Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা সাহিত্য

Primary Exam 10 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

বাংলা সাহিত্য For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?

a) শাহ মুহম্মদ সগীর
b) সৈয়দ হামজা
c) আলাওল
d) ফকির গরীবুল্লাহ
Answer: শাহ মুহম্মদ সগীর
Explanation: শাহ মুহম্মদ সগীর: - মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। তিনি পনেরো শতকের কবি ছিলেন। - গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি কাব্য রচনা করেন। - অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর। - শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জোলেখা।

2. 'টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হানের কোন উপন্যাসে?

a) আরেক ফাল্গুন
b) বরফ গলা নদী
c) হাজার বছর ধরে
d) লালসালু
Answer: হাজার বছর ধরে
Explanation: 'হাজার বছর ধরে': - আবহমান বাংলার জীবন ও জনপদ 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য। - টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে। - উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র। - আর সবাই যেন মৃত ও বিবর্ণ।

3. একটি ফটোগ্রাফ' কবিতার লেখক কে ?

a) বন্দে আলী মিয়া
b) আল-মাহমুদ
c) শামসুর রাহমান
d) জীবনানন্দ দাশ
Answer: শামসুর রাহমান
Explanation: ‘এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর - তিনেক আগে কাক - ডাকা গ্রীষ্মের দুপুরে’। ___ পঙক্তিগুলো শামসুর রাহমানের 'একটি ফটোগ্রাফ' কবিতা থেকে নেওয়া হয়েছে।

4. 'জন্ডিস ও বিবিধ বেলুন' - কোন ধরনের রচনা?

a) গল্পগ্রন্থ
b) উপন্যাস
c) প্রবন্ধ
d) নাটক
Answer: নাটক
Explanation: 🎯 'জন্ডিস ও বিবিধ বেলুন' সেলিম আল দীন রচিত একটি - নাটক।

5. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য কোন ধরনের কাব্য?

a) মহাকাব্য
b) সনেট
c) পত্রকাব্য
d) গীতকাব্য
Answer: পত্রকাব্য
Explanation: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলো - The captive Lady, তিলোত্তমাসম্ভব, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন 'চতুর্দশপদী কবিতাবলী' ও অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব'। তবে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান তার 'পদ্মাবতী' নাটকে।

6. বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন কোনটি?

a) বীরাঙ্গনা কাব্য
b) চতুর্দশপদী কবিতাবলি
c) মেঘনাদবধ কাব্য
d) তিলোত্তমাসম্ভব কাব্য
Answer: চতুর্দশপদী কবিতাবলি
Explanation: বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন হলো চতুর্দশপদী কবিতাবলী। - এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন। - মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেট গ্রন্থ রচিত হয়নি। - সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি। - গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা অগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয় ।

7. ”পোস্টমাস্টার”-- ছোট গল্পটির রচয়িতা কে?

a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) বিহারীলাল
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: 🎯রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক নাটক = পোস্টমাস্টার। এ গল্পের প্রধান চরিত্র হলো - রতন। তার রচিত আরো সামাজিক নাটক হলো - ছুটি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র, দিদি কর্মফল, দেনদপাওনা ইত্যাদি।

8. 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।'- এ বাক্যটি যে গল্পে রয়েছে তারা নাম -

a) পোস্টমাস্টার
b) মেঘ ও রৌদ্র
c) জীবিত ও মৃত
d) মধ্যবর্তিনী
Answer: জীবিত ও মৃত
Explanation: 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।' বাক্যটি 'জীবিত ও মৃত' গল্প থেকে নেওয়া হয়েছে। এই গল্পে কাদম্বিনী চরিত্রটি তার জীবনের সত্যতা প্রমাণ করার জন্য নানা কৌশল ব্যবহার করে। গল্পটি জীবনের অপরূপ বাস্তবতা এবং মৃত্যুর ধারণাকে চিহ্নিত করে। অতএব, 'জীবিত ও মৃত' উত্তরটি সঠিক।

9. নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য?

a) জাহান্নম হইতে বিদায়
b) পায়ের আওয়াজ পাওয়া যায়
c) নিষিদ্ধ লোবান
d) জন্ম যদি তব বঙ্গে
Answer: পায়ের আওয়াজ পাওয়া যায়
Explanation: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য।

10. ‘অচলা’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের নায়িকা?

a) গৃহদাহ
b) বড়দিদি
c) পরিণীতা
d) পথের দাবী
Answer: গৃহদাহ
Explanation: 🎯'গৃহদাহ' উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। • উপন্যাসের নায়িকা অচলা। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ বিকর্ষণ উপন্যাসের আলোচ্য বিষয়।

We hope বাংলা সাহিত্য these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.