1. Which character in "The Merchant of Venice" says the famous line, "If you prick us, do we not bleed?"
a)
Antonio
b)
Bassanio
c)
Shylock
d)
Portia
Answer:
Shylock
Explanation:
Shylock, the Jewish moneylender, delivers this powerful speech to Portia and the court to highlight the shared humanity between Jews and Christians amidst the prejudice he faces.
2. Ben Jonson is primarily famous for his "Comedy of ______."
a)
Manners
b)
Humours
c)
Errors
d)
Intrigue
Answer:
Humours
Explanation:
Comedy of Humours" (e.g., Every Man in His Humour) was based on the medical theory that human temperament is determined by four bodily fluids or "humours."
3. The masterpiece "The Faerie Queene" is an allegory of which two themes?
a)
Love and War
b)
Moral and Political virtues
c)
Religion and Science
d)
Monarchy and Democracy
Answer:
Moral and Political virtues
Explanation:
Spenser intended to write 12 books portraying different moral virtues (like Holiness, Temperance) while also using the poem as a political allegory to praise Queen Elizabeth I.
4. Frailty, thy name is woman!" – This line from "Hamlet" refers to which character?
a)
Ophelia
b)
Gertrude
c)
Cordelia
d)
Desdemona
Answer:
Gertrude
Explanation:
Hamlet says this in his first soliloquy, expressing anger at his mother Gertrude's hasty remarriage to his uncle Claudius.
5. All the world's a stage" – This quote is from which play?
a)
As You Like It
b)
Twelfth Night
c)
Romeo and Juliet
d)
The Tempest
Answer:
As You Like It
Explanation:
এই নাটকের 'Jacques' চরিত্রটি এই বিখ্যাত উক্তিটি করেন।
6. The Spanish Tragedy" by Thomas Kyd is famous because it introduced:
a)
Romantic Comedy
b)
Revenge Tragedy
c)
Historical Drama
d)
Pastoral Poetry
Answer:
Revenge Tragedy
Explanation:
এটি ইংরেজি সাহিত্যে প্রতিশোধের নাটকের ধারা শুরু করেছিল, যা পরে 'Hamlet' নাটকের ওপর প্রভাব ফেলে।
7. Sweet Helen, make me immortal with a kiss" – Where is this line from?
a)
Romeo and Juliet
b)
Doctor Faustus
c)
Jew of Malta
d)
Hero and leander
Answer:
Doctor Faustus
8. For God's sake hold your tongue, and let me love" – is the opening line of:
a)
The Sun Rising
b)
The Canonization
c)
The Flea
d)
The good Morrow
Answer:
The Canonization
Explanation:
এই কবিতায় কবি তার ভালোবাসার পথে বাধা প্রদানকারীদের চুপ থাকতে বলেছেন।
9. She is all states, and all princes, I / Nothing else is" – This line is from:
a)
The Canonization
b)
The Sun Rising
c)
The Good Morrow
d)
The Flea
Answer:
The Sun Rising
Explanation:
কবি মনে করেন তার প্রেমিকা নিজেই পুরো পৃথিবী (States), আর তিনি নিজে পৃথিবীর সব রাজা।
10. Who wrote " The Ruins of Time"
a)
Sir Philip Sydney
b)
Chapman
c)
Edmund Spenser
d)
Thomas Hardy
Answer:
Edmund Spenser
11. The Definition of Love is written by
a)
John webster
b)
Andrew Marvell
c)
Henry Vaughn
d)
Robert Herrick
Answer:
Andrew Marvell
12. Who was both a poet and priest
a)
Henry Vaughn
b)
George Herbert
c)
Robert Herrick
d)
Andrew Marvell
Answer:
George Herbert
13. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক)
নেতৃত্বের প্রতি আনুগত্য
খ)
পরমতসহিষ্ণুতা
গ)
শক্তিশালী রাজনৈতিক দল
ঘ)
স্বচ্ছ নির্বাচন কমিশন
উত্তর:
পরমতসহিষ্ণুতা
ব্যাখ্যা:
অন্যের মতকে শ্রদ্ধা করা বা পরমতসহিষ্ণুতা হলো গণতন্ত্রের প্রাণ এবং এর প্রধান মূল্যবোধ।
14. কান্টের মতে, নিচের কোনটি 'নৈতিক আদেশ' (Moral Law) নয়?
ক)
শর্তহীন আদেশ
খ)
শর্তযুক্ত আদেশ
গ)
বিবৃতিমূলক আদেশ
ঘ)
ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আদেশ
উত্তর:
ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আদেশ
ব্যাখ্যা:
ইমানুয়েল কান্ট তিন ধরনের আদেশের কথা বলেছেন: শর্তহীন, শর্তযুক্ত এবং বিবৃতিমূলক। নৈতিক নিয়ম কেবল তখনই 'শর্তহীন আজ্ঞা' হয় যখন তা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থাকে।
15. Justice as Fairness' বা 'ন্যায়বিচারই হলো নিরপেক্ষতা'—এই তত্ত্বটি কার?
ক)
জন স্টুয়ার্ট মিল
খ)
জন রলস্
গ)
জেরেমি বেনথাম
ঘ)
ইমানুয়েল কান্ট
উত্তর:
জন রলস্
ব্যাখ্যা:
আধুনিক রাজনৈতিক দর্শনে জন রলস্ তাঁর 'A Theory of Justice' গ্রন্থে সামাজিক ন্যায়বিচারকে নিরপেক্ষতার (Fairness) মাপকাঠিতে ব্যাখ্যা করেছেন।
16. সুশাসনের জন্য অপরিহার্য উপাদান নয় কোনটি?
ক)
বহুদলীয় ব্যবস্থা
খ)
স্বাধীন বিচার বিভাগ
গ)
নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম
ঘ)
জবাবদিহিতামূলক সরকার
উত্তর:
বহুদলীয় ব্যবস্থা
ব্যাখ্যা:
সুশাসনের মূল ভিত্তি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা। একটি দেশে সুশাসন থাকার জন্য বিচার বিভাগকে স্বাধীন হতে হয় যাতে নাগরিকরা ন্যায়বিচার পায়। গণমাধ্যমকে স্বাধীন হতে হয় যাতে সরকারের ভুলত্রুটি সামনে আসে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। যদিও আধুনিক গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সুশাসনের একটি অপরিহার্য বা মৌলিক উপাদান (Core Element) হিসেবে গণ্য হয় না। কারণ অনেক সময় একক দল বা নির্দলীয় ব্যবস্থাতেও (তাত্ত্বিকভাবে) প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হতে পারে, কিন্তু জবাবদিহিতা বা স্বাধীন বিচার বিভাগ ছাড়া সুশাসন কল্পনাও করা যায় না।
17. তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় কী?
ক)
যোগ্য নেতৃত্বের অভাব
খ)
দুর্নীতি
গ)
রাজনৈতিক অস্থিতিশীলতা
ঘ)
দারিদ্র্য ও প্রতিবন্ধকতা
উত্তর:
দুর্নীতি
ব্যাখ্যা:
তৃতীয় বিশ্বের দেশগুলোতে সুশাসন না থাকার পেছনে অনেকগুলো কারণ থাকলেও দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা বা অন্তরায় মনে করা হয়। দুর্নীতি থাকলে আইনের শাসন ব্যাহত হয়, সরকারি সেবা জনগণের কাছে পৌঁছায় না এবং সম্পদের সুষম বণ্টন হয় না। যদিও অস্থিতিশীলতা বা নেতৃত্বের অভাব সমস্যা সৃষ্টি করে, কিন্তু দুর্নীতি এমন একটি ব্যাধি যা প্রশাসনের প্রতিটি স্তরকে অকেজো করে দেয় এবং সুশাসন প্রতিষ্ঠার সব চেষ্টাকে ব্যর্থ করে দেয়। তাই উন্নয়নশীল দেশগুলোর জন্য এটিই প্রধান চ্যালেঞ্জ।
18. পারমাণবিক চুল্লিতে 'মডারেটর' হিসেবে গ্রাফাইট বা ভারী পানি কেন ব্যবহার করা হয়?
ক)
নিউট্রন শোষণ করার জন্য
খ)
চেইন রিঅ্যাকশন বন্ধ করার জন্য
গ)
নিউট্রনের গতি ধীর করার জন্য
ঘ)
প্রচুর তাপ উৎপন্ন করার জন্য
উত্তর:
নিউট্রনের গতি ধীর করার জন্য
ব্যাখ্যা:
নিউট্রনের গতি ধীর করার জন্য ব্যাখ্যা: মডারেটরের কাজ নিউট্রন শোষণ করা নয়, বরং দ্রুতগতির নিউট্রনের গতি কমিয়ে দেওয়া যাতে ফিশন বিক্রিয়া সহজে ঘটতে পারে। (নিউট্রন শোষণ করে 'কন্ট্রোল রড' - যেমন ক্যাডমিয়াম দণ্ড)।
19. তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধের কী পরিবর্তন ঘটে?
ক)
বৃদ্ধি পায়
খ)
হ্রাসপাই
গ)
অপরিবর্তিত থাকে
ঘ)
প্রথমে কমে পড়ে বাড়ে
উত্তর:
হ্রাসপাই
ব্যাখ্যা:
পরিবাহীর (ধাতু) ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। কিন্তু অর্ধপরিবাহীর (যেমন সিলিকন) ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ইলেকট্রন-হোল পেয়ার বাড়ে, ফলে পরিবাহিতা বাড়ে এবং রোধ কমে যায়।
20. জেনার ডায়েড (Zener Diode) সাধারণ ডায়েড থেকে ভিন্ন, কারণ এটি মূলত ব্যবহৃত হয়—
ক)
এসিকে ডিসি করতে
খ)
সিগন্যাল অ্যামপ্লিফাই করতে
গ)
ভোল্টেজ রেগুলেটর হিসেবে
ঘ)
উচ্চ কম্পাঙ্ক তৈরি করতে
উত্তর:
ভোল্টেজ রেগুলেটর হিসেবে
ব্যাখ্যা:
সাধারণ ডায়েড শুধু একমুখী বিদ্যুৎ প্রবাহ করে। কিন্তু জেনার ডায়েড রিভার্স বায়াসে নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখতে পারে, তাই এটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসেবে ব্যবহৃত হয়।
21. সোলার প্যানেলে প্রধানত কোন মৌলটি ব্যবহৃত হয়?
ক)
সিলিকন
খ)
সিলভার
গ)
কপার
ঘ)
কার্বন
উত্তর:
সিলিকন
ব্যাখ্যা:
ক) সিলিকন (Si) ব্যাখ্যা: সিলিকন একটি অর্ধপরিবাহী যা সূর্যের আলো (ফোটন) শোষণ করে ইলেকট্রন প্রবাহ তৈরি করতে পারে।
22. গামা রশ্মির ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
ক)
এর ভেদন ক্ষমতা আলফা কণা অপেক্ষা অনেক বেশি
খ)
এটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না
গ)
এর আয়নায়ন ক্ষমতা বিটা কণা অপেক্ষা বেশি
ঘ)
এর নিশ্চল ভর (Rest Mass) শূন্য
উত্তর:
এর আয়নায়ন ক্ষমতা বিটা কণা অপেক্ষা বেশি
23. নিচের কোনটি ডায়াচৌম্বক পদার্থ?
ক)
অ্যালুমিনিয়াম
খ)
প্লাটিনাম
গ)
তামা
ঘ)
টাংস্টেন
উত্তর:
তামা
ব্যাখ্যা:
তামা (Copper), সোনা (Gold), রূপা (Silver), পানি এবং বিসমাথ চুম্বক দ্বারা আকৃষ্ট না হয়ে উল্টো বিকর্ষিত হয়। এদের ডায়াচৌম্বক বলে। অন্যদিকে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম এবং টাংস্টেন—এরা ধাতু এবং চুম্বক দ্বারা ক্ষীনভাবে আকৃষ্ট হয়, তাই এরা প্যারাচৌম্বক (Paramagnetic)।
24. OTEC প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে সমুদ্রের কোন ধর্মটি ব্যবহার করা হয়?
ক)
জোয়ার-ভাটার শক্তি
খ)
সমুদ্রের ঢেউয়ের গতিশক্তি
গ)
বিভিন্ন স্তরের পানির তাপমাত্রার পার্থক্য
ঘ)
সমুদ্রের পানির লবণাক্ততা
উত্তর:
বিভিন্ন স্তরের পানির তাপমাত্রার পার্থক্য
ব্যাখ্যা:
OTEC মানে Ocean Thermal Energy Conversion। এটি সমুদ্রপৃষ্ঠের গরম পানি এবং গভীরের ঠান্ডা পানির তাপমাত্রার পার্থক্য ব্যবহার করে টারবাইন ঘোরায়।
25. ট্রান্সফর্মার কোন তত্ত্বের ওপর ভিত্তি করে কাজ করে?
ক)
স্বকীয় আবেশ
খ)
পারস্পরিক আবেশ
গ)
তড়িৎ প্রবাহের তাপীয় ফল
ঘ)
হল প্রভাব
উত্তর:
পারস্পরিক আবেশ
ব্যাখ্যা:
ট্রান্সফর্মারে দুটি আলাদা কুণ্ডলী (Primary ও Secondary) থাকে। একটি কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে অন্যটিতে ভোল্টেজ উৎপন্ন হওয়াকে পারস্পরিক আবেশ বা Mutual Induction বলে।
26. বিনোদিনী’ ও ‘আশা’— এই দুটি নারী চরিত্রের দ্বন্দ্ব কোন উপন্যাসে মুখ্য?
ক)
চোখের বালি
খ)
নৌকাডুবি
গ)
যোগাযোগ
ঘ)
মালঞ্চ
উত্তর:
চোখের বালি
ব্যাখ্যা:
বিনোদিনী (বিপত্নীক/বিধবা) এবং আশা (সরল গৃহবধূ)—এই দুই বন্ধুর জীবনের জটিলতা নিয়ে উপন্যাসটি আবর্তিত।
27. নিরুপমা'—যৌতুক প্রথার শিকার হওয়া এই মর্মস্পর্শী চরিত্রটি কোন গল্পের?
ক)
দেনাপাওনা
খ)
হৈমন্তী
গ)
বলাই
ঘ)
ল্যাবরেটরি
উত্তর:
দেনাপাওনা
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প 'দেনাপাওনা'র নায়িকা নিরুপমা।
28. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে”— এই বিখ্যাত পঙক্তিটি কোন কবিতার?
ক)
তন্বী
খ)
সোনার তরী
গ)
প্রাণ
ঘ)
নিরুদ্দেশ যাত্রা
উত্তর:
প্রাণ
29. যোগাযোগ’ উপন্যাসের মূল উপজীব্য কোনটি?
ক)
আভিজাত্য সংঘাত
খ)
নারী স্বাধীনতা
গ)
পরকীয়া
ঘ)
ভ্রাতৃপ্রেম
উত্তর:
আভিজাত্য সংঘাত
ব্যাখ্যা:
ক্ষয়িষ্ণু আভিজাত্য (বিপ্রদাস) এবং উদীয়মান ধনিক শ্রেণির (মধুসূদন) মধ্যকার সংঘাতই এখানে প্রধান।
30. পদ্মরাগ' উপন্যাসের মূল উপজীব্য বিষয় কোনটি?
ক)
নারী শিক্ষা
খ)
নারীর আত্মপরিচয়
গ)
বহুবিবাহ
ঘ)
বাল্যবিবাহ
উত্তর:
নারীর আত্মপরিচয়
ব্যাখ্যা:
নারীর স্বাবলম্বিতা ও মুক্তি ব্যাখ্যা: বেগম রোকেয়ার এই উপন্যাসে দেখানো হয়েছে যে, কেবল বিয়েই নারীর জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং আত্মপরিচয় গড়া প্রধান।
31. ফেরারী সূর্য কার লেখা
ক)
রাবেয়া খাতুন
খ)
রাজিয়া সুলতানা
গ)
নীলিমা ইবারাহীম
ঘ)
রাজিয়া মাহবুব
উত্তর:
রাবেয়া খাতুন
ব্যাখ্যা:
৭১-এর মুক্তিযুদ্ধ ব্যাখ্যা: এটি অবরুদ্ধ ঢাকা শহরের পটভূমিতে লেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
32. রাজিয়া খানের বিখ্যাত উপন্যাস ‘বটতলার উপন্যাস’-এর মূল উপজীব্য কী?
ক)
গ্রামীণ জীবনের চালচিত্র
খ)
নিম্নবিত্তের সংগ্রাম
গ)
নাগরিক জীবনের জটিলতা
ঘ)
নারীর সংগ্রাম
উত্তর:
নাগরিক জীবনের জটিলতা
ব্যাখ্যা:
রাজিয়া খান মূলত নাগরিক ও আধুনিক মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে লিখতে পছন্দ করতেন।
33. সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ উপন্যাসের উপজীব্য সময়কাল কোনটি?
ক)
১৯৫২-র ভাষা আন্দোলন
খ)
১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ
গ)
দেশভাগ থেকে ভাষা আন্দোলন
ঘ)
আদিবাসীদের জীবন
উত্তর:
দেশভাগ থেকে ভাষা আন্দোলন
ব্যাখ্যা:
দেশভাগ থেকে শুরু করে ভাষা আন্দোলন পর্যন্ত সময়কাল এই উপন্যাসে ধরা হয়েছে।
34. বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র 'নাউরু' কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক)
পলিনেশিয়া
খ)
মাইক্রোনেশিয়া
গ)
মেলানেশিয়া
ঘ)
ইন্দোনেশিয়া
উত্তর:
মাইক্রোনেশিয়া
ব্যাখ্যা:
মাইক্রোনেশিয়া মানে 'ক্ষুদ্র দ্বীপপুঞ্জ'। নাউরু, মার্শাল আইল্যান্ড, এবং কিরিবাতি এই অঞ্চলে অবস্থিত।
35. নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই?
ক)
মিজোরাম
খ)
মেঘালয়
গ)
ত্রিপুরা
ঘ)
মনিপুর
উত্তর:
মনিপুর
ব্যাখ্যা:
বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।