Exams Study Jobs Teachers Students

বাংলা মডেল টেস্ট ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/৩ মার্ক কমন )

Bengali Lesson 25 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা মডেল টেস্ট ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/৩ মার্ক কমন ) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

ক) রক্ত করবী
খ) গীতাঞ্জলি
গ) সোনার তরী
ঘ) চোখের বালি
উত্তর: গীতাঞ্জলি

2. বলার ইচ্ছা - এর এক কথায় প্রকাশ কোনটি?

ক) জিগীষা
খ) বক্তব্য
গ) বিবক্ষা
ঘ) কোনোটিই নয়
উত্তর: বিবক্ষা

3. সমজাতীয় একই পদ পর পর থাকলে কোন বিরামচিহ্ন বসে?

ক) বিন্দু
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) কমা
উত্তর: কমা

4. ইসলামী রেনেসাঁর কবি কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) কায়কোবাদ
গ) আল মাহমুদ
ঘ) ফররুখ আহমদ
উত্তর: ফররুখ আহমদ

5. একেই কি বলে সভ্যতা-গ্রন্থটির রচয়িতা কে?

ক) টেকচাঁদ ঠাকুর
খ) মীর মশাররফ হোসেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

6. বিষাদ সিন্ধুর লেখক কে?

ক) আল মাহমুদ
খ) মীর মশাররফ হোসেন
গ) কায়কোবাদ
ঘ) গোলাম মোস্তফা
উত্তর: মীর মশাররফ হোসেন

7. বিদেশি উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?

ক) অবহেলা
খ) নিমরাজি
গ) নিখুঁত
ঘ) আনমনা
উত্তর: নিমরাজি

8. কোনটি 'তৎসম' শব্দ?

ক) বাজনা
খ) মানব
গ) সাঝ
ঘ) খোকা
উত্তর: মানব

9. উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?

ক) দন্ত্য ধ্বনি
খ) দন্ত্যমূলীয় ধ্বনি
গ) ওষ্ঠ্য ধ্বনি
ঘ) দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
উত্তর: ওষ্ঠ্য ধ্বনি

10. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ?

ক) খণ্ডিত
খ) প্রলয়
গ) অনুপম
ঘ) বিশ্বাস
উত্তর: খণ্ডিত

11. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?

ক) মিশ্র রীতি
খ) কথ্য রীতি
গ) চলিত রীতি
ঘ) সাধু রীতি
উত্তর: সাধু রীতি

12. কোনটি উপমিত কর্মধারয় সমাস?

ক) নরসিংহ
খ) কাজল-কালো
গ) নদীমাতৃক
ঘ) যাচ্ছেতাই
উত্তর: নরসিংহ

13. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'। বাক্যটি-

ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
উত্তর: যৌগিক

14. 'কোথায় থাকা হয়?' এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) ক্রিয়া বাচ্য
উত্তর: ভাববাচ্য

15. ইতিকথা বাগধারাটির অর্থ কী?

ক) ইতিহাস
খ) উপকথা
গ) কাহিনী
ঘ) উপরের সবকটি
উত্তর: উপরের সবকটি

16. 'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) অনল
খ) বহ্নি
গ) পাবক
ঘ) মিহির
উত্তর: মিহির

17. 'খ' এর অর্থ কি?

ক) পৃথিবী
খ) আকাশ
গ) দিগন্ত
ঘ) পাতাল
উত্তর: আকাশ

18. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) শিরচ্ছেদ
খ) পিপিলিকা
গ) আদ্যন্ত
ঘ) জগত
উত্তর: আদ্যন্ত

19. 'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) গমন
খ) অতিবাহিত
গ) বলা
ঘ) ধারাবাহিকতা
উত্তর: অতিবাহিত

20. 'নিখাদ' অর্থে 'কাঁচা' শব্দের ব্যবহার কোনটি?

ক) কাঁচা ইট
খ) কাঁচা চুল
গ) কাঁচা কথা
ঘ) কাঁচা সোনা
উত্তর: কাঁচা সোনা

21. অভিধানে কোন শব্দটি আগে আসবে?

ক) চাঁপা
খ) চারা
গ) চালা
ঘ) চাঁটি
উত্তর: চাঁটি

22. 'সদা সতয় কথা বলবে।' বাক্যটি-

ক) অনুজ্ঞাসূচক
খ) আদেশসূচক
গ) উপদেশসূচক
ঘ) অনুরোধসূচক
উত্তর: উপদেশসূচক
ব্যাখ্যা: 'সদা সত্য কথা বলবে' বাক্যটি দ্বারা কোনো কাজের নির্দেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে যা নৈতিকভাবে পালনীয়। বাংলা ব্যাকরণ অনুযায়ী, যখন কোনো বাক্যের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা প্রার্থনা বোঝানো হয়, তখন তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। তবে এখানে নির্দিষ্টভাবে ভালো কাজের পরামর্শ দেওয়া হয়েছে বলে এটি 'উপদেশসূচক' অনুজ্ঞার অন্তর্ভুক্ত। এটি কোনো তাৎক্ষণিক আদেশ নয়, বরং একটি চিরন্তন সত্য বা নৈতিক শিক্ষা যা মানুষের আচরণ সংশোধনে সহায়তা করে।

23. কোন পুরুষের অনুজ্ঞা পদ হয় না?

ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
উত্তর: উত্তম পুরুষ

24. মিশ্র বাক্যের অপর নাম কি?

ক) জটিল বাক্য
খ) খণ্ড বাক্য
গ) সরল বাক্য
ঘ) যৌগিক বাক্য
উত্তর: জটিল বাক্য

25. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

ক) দুই প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) তিন প্রকার
উত্তর: তিন প্রকার

আশা করি বাংলা মডেল টেস্ট ( যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২/৩ মার্ক কমন ) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট