1. 'আমি আছি, ভয় কেন মা করো'- কোন ধরনের বাক্য?
a) পরোক্ষ
b) প্রত্যক্ষ
c) প্রশ্নবোধক
d) কোনোটিই নয়
Answer: প্রত্যক্ষ
2. 'সজ্জন' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a) সদ + জন
b) সৎ + জন
c) সজ + জন
d) সৎ + যন
Answer: সৎ + জন
3. 'প্রতিকৃতি' শব্দটিতে 'প্রতি' উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
a) অভিমুখ্য অর্থে
b) সাদৃশ্য অর্থে
c) সৌন্দর্য অর্থে
d) প্রত্যর্পণ অর্থে
Answer: সাদৃশ্য অর্থে
4. 'বেদান্ত জানেন যিনি' এর বাক্য সংকোচন কোনটি?
a) বেদান্তিক
b) বৈদান্তিক
c) বেদৈন্তিক
d) কোনোটিই নয়
Answer: বৈদান্তিক
5. 'খণ্ড প্রলয়' বাগধারাটির অর্থ -
a) দুর্লভ বস্তু
b) তুমুল কান্ড
c) কদাচিৎ
d) কোনোটিই নয়
Answer: তুমুল কান্ড
6. 'কোকিল এর প্রতিশব্দ কী?
a) পিক
b) তুরগ
c) সর্বভুক
d) চিকুর
Answer: পিক
Read More:
7. কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা?
a) বিয়োগান্তক উপন্যাস
b) ঐতিহাসিক উপন্যাস
c) রোমাঞ্চমূলক উপন্যাস
d) সামাজিক উপন্যাস
Answer: রোমাঞ্চমূলক উপন্যাস
8. কোনটি স্ত্রীলিঙ্গ?
a) মহিয়ান
b) কামিন
c) পয়স্বী
d) মাতুল
Answer: কামিন
9. 'সংশয়' এর বিপরীত শব্দ কোনটি?
a) নির্ভয়
b) প্রত্যয়
c) বিস্ময়
d) দ্বিধা
Answer: প্রত্যয়
10. 'তীর' এর প্রতিশব্দ কোনটি?
a) তুরগ
b) শৈল
c) তনু
d) তট
Answer: তট