Exams Study Jobs Teachers Students

বাংলা ব্যাকরণ

Primary Exam 20 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা ব্যাকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ক. শব্দ

ক) শব্দ
খ) ছবি
গ) ইঙ্গিত
ঘ) ভাষা
উত্তর: ভাষা
ব্যাখ্যা: মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে।

2. অর্থপূর্ণ ধ্বনিই হলো—

ক) ভাষার প্রাণ
খ) বর্ণের প্রাণ
গ) বাক্যের প্রাণ
ঘ) অক্ষরের প্রাণ
উত্তর: ভাষার প্রাণ
ব্যাখ্যা: ধ্বনি অর্থবোধক হলেই তা ভাষায় রূপ নেয়। তাই অর্থপূর্ণ ধ্বনিই ভাষার প্রাণ বলা হয়।

3. স্থান, কাল ও সমাজভেদে কিসের রূপভেদ দেখা যায়?

ক) ধ্বনির
খ) বর্ণের
গ) অক্ষরের
ঘ) ভাষার
উত্তর: ভাষার
ব্যাখ্যা: ভাষা সময়, অঞ্চল ও সমাজভেদে পরিবর্তিত হয়। যেমন—আঞ্চলিক ভাষা ও উপভাষা।

4. কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়?

ক) মুখের সাহায্যে
খ) বাগ্‌যন্ত্রের সাহায্যে
গ) প্রযুক্তির সাহায্যে
ঘ) ফুসফুসের সাহায্যে
উত্তর: বাগ্‌যন্ত্রের সাহায্যে
ব্যাখ্যা: মানুষের কণ্ঠ, জিহ্বা, ঠোঁট ইত্যাদি মিলেই বাগ্‌যন্ত্র, যার সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়।

5. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?

ক) ভাষা
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বাক্য
উত্তর: বাক্য
ব্যাখ্যা: একাধিক শব্দ সঠিকভাবে যুক্ত হয়ে পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে।

6. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?

ক) বর্ণ
খ) বর্ণমালা
গ) শব্দ
ঘ) বাক্য
উত্তর: শব্দ
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: এক বা একাধিক ধ্বনি অর্থসহ মিলিত হলে শব্দ তৈরি হয়।

7. চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কী?

ক) চাংমা
খ) চাংগমা
গ) চাম্মা
ঘ) চাকমা
উত্তর: চাংমা
ব্যাখ্যা: চাকমা জনগোষ্ঠীর মাতৃভাষার নাম চাংমা।

8. গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?

ক) সাচিক
খ) আচিক
গ) উচিক
ঘ) মাচিক
উত্তর: আচিক
ব্যাখ্যা: গারো জনগোষ্ঠীর ভাষার নাম আচিক।

9. পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কীসের সাথে তুলনা করা হয়?

ক) প্রবাহমান নদীর সাথে
খ) প্রবহমান সময়ের সাথে
গ) প্রবহমান বায়ুর সাথে
ঘ) প্রবহমান গতির সাথে
উত্তর: প্রবাহমান নদীর সাথে
ব্যাখ্যা: ভাষার পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়।

10. ভাষার প্রাণ কোনটি?

ক) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি
খ) অর্থপূর্ণ বাক্য
গ) অর্থপূর্ণ ধ্বনি
ঘ) অর্থপূর্ণ শব্দ
উত্তর: অর্থপূর্ণ ধ্বনি
ব্যাখ্যা: অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ

11. মানুষের যোগাযোগের মাধ্যম কোনটি?

ক) ধ্বনি
খ) বাগযন্ত্রের
গ) শব্দ
ঘ) ভাষা
উত্তর: ভাষা
ব্যাখ্যা: মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমই হলো ভাষা।

12. ভাষা বলতে কী বোঝায় ?

ক) ইশারা-ইঙ্গিত
খ) ছবি ও চিত্রকলা
গ) অর্থহীন ধ্বনিসমষ্টি
ঘ) অর্থবোধক ধ্বনিসমষ্টি
উত্তর: অর্থবোধক ধ্বনিসমষ্টি
ব্যাখ্যা: অর্থবোধক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।

13. ভাষা শেখার প্রথম মাধ্যম কোনটি?

ক) লেখা
খ) পাঠ
গ) শোনা
ঘ) পড়া
উত্তর: শোনা
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: মানুষ প্রথমে শোনার মাধ্যমে ভাষা শেখে, পরে বলা ও লেখা শেখে।

14. যে শব্দ দ্বারা নাম বোঝায় তাকে কী বলে?

ক) সর্বনাম
খ) বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) ক্রিয়া
উত্তর: বিশেষ্য
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ভাবের নাম বোঝালে তাকে বিশেষ্য বলে।

15. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ কোনটি?

ক) বিশেষণ
খ) সর্বনাম
গ) ক্রিয়া
ঘ) অব্যয়
উত্তর: সর্বনাম
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে।

16. যে শব্দের নিজস্ব অর্থ নেই কিন্তু বাক্যের অর্থ স্পষ্ট করে তাকে কী বলে?

ক) বিশেষণ
খ) ক্রিয়া
গ) অব্যয়
ঘ) বিশেষ্য
উত্তর: অব্যয়
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: অব্যয় শব্দের নিজস্ব অর্থ কম, কিন্তু বাক্যের অর্থ গঠনে সহায়তা করে।

17. যে শব্দ বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বোঝায় তাকে কী বলে?

ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া
উত্তর: বিশেষণ
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: বিশেষণ শব্দ বিশেষ্যের বৈশিষ্ট্য প্রকাশ করে।

18. শব্দের কাজের ভিত্তিতে যে ভাগ করা হয় তাকে কী বলে?

ক) শব্দভাণ্ডার
খ) শব্দগঠন
গ) শব্দশ্রেণি
ঘ) শব্দরীতি
উত্তর: শব্দশ্রেণি
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: শব্দ বাক্যে যে কাজ করে, তার ওপর ভিত্তি করে শব্দকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়—এটাই শব্দশ্রেণি।

19. নিচের কোনটি বিশেষণ?

ক) মানুষ
খ) দ্রুত
গ) লাল
ঘ) পড়া
উত্তর: লাল
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: ‘লাল’ শব্দটি বিশেষ্যের গুণ বোঝায়, তাই এটি বিশেষণ।

20. আমি আজ খুব ভালোভাবে পড়ছি।” বাক্যে ‘খুব’ কোন শ্রেণির?

ক) বিশেষণ
খ) ক্রিয়া
গ) ক্রিয়াবিশেষণ
ঘ) অব্যয়
উত্তর: ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা: 📝 ব্যাখ্যা: ‘খুব’ শব্দটি ‘পড়ছি’ ক্রিয়ার মাত্রা বোঝাচ্ছে।

আশা করি বাংলা ব্যাকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট