1. ছোটনের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো।
a) ৬৬,১৯৩ টাকা
b) ৬৫,০০০ টাকা
c) ৭০,৮৫০ টাকা
d) ৭২,২০০ টাকা
Answer: ৭০,৮৫০ টাকা
2. জাওয়াদ মোবাইলে ৫ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ১.৫০ টাকা এবং ভ্যাট ১৫% হলে মোট কত টাকা বিল হবে?
a) ৮.৬২৫ টাকা
b) ৬.৮২৫ টাকা
c) ৭.৫০০ টাকা
d) ৮.৯২৫ টাকা
Answer: ৮.৬২৫ টাকা
3. 'পল্লব গ্রাহিতা' শব্দের অর্থ হলো-
a) পাতা ভাসানো
b) পাতা কুড়ানো
c) ভাসা ভাসা জ্ঞান
d) বৃক্ষ
Answer: ভাসা ভাসা জ্ঞান
4. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য পদ কোনটি?
a) ধৈর্য
b) ধীরতা
c) ধীরস্থির
d) স্থিরতা
Answer: ধীরতা
5. Which is known as Romantic period of English literature?
a) 1550-1558
b) 1649-1660
c) 1798-1832
d) 1910-1936
Answer: 1798-1832
6. কোনটি আলাদা -
a) Carrot
b) Potato
c) Radish
d) Brinjal
Answer: Brinjal
7. তিনটি পরস্পর মৌলিক সংখ্যার ১ম দুইটির গুণফল ৯১. শেষ দুইটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কত?
a) ৭, ১১, ১৩
b) ৭, ১৩, ১১
c) ১১, ১৩, ৭
d) ১১, ৭, ১৩
Answer: ৭, ১৩, ১১
8. ১০ টি সংখ্যার যোগফল ১১৮, প্রতিটি সংখ্যার সাথে ৩ যোগ করলে, তাহলে সংখ্যাগুলোর গড় কত হবে?
a) ১২.৮
b) ১১.৮
c) ১৪.৮
d) ১৫.৮
Answer: ১৪.৮
9. পানিকে শূন্য ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড এ উন্নীত করলে আয়তন-
a) প্রথমে কমে পরে বাড়ে
b) কমে
c) অপরিবর্তিত থাকে
d) প্রথমে বাড়ে পরে কমে
Answer: প্রথমে কমে পরে বাড়ে
10. 'জুলিও কুরি' একজন বিশ্ববিখ্যাত -
a) সাহিত্যিক
b) কবি
c) বৈজ্ঞানিক
d) শিল্পী
Answer: বৈজ্ঞানিক
11. নিচের কোনটি দুধের প্রোটিন?
a) ট্রিপসিন
b) অ্যাক্টিন
c) ক্যাসেইন
d) মিয়োসিন
Answer: ক্যাসেইন
12. 5xy-2y-7 বীজগণিতীয় রাশিতে 'ধ্রুবক পদ' কোনটি?
a) -7
b) -2
c) 5
d) 7
Answer: -7
13. কোনটি দেহের প্রোটিন ক্ষয় রক্ষা করে?
a) শর্করা
b) চর্বি
c) আমিষ
d) ভিটামিন
Answer: চর্বি
14. রনির বাবার তিন ছেলে। বড়টি জনি, মেঝটি প্রমি, ছোটটি?
a) পিনু
b) কলি
c) টমি
d) রনি
Answer: রনি
15. ৭৫ বছর পূর্ণ হওয়ার উৎসব-
a) হীরকজয়ন্তী
b) সুবর্ণজয়ন্তী
c) রজতজয়ন্তী
d) প্লাটিনামজয়ন্তী
Answer: প্লাটিনামজয়ন্তী
16. 'সারেং বৌ' কার লেখা?
a) মুনীর চৌধুরী
b) জহির রায়হান
c) শহীদুল্লাহ কায়সার
d) মানিক বন্দোপাধ্যায়
Answer: শহীদুল্লাহ কায়সার
17. গোল আলু কী ধরনের রূপান্তরিত কান্ড?
a) স্ফীত কান্ড
b) মৌল কান্ড
c) গুড়ি কন্দ
d) কন্দ
Answer: স্ফীত কান্ড
18. কোনটি আদর্শ পাতার অংশ নয়?
a) পত্রমূল
b) পত্রমুকুল
c) বৃন্ত
d) ফলক
Answer: পত্রমুকুল
19. 'Know Thyself' এই উক্তিটি কার?
a) প্লেটো
b) এরিস্টটল
c) থেলিস
d) সক্রেটিস
Answer: সক্রেটিস
20. ইউরেনিয়ামের তেসক্রিয়তা আবিষ্কার করেন?
a) হেনরি বেকরেল
b) মাদাম কুরি
c) রন্টজেন
d) হেনরিক হার্জ
Answer: হেনরি বেকরেল
21. বটগাছের মূল কি ধরনের?
a) স্তম্ভ মূল
b) আরোহী মূল
c) ঠেস মূল
d) ভাসমান মূল
Answer: স্তম্ভ মূল
Read More:
22. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবীর দেশ-
a) আয়ারল্যান্ড
b) ফ্রান্স
c) জাপান
d) ইংল্যান্ড
Answer: ইংল্যান্ড
23. বুড়িমারী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
a) পঞ্চগড়
b) ঠাকুরগাঁও
c) দিনাজপুর
d) লালমনিরহাট
Answer: লালমনিরহাট
24. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
a) বানকি মুন
b) কফি আনান
c) ড.ইউনুস
d) অ্যান্তোনিও গুতেরেস
Answer: অ্যান্তোনিও গুতেরেস
25. বাংলাদেশ মেট্রোরেল তত্ত্বাবধান করছে কোন সংস্থা?
a) রেলপথ মন্ত্রণালয়
b) বাংলাদেশ রেলওয়ে
c) সেতু কর্তৃপক্ষ
d) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
Answer: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
26. একটি দেয়াল ঘড়ি আয়নায় ৩ : ২০ দেখায়। প্রকৃত সময় কত?
a) ৮ : ৪০
b) ৬ : ৪০
c) ৭ : ৪০
d) ৯ : ৪০
Answer: ৮ : ৪০
27. Blue ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত?
a) নীল চাষ
b) সমুদ্র অর্থনীতি
c) সুইমিংপুল
d) নীল নদী
Answer: সমুদ্র অর্থনীতি
28. বজ্রবৃষ্টির কারণে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য বৃদ্ধি পায়?
a) সালফার
b) পটাশ
c) কপার
d) নাইট্রোজেন
Answer: নাইট্রোজেন
29. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
a) তথ্য মন্ত্রণালয়
b) প্রেস কাউন্সিল
c) বিটিআরসি
d) বাংলাদেশ টেলিভিশন
Answer: প্রেস কাউন্সিল
30. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়?
a) প্যারিস
b) বেইজিং
c) লন্ডন
d) সিউল
Answer: সিউল
31. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?
a) জালাল তালাবানীর
b) মাসুদ বারজানী
c) মাজলুম আবদি
d) আবদুল্লাহ ওচালান
Answer: আবদুল্লাহ ওচালান
32. দিনের পূর্বভাগ-
a) পূর্বাহ্ন
b) পূর্বাহ্ণ
c) অপরাহ্ণ
d) অপরাহ্ন
Answer: পূর্বাহ্ণ
33. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
a) NATO
b) NAM
c) EU
d) ASEAN
Answer: NAM
34. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
a) UNDP
b) DTCD
c) UNFPA
d) UNEP
Answer: UNDP
35. Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
a) মসকনি
b) ইরাটোসথনিক
c) অ্যকারাস্যান
d) সিসি পার্ক
Answer: ইরাটোসথনিক
36. যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে?
a) সুচিস্মিতা
b) শুচিষ্মিতা
c) শুচিস্মিতা
d) সুচিষ্মিতা
Answer: শুচিস্মিতা
37. বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপন্ন হয় কোন দেশে?
a) জাপান
b) কোরিয়া
c) ভিয়েতনাম
d) চীন
Answer: চীন
38. শূন্যস্থানের সংখ্যাটি কত? ১৭২, ৮৪, ৪০, ১৮,.....
a) ৫
b) ৬
c) ৭
d) ৪
Answer: ৭
39. পূর্ব জন্মের কথা যার স্মরণ আছে?
a) ক্ষণজন্মা
b) জাতিষ্মর
c) জাতিস্মর
d) জাতিশ্মর
Answer: জাতিস্মর
40. Demographic Dividend বলতে কী বোঝায়?
a) শিশু মৃত্যুহার হ্রাস
b) জন্মহার শূন্যের কোটায় আনা
c) জনসংখ্যার অধিকাংশ বেকার
d) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
Answer: কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি