1. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক)
কুটিল
খ)
জটিল
গ)
বক্র
ঘ)
গরল
উত্তর:
গরল
ব্যাখ্যা:
সরল অর্থ সোজা, সহজ। গরল শব্দের অর্থ বিষ। গরল শব্দের বিপরীত হলো অমৃত।
2. 'ক্ষতি'র বিপরীত শব্দ -
ক)
ফায়দা
খ)
সামান্য
গ)
ব্যবসা
ঘ)
অনুকূল
উত্তর:
ফায়দা
ব্যাখ্যা:
ফায়দা অর্থ লাভ
3. বিপরীতার্থক শব্দ-
ক)
ঐহিক, পারত্রিক
খ)
হর্ম, হর্ম্য
গ)
শ্বসা, শসা
ঘ)
শঠ,ষট্
উত্তর:
ঐহিক, পারত্রিক
ব্যাখ্যা:
ঐহিক অর্থ ইহলোক সম্পর্কিত। পারলৌকিক অর্থ পরলোক সংক্রান্ত।
4. 'হরণ' এর বিপরীত শব্দ -
ক)
গ্রহণ
খ)
দান
গ)
পূরণ
ঘ)
বরণ
উত্তর:
পূরণ
ব্যাখ্যা:
হরণ অর্থ কেড়ে নেওয়া।
5. 'উগ্র' এর বিপরীত শব্দ -
ক)
অনুগ্র
খ)
সৌম্য
গ)
ধীর
ঘ)
স্থির
উত্তর:
সৌম্য
ব্যাখ্যা:
উগ্র অর্থ প্রচণ্ড, তীব্র। সৌম্য অর্থ শান্ত, সুন্দর
6. 'এঁড়ে' এর বিপরীত শব্দ-
ক)
বাছুর
খ)
গাভী
গ)
বকনা
ঘ)
বলদ
উত্তর:
বকনা
ব্যাখ্যা:
এঁড়ে অর্থ ষাঁড়, পুরুষ জাতীয়। বকনা অর্থ নারী জাতীয় বাছুর।
7. 'ধবল' এর বিপরীত শব্দ -
ক)
সাদা
খ)
কৃষ্টি
গ)
স্বচ্ছ
ঘ)
কৃষ্ণ
উত্তর:
কৃষ্ণ
ব্যাখ্যা:
ধবল অর্থ সাদা। কৃষ্ণ অর্থ কালো। কৃষ্টি অর্থ সংস্কৃতি।
8. 'জরা' শব্দের বিপরীতার্থক শব্দ -
ক)
জীবন
খ)
পতিত
গ)
যৌবন
ঘ)
মৃত্যু
উত্তর:
যৌবন
ব্যাখ্যা:
জরা অর্থ মৃত্যু, যৌবন এখানে প্রাণবন্ত অবস্থা বুঝায়।
9. পামর শব্দের বিপরীতার্থক কি হবে?
ক)
পাষাণ
খ)
দয়ালু
গ)
পুণ্যবান
ঘ)
মহাত্মা
উত্তর:
মহাত্মা
ব্যাখ্যা:
পামর অর্থ পাপী। মহাত্মা অর্থ মহান আত্মা যার।
10. স্থির শব্দের বিপরীতার্থক শব্দ?
ক)
সতত
খ)
অচঞ্চল
গ)
অস্থায়ী
ঘ)
জঙ্গম
উত্তর:
জঙ্গম
ব্যাখ্যা:
জঙ্গম অর্থ চলমান।
11. 'ত্বরা' এর বিপরীত শব্দ -
ক)
তাড়াতাড়ি
খ)
তাৎক্ষণিক
গ)
অপেক্ষা
ঘ)
বিলম্ব
উত্তর:
বিলম্ব
ব্যাখ্যা:
ত্বরা অর্থ দ্রুত, তাড়াতাড়ি।
12. 'খাতক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
মহাজন
খ)
ক্ষতিকারক
গ)
খ্যাতনামা
ঘ)
ধনবান
উত্তর:
মহাজন
13. 'অর্থী' এর বিপরীত শব্দ -
ক)
প্রত্যর্থী
খ)
যাচক
গ)
প্রার্থনাকারী
ঘ)
প্রার্থী
উত্তর:
প্রত্যর্থী
ব্যাখ্যা:
অর্থী অর্থ প্রার্থনাকারী, পক্ষ। প্রত্যর্থী অর্থ বিপক্ষী।
14. 'ঋজু' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক)
বঙ্কিম
খ)
বেঁটে
গ)
ভঙ্গুর
ঘ)
সরল
উত্তর:
বঙ্কিম
15. 'পাশ্চাত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
প্রতীচ্য
খ)
প্রাচ্য
গ)
পশ্চিমা
ঘ)
পূর্ব-পশ্চিম
উত্তর:
প্রাচ্য
ব্যাখ্যা:
প্রতীচ্য অর্থ পাশ্চাত্য
16. 'বিধি' শব্দের বিপরীতার্থক শব্দ?
ক)
বিরোধ
খ)
অবিধি
গ)
নিষেধ
ঘ)
নিষিদ্ধ
উত্তর:
নিষেধ
17. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
প্রাচীন
খ)
নিরপরাধ
গ)
অনুজ
ঘ)
অনভ্যাস
উত্তর:
প্রাচীন
ব্যাখ্যা:
অর্বাচীন অর্থ অপরিপক্ব, নবীন।
18. 'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
দিবস
খ)
কুটিল
গ)
কৃষ্ণ
ঘ)
কুৎসিত
উত্তর:
দিবস
ব্যাখ্যা:
শর্বরী অর্থ রাত্রি। দিবস অর্থ দিন।
19. 'আরোহণ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
বিসর্জন
খ)
নির্গমন
গ)
অবরোহণ
ঘ)
গমন
উত্তর:
অবরোহণ
ব্যাখ্যা:
আরোহণ অর্থ উপরে ওঠা। অবরোহণ অর্থ নিচে নামা।
20. 'তিমির' এর বিপরীত শব্দ কোনটি?
ক)
আলোক
খ)
অন্ধকার
গ)
কালো
ঘ)
তিরস্কার
উত্তর:
আলোক
21. 'ভূত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
ভবিষ্যৎ
খ)
পেত্নী
গ)
ভোঁতা
ঘ)
ভাষা
উত্তর:
ভবিষ্যৎ
22. 'কৃতঘ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
অকৃতজ্ঞ
খ)
কৃতজ্ঞ
গ)
উপকারী
ঘ)
ক্ষতিকর
উত্তর:
কৃতজ্ঞ
23. 'গৌরব' এর বিপরীত শব্দ?
ক)
অপমান
খ)
মানহানি
গ)
অমর্যাদা
ঘ)
লজ্জা
উত্তর:
লজ্জা
24. 'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
নির্বোধ
খ)
প্রভা
গ)
মনস্বিতা
ঘ)
স্থিরতা
উত্তর:
নির্বোধ
25. অগ্র এর বিপরীত শব্দ কোনটি?
ক)
পরিগ্রজ
খ)
পশ্চাৎ
গ)
নিগ্রহ
ঘ)
অনুজ
উত্তর:
পশ্চাৎ
26. 'বিরত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
অবিরত
খ)
সরত
গ)
নিবৃত
ঘ)
নিরত
উত্তর:
নিরত
27. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কী?
ক)
বহুপত্নীক
খ)
সধবা
গ)
বিপত্নীক
ঘ)
অধবা
উত্তর:
বিপত্নীক
ব্যাখ্যা:
বিধবা হলো যে মহিলার স্বামী মারা গেছে। বিপত্নীক হলো যে পুরুষের স্ত্রী মারা গেছে।
28. 'বিসর্জন' এর বিপরীত শব্দ কোনটি?
ক)
আবাহন
খ)
বিরসন
গ)
আবির্ভাব
ঘ)
অবরোহন
উত্তর:
আবাহন
29. 'সদর' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)
অন্ধকার
খ)
প্রকাশ্য
গ)
অন্দর
ঘ)
প্রান্ত
উত্তর:
অন্দর
ব্যাখ্যা:
সদর অর্থ বাইরের অংশ।অন্দর অর্থ ভেতরের অংশ।
30. 'অনুরক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
ক)
উক্ত
খ)
বিরক্ত
গ)
ত্যক্ত
ঘ)
উপরের সবগুলো
উত্তর:
বিরক্ত