Exams Study Jobs Teachers Students

বাংলা সাহিত্য ও ব্যাকরণ

BCS Exam 10 Questions By Rajshahi University

বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?

ক) সেলিম আল দীন
খ) ভারতচন্দ্র রায়গুনাকর
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

2. চর্যাপদের খন্ডিত পদগুলির তিব্বতি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন কে?

ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) সুকুমার সেন
উত্তর: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: খন্ডিত পদগুলো হলো ২৩ নং এর অর্ধেক,২৪,২৫ এবং ৪৮ নং পদ যেগুলো তিব্বতি ভাষায় ছিলো, সুকুমার সেন পরে বাংলায় অনুবাদ করেন।

3. আলালী বা হুতোমি ভাষা কোন ভাষাকে বলা হয়?

ক) সাধু
খ) চলিত
গ) আঞ্চলিক
ঘ) সংস্কৃত
উত্তর: চলিত

4. মুসলিম রেনেসাঁর কবি কাকে বলা হয়?

ক) শাহ্ মুহাম্মদ শগীর
খ) দৌলত কাজী
গ) ফররুখ আহমদ
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: ফররুখ আহমদ

5. সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

ক) নিয়ামত শাকের
খ) আবু ইসহাক
গ) জহির রায়হান
ঘ) আনোয়ার পাশা
উত্তর: নিয়ামত শাকের

6. যৌগিক স্বরধ্বনি কয়টি?

ক)
খ) ২০
গ) ২৫
ঘ) ৩২
উত্তর: ২৫

7. বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে- এক কথায় প্রকাশ কোনটি?

ক) প্রতিবেদন
খ) পরিবেদন
গ) কৃতদার
ঘ) অকৃতদার
উত্তর: পরিবেদন

8. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ক) জেলেনী
খ) মালিনী
গ) শিক্ষিকা
ঘ) কুলটা
উত্তর: কুলটা

9. বীণাপানি কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) অব্যয়ীভাব
ঘ) তৎপুরুষ
উত্তর: বহুব্রীহি

10. টাকায় টাকা আনে- এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মকারকে সপ্তমী
খ) কর্তৃকারকে দ্বিতীয়া
গ) করণকারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে তৃতীয়া
উত্তর: করণকারকে সপ্তমী

আশা করি বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট