Exams Study Jobs Teachers Students

বাংলা (৪১ তম বিসিএস)

BCS Exam 35 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৪১ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

ক) ছেঁড়াতার
খ) চাকা
গ) বাকি ইতিহাস
ঘ) কী চাহ শঙ্খচিল
উত্তর: কী চাহ শঙ্খচিল

2. তেভাগা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

ক) অক্টোপাস
খ) কালো বরফ
গ) ক্রীতদাসের হাসি
ঘ) নাঢ়াই
উত্তর: নাঢ়াই

3. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

ক) সোপান
খ) সমর্থ
গ) সোল্লাস
ঘ) সওয়ার
উত্তর: সমর্থ

4. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে?

ক) যৌগিক ধ্বনি
খ) অক্ষর
গ) বর্ণ
ঘ) মৌলিক স্বরধ্বনি
উত্তর: অক্ষর

5. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত?

ক) ঢাকার পল্টন
খ) নওগাঁর পতিসর
গ) কুষ্টিয়ার কুমারখালী
ঘ) ময়মনসিংহের ত্রিশাল
উত্তর: কুষ্টিয়ার কুমারখালী

6. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?

ক) শ্রীচৈতন্যদেব
খ) কাহ্নপা
গ) বিদ্যাপতি
ঘ) রামকৃষ্ণ পরমহংসদেব
উত্তর: শ্রীচৈতন্যদেব

7. চর্যাপদের টীকাকারের নাম কী?

ক) মীননাথ
খ) প্রবোধচন্দ্র বাগচী
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) মুনিদত্ত
উত্তর: মুনিদত্ত

8. অপিনিহিতির উদাহরণ কোনটি?

ক) জন্ম > জম্ম
খ) আজি > আইজ
গ) ডেস্ক > ডেসক
ঘ) আলাবু > লাবু > লাউ
উত্তর: আজি > আইজ

9. 'ডিঙি টেনে বের করতে হবে।' কোন ধরনের বাচ্যের উদাহরণ?

ক) কর্মবাচ্য
খ) ভাববাচ্য
গ) যৌগিক
ঘ) কর্মকর্তৃবাচ্য
উত্তর: ভাববাচ্য

10. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) শশব্যস্ত
খ) কালচক্র
গ) পরাণপাখি
ঘ) বহুব্রীহি
উত্তর: শশব্যস্ত

11. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

ক) অকাজ
খ) আবছায়া
গ) আলুনি
ঘ) নিখুঁত
উত্তর: আলুনি

12. বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?

ক) রামচন্দ্র বিদ্যাবাগীশ
খ) রাজশেখর বসু
গ) হরিচরণ দে
ঘ) অশোক মুখোপাধ্যায়
উত্তর: রামচন্দ্র বিদ্যাবাগীশ

13. 'কুসীদজীবী' বলতে কাদের বুঝায়?

ক) চারণকবি
খ) সাপুড়ে
গ) সুদখোর
ঘ) কৃষিজীবী
উত্তর: সুদখোর

14. কোন বানানটি শুদ্ধ?

ক) পুরষ্কার
খ) আবিস্কার
গ) সময়পোযোগী
ঘ) স্বত্ব
উত্তর: স্বত্ব

15. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-

ক) রসতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) ক্রিয়ার কাল
উত্তর: বাক্যতত্ত্ব

16. কোন বানানটি শুদ্ধ?

ক) মনোকষ্ট
খ) মনঃকষ্ট
গ) মণকষ্ট
ঘ) মনকস্ট
উত্তর: মনঃকষ্ট

17. 'বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:

ক) বাবা ছেলেকে বললেন , বাবা তুমি দীর্ঘজীবী হও
খ) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
গ) বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'
ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ি কামনা করি
উত্তর: বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'

18. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো' - এ বাক্য কোন ধরনের?

ক) অনুজ্ঞাবাচক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) প্রশ্নবোধক
উত্তর: নির্দেশাত্মক

19. প্রচুর + য = প্রাচুর্য কোন প্রত্যয়?

ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) বাংলা কৃৎ প্রত্যয়
ঘ) সংস্কৃত কৃৎ প্রত্যয়
উত্তর: তদ্ধিত প্রত্যয়

20. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে-

ক) রেফ
খ) হসন্ত
গ) কার
ঘ) ফলা
উত্তর: ফলা

21. পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?

ক) দাশরথি রায়
খ) রামনিধি গুপ্ত
গ) ফকির গরীবুল্লাহ
ঘ) রামরাম বসু
উত্তর: দাশরথি রায়

22. চারণকবি হিসেবে বিখ্যাত কে?

ক) আলাওল
খ) চন্দ্রাবতী
গ) মুকুন্দদাস
ঘ) মুক্তারাম চক্রবর্তী
উত্তর: মুকুন্দদাস

23. বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?

ক) সমরেশ মজুমদার
খ) শওকত ওসমান
গ) সমরেশ বসু
ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: সমরেশ বসু

24. 'পরানের গহীন ভিতর' কাব্যর কবি কে?

ক) অসীম সাহা
খ) অরুণ বসু
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: সৈয়দ শামসুল হক

25. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?

ক) ডব্লিউ বি ইয়েটস
খ) ক্লিনটন বি সিলি
গ) অরুন্ধতী রায়
ঘ) অমিতাভ ঘোষ
উত্তর: ক্লিনটন বি সিলি

26. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?

ক) হুলিয়া
খ) তোমাকে অভিবাদন প্রিয়া
গ) সোনালি কাবিন
ঘ) স্মৃতিস্তম্ভ
উত্তর: স্মৃতিস্তম্ভ

27. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-

ক) বিনোদিনী
খ) হৈমন্তী
গ) আশালতা
ঘ) চারুলতা
উত্তর: চারুলতা

28. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
গ) কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'

29. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটি?

ক) গঙ্গা
খ) পুতুলনাচের ইতিকথা
গ) হাঁসুলী বাঁকের উপকথা
ঘ) গৃহদাহ
উত্তর: গঙ্গা

30. সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?

ক) শওকত আলী
খ) সেলিনা হোসেন
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: সৈয়দ শামসুল হক

31. 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা কে?

ক) সৈয়দ আলী আহসান
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) হুমায়ুন আজাদ
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর: হুমায়ুন আজাদ

32. ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?

ক) স্যার এ. এফ. রহমান
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) সৈয়দ সাজ্জাদ হোয়াসেন
ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী

33. ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?

ক) ভূমিপুত্র
খ) মাটির জাহাজ
গ) কাঁটাতারের প্রজাপতি
ঘ) চিলেকোঠার সেপাই
উত্তর: চিলেকোঠার সেপাই

34. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?

ক) বিষের বাঁশি
খ) যুগবাণী
গ) ভাঙার গান
ঘ) প্রলয় শিখা
উত্তর: যুগবাণী

35. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?

ক) চৈতালী ঘূর্ণি
খ) রক্তের অক্ষর
গ) বায়ান্ন হাজার তিপ্পান্ন গলি
ঘ) ১৯৭১
উত্তর: ১৯৭১

আশা করি বাংলা (৪১ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট