Exams Study Jobs Teachers Students

বাংলা ব্যাকরণ (বাগধারা)

Primary Exam 20 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা ব্যাকরণ (বাগধারা) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'একাদশে বৃহস্পতি' অর্থ-

ক) সুসময়
খ) দুঃসময়
গ) অলীক বস্তু
ঘ) শেষ রক্ষা
উত্তর: সুসময়
ব্যাখ্যা: 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়, মহাসৌভাগ্য বা সুসময় ।

2. 'ভূশণ্ডির কাক' বাগধারাটির অর্থ কি?

ক) একই স্বভাবের
খ) মূর্খ
গ) কপট ব্যাক্তি
ঘ) দীর্ঘজীবী
উত্তর: দীর্ঘজীবী
ব্যাখ্যা: 🎯'ভূশণ্ডির কাক' বাগধারাটির অর্থ দীর্ঘজীবী ব্যক্তি বা অতি বৃদ্ধ ব্যক্তি।

3. ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ কি?

ক) মন্দ ভাগ্য
খ) ভাল ভাগ্য
গ) ইঁদুরের মত কপালে
ঘ) ইঁদুরের ন্যায় কপাল
উত্তর: মন্দ ভাগ্য
ব্যাখ্যা: 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য বা দুর্ভাগ্য।

4. ‘গোঁফ-খেজুরে’- এই বাগধারাটির অর্থ কী?

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী
উত্তর: নিতান্ত অলস
ব্যাখ্যা: গোঁফ খেজুরে শব্দের অর্থ নিতান্ত অলস। প্রকৃতপক্ষে ‘গোঁফ খেজুরে’ শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে। এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করে।

5. ঠোট-কাটা বলতে কি বােঝায়?

ক) মিথ্যাবাদী
খ) স্পষ্টভাষী
গ) অহংকারী
ঘ) পক্ষপাতদুষ্ট
উত্তর: স্পষ্টভাষী
ব্যাখ্যা: ‘ঠোঁট কাটা’ একটি বাগধারা, যার অর্থ স্পষ্টভাষী বা স্পষ্টবক্তা, অর্থাৎ যে ব্যক্তি অপ্রিয় সত্য কথা বলতেও দ্বিধা করে না।

6. “গড্ডালিকা প্রবাহ” বাগধারায় “গড্ডল” শব্দের অর্থ কি?

ক) স্রোত
খ) ভেড়া
গ) একত্র
ঘ) ভাসা
উত্তর: ভেড়া
ব্যাখ্যা: বাগধারাটির অর্থ অন্ধ অনুকরন। ‘গড্ডল’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। এজন্য গড্ডালিকা প্রবাহ দিয়ে অন্ধ অনুকরণ বোঝানো হয়।

7. শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী?

ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব
উত্তর: একমাত্র সন্তান
ব্যাখ্যা: ‘শিবরাত্রির সলতে’ বলতে বংশের একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বনকে বোঝায়।

8. 'চক্ষুদান করা' বাগধারার অর্থ কী?

ক) চুরি করা
খ) নষ্ট করা
গ) সেবা করা
ঘ) অপরাধ করা
উত্তর: চুরি করা
ব্যাখ্যা: 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ হলো চুরি করা.

9. কাক ভূষণ্ডির অর্থ কি?

ক) বাকসর্বস্ব
খ) ষড়যন্ত্রকারী
গ) দীর্ঘ প্রতীক্ষমাণ
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যা: ‘ভূষণ্ডির কাক’ বা ‘কাক ভূষণ্ডি’ বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী বা দীর্ঘায়ু ব্যক্তি।

10. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ

ক) ভূমিকা করা
খ) হিসাব-নিকাশ
গ) অসম্ভব বস্তু
ঘ) বাড়াবাড়ি করা
উত্তর: হিসাব-নিকাশ
ব্যাখ্যা: গাছপাথর’বাগধারাটির অর্থঃ হিসাব-নিকাশ। গৌরচন্দ্রিকা(ভূমিকা করা),অকালকুসুম(অসম্ভব বস্ত)এবং ‘আঠারো আনা’বাগধারাটি অর্থঃবাড়াবাড়ি করা।

11. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –

ক) অমাবস্যা
খ) গলাধাক্কা দেওয়া
গ) কাছে টানা
ঘ) কাস্তে
উত্তর: গলাধাক্কা দেওয়া
ব্যাখ্যা: অর্ধচন্দ্র (বাগধারা) অর্থ – গলাধাক্কা দেওয়া।

12. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি

ক) অনিষ্টের ইষ্ট লাভ
খ) চির অশান্তি
গ) অরাজক দেশ
ঘ) সামান্য জিনিস নিয়ে ঝগড়া লাগানো
উত্তর: চির অশান্তি
ব্যাখ্যা: পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণের চিতা কখনও নিভত না। সেই অনুষঙ্গ থেকে '**রাবণের চিতা**' বাগধারাটি দ্বারা **চির অশান্তি** বা unending sorrow বোঝানো হয়।

13. ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি?

ক) সম্ভাব্য ঘটনা
খ) রােগ বিশেষ
গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা
উত্তর: অসম্ভব ঘটনা
ব্যাখ্যা: ‘ব্যাঙের সর্দি’ একটি বাগধারা, যা দিয়ে অসম্ভব বা অলীক কোনো ঘটনাকে বোঝানো হয়।

14. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-

ক) দাতা
খ) কম খরচে
গ) দরিদ্র
ঘ) কৃপণ
উত্তর: কৃপণ
ব্যাখ্যা: বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-কৃপণ।

15. নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ –

ক) তীরে পৌঁছার ঝক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুমূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
উত্তর: সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা: নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি।

16. শকুনি মামা - এর অর্থ-

ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
উত্তর: কুচক্রী লোক
ব্যাখ্যা: 'শকুনি মামা' (মহাভারতের একটি চরিত্র) একটি বাগধারা, যার অর্থ হলো 'কুচক্রী লোক' বা অনিষ্টকর আত্মীয় ।

17. “জল ঘোলা করা” বাগধারার অর্থ—

ক) পানি নোংরা করা
খ) মাছ ধরা
গ) বিশৃঙ্খলা সৃষ্টি করা
ঘ) নদী পার হওয়া
উত্তর: বিশৃঙ্খলা সৃষ্টি করা
ব্যাখ্যা: পরিস্থিতি জটিল করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা বোঝায়।

18. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত হয়?

ক) আট কপালে
খ) উড়নচণ্ডী
গ) ছা-পোষা
ঘ) ভূষণ্ডির কাক
উত্তর: আট কপালে
ব্যাখ্যা: '**আট কপালে**' বাগধারাটি 'হতভাগ্য' বা 'মন্দভাগ্য' অর্থে ব্যবহৃত হয়। 'উড়নচণ্ডী' অর্থ অমিতব্যয়ী, 'ছা-পোষা' অর্থ সাধারণ নিম্নবিত্ত এবং 'ভূষণ্ডির কাক' অর্থ দীর্ঘজীবী।

19. গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?

ক) লণ্ড-ভণ্ড হওয়া
খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ) অন্ধ অনুকরণ
ঘ) কোনোটিই নয়
উত্তর: অন্ধ অনুকরণ
ব্যাখ্যা: 'গড্ডলিকা' অর্থ ভেড়া। ভেড়ারা যেমন কোনো বিচার না করে পালের সামনে যে থাকে তাকে অনুসরণ করে, 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থও তেমনি 'অন্ধ অনুকরণ'।

20. “হাত গুটিয়ে বসা” বাগধারার অর্থ কী?

ক) বিশ্রাম নেওয়া
খ) হাত ভাঁজ করা
গ) কাজ না করা
ঘ) লজ্জা পাওয়া
উত্তর: কাজ না করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিষ্ক্রিয় থাকা বা দায়িত্ব এড়িয়ে চলাকে বোঝায়।

আশা করি বাংলা ব্যাকরণ (বাগধারা) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট