Exams Study Jobs Teachers Shop

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

BCS Exam 10 Questions By Islamic University, Kushtia

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ?

ক) মহাভারত
খ) চর্যাপদ
গ) রামায়ণ
ঘ) জঙ্গনামা
উত্তর: চর্যাপদ

2. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ / আদি নিদর্শন কোনটি ?

ক) শ্রীকৃষ্ণবিজয়
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) শূন্যপুরাণ
ঘ) চর্যাপদ
উত্তর: চর্যাপদ

3. চর্যাপদ হলো মূলত / চর্যাপদ এক প্রকার-

ক) গানের সংকলন
খ) কবিতার সংকলন
গ) প্রবন্ধের সংকলন
ঘ) কোনোটিই নয়
উত্তর: গানের সংকলন

4. 'চৰ্য্যাচর্য্যবিনিশ্চয়'- এর অর্থ কী ?

ক) কোনটি আচার্যের, আর কোনটি নয়
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
উত্তর: কোনটি আচরণীয়, আর কোনটি নয়

5. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ?

ক) সনাতন হিন্দু
খ) সহজিয়া বৌদ্ধ
গ) জৈন
ঘ) হরিজন
উত্তর: সহজিয়া বৌদ্ধ

6. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় ?

ক) পাল
খ) সেন
গ) মোগল
ঘ) তুর্কি
উত্তর: পাল

7. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?

ক) আরাকান রাজগ্রন্থাগার থেকে
খ) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
গ) নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ) সুদূর চীন দেশ থেকে
উত্তর: নেপালের রাজগ্রন্থশালা থেকে

8. বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে ?

ক) ২০০৭ সালে
খ) ১৯০৭ সালে
গ) ১৯১৬ সালে
ঘ) ১৯০৯ সালে
উত্তর: ১৯০৭ সালে

9. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক ?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) ড. সুকুমার সেন
উত্তর: ড. হরপ্রসাদ শাস্ত্রী

10. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি ?

ক) নিরঞ্জনের রুম্মা
খ) দোহাকোষ
গ) গোপীচন্দ্রের সন্ন্যাস
ঘ) ময়নামতীর গান
উত্তর: দোহাকোষ

আশা করি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট