

ক) বুদ্ধদেব বসু
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মীর মশাররফ হোসেন
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

33. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) কাজী নজরুল ইসলাম
খ) শাহাদাৎ হোসেন
গ) সঞ্জয় ভট্টাচার্য
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য

34. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রামরাম বসু
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) অক্ষয়কুমার দত্ত
উত্তর: রামরাম বসু

35. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?

ক) ১৮৬০
খ) ১৮৬৫
গ) ১৮৫৯
ঘ) ১৮৬১
উত্তর: ১৮৬১

আশা করি বাংলা (৩৮ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট