Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা ব্যকরণ (সন্ধি)

Primary Exam 10 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা ব্যকরণ (সন্ধি) For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরন কোনটি?

a) নিষ্কর
b) সন্তাপ
c) পরস্পর
d) ষষ্ঠ
Answer: পরস্পর
Explanation: যেসব সন্ধি নিয়ম অনুসরণ না করে বিশেষ নিয়মে সাধিত হয়, তাদের নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। 'পরস্পর' (পরঃ + পর = পরস্পর) একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির উদাহরণ।

2. ‘অহরহ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) অহ + রহ
b) অহ + অহ
c) অহঃ + রহ
d) অহঃ + অহ
Answer: অহঃ + অহ
Explanation: • বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা- ১. র্-জাত বিসর্গ। ২. স্-জাত বিসর্গ। কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো- - প্রাতঃ + আশ = প্রাতরাশ; - পুনঃ + আয় = পুনরায়, - অন্তঃ + ধান = অন্তর্ধান, - অন্তঃ + গত = অন্তর্গত, - পুনঃ + উক্ত = পুনরুক্ত, - অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

3. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?

a) উপসর্গ
b) অনুসর্গ
c) সমাস
d) সন্ধি
Answer: সন্ধি
Explanation: সন্ধি শব্দের অর্থ মিলন । পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা বর্ণের মিলিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরিত হওয়াকে সন্ধি বলে ।

4. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

a) হিমালয়
b) সংসার
c) বনস্পতি
d) অহরহ
Answer: হিমালয়
Explanation: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে । 'হিমালয়' = হিম + আলয় (অ + আ = আ), এটি স্বরসন্ধির উদাহরণ । 'সংসার' (সম্+সার) ব্যঞ্জনসন্ধি। 'বনস্পতি' (বনঃ+পতি) ও 'অহরহ' (অহঃ+অহ) নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি।

5. 'বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) বন + পতি
b) বনস+পতি
c) বনঃ+পতি
d) বোনো+পতি
Answer: বন + পতি
Explanation: 'বনস্পতি' একটি নিপাতনে সিদ্ধ (ব্যতিক্রমী) বিসর্গ সন্ধি । এর সন্ধি বিচ্ছেদ হলো 'বন + পতি' = বনস্পতি ।

6. চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

a) চলৎ + চিত্র
b) চল + চিত্র
c) চলচি + ত্র
d) চলচ + চিত্র
Answer: চলৎ + চিত্র
Explanation: এটি ব্যঞ্জন সন্ধি। 'ৎ' (ত্) এর পর 'চ' থাকলে 'ৎ' (ত্) পরিবর্তিত হয়ে 'চ' হয়। চলৎ + চিত্র = চলচ্চিত্র ।

7. ‘জনৈক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-

a) জন + ইক
b) জন + এক
c) জনৈ + এক
d) জন + ঈক
Answer: জন + এক
Explanation: স্বরসন্ধির নিয়মানুসারে অ- কার কিংবা আকারের পর এ-কার থাকলে উভয়ে মিলে ঐ- কার হয়। ঐ – কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎঃ অ+এ=ঐ (জন+এক=জনৈক)

8. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ –

a) বাগ + অম্বর
b) বাগ + আড়ম্বর
c) বাক্ + অম্বর
d) বাক্ + আড়ম্বর
Answer: বাক্ + আড়ম্বর
Explanation: ক,চ,ট,ত,প থাকলে এবং তাঁদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ,জ,ড(ড়),দ,ব হয়। যেমন দিক্+অন্ত=দিগন্ত, বাক্+আড়ম্বর=বাগাড়ম্বর। বাক্+ঈশ=বাগীশ

9. ‘পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

a) পরী+ঈক্ষা
b) পড়ি+ঈক্ষা
c) পরী+ইক্ষা
d) পরি+ঈক্ষা
Answer: পরি+ঈক্ষা
Explanation: ই + ঈ = ঈ-কার

10. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

a) গো+ অক্ষ = গবাক্ষ
b) পৌ+অক = পাবক
c) বি+ অঙ্গ =বঙ্গ
d) যতি +ইন্দ্র = যতীন্দ্র
Answer: গো+ অক্ষ = গবাক্ষ
Explanation: 📖 গল্প আকারে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কুলটা (অসৎ) নারীরা প্রৌঢ়জন (বৃদ্ধ) ও অন্যোন্যদের সঙ্গে নিয়ে গবাক্ষে (জানালা) বসে মার্তণ্ডের (সূর্য) দিকে তাকিয়ে সারঙ্গ (বাদ্যযন্ত্র) বাজাচ্ছে। অন্যদিকে শুদ্ধোদন (দেবতা) গবেন্দ্রকে (গরুর দেবতা) সঙ্গে নিয়ে স্বৈরচারীভাবে অক্ষৌহিনী (সৈন্যবাহিনী) সহযোগে বিম্বোষ্ঠ (লাল ওষ্ঠযুক্ত) রমণীকে অপহরণ করতে যাচ্ছে।

We hope বাংলা ব্যকরণ (সন্ধি) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.