1. Which of the following is a transitive verb?
a)
He sleeps soundly
b)
He writes a letter
c)
The sun rises in the east
d)
Birds fly in the sky
Answer:
He writes a letter
Explanation:
যে Verb-এর নির্দিষ্ট Object বা কর্ম থাকে, তাকে Transitive (সকর্মক) verb বলে। এখানে 'writes' এর অবজেক্ট হলো 'a letter'। বাকিগুলোর কোনো অবজেক্ট নেই (সেগুলো Intransitive)।
2. "The honey tastes sweet." Here 'tastes' is a/an —
a)
Intransitive verb
b)
Auxiliary verb
c)
Copulative/Linking verb
d)
Principal verb
Answer:
Copulative/Linking verb
Explanation:
যে Verb সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট (এখানে sweet)-কে যুক্ত করে, তাকে Linking verb বা Copulative verb বলে। 'Taste', 'smell', 'look', 'appear' এগুলো প্রায়ই linking verb হিসেবে বসে।
3. "I saw him running." Here 'running' is a/an —
a)
Gerund
b)
Participle
c)
Infinitive
d)
Verbal noun
Answer:
Participle
Explanation:
Verb+ing যখন একই সাথে Verb ও Adjective-এর কাজ করে (কারো কোনো অবস্থায় থাকা বোঝায়), তখন তাকে Present Participle বলে।
4. "Walking is a good exercise." Here 'Walking' functions as a/an —
a)
Gerund
b)
Participle
c)
Infinitive
d)
Verbal noun
Answer:
Gerund
Explanation:
Verb+ing যখন সাবজেক্টের স্থানে বসে একই সাথে Verb ও Noun-এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
5. "The mother made the baby cry." Here 'cry' is an example of —
a)
Finite verb
b)
Gerund
c)
Bare Infinitive
d)
Past Participle
Answer:
Bare Infinitive
Explanation:
'Make', 'let', 'help', 'have', 'see' ইত্যাদি causative/sensory verb-এর পর object থাকলে পরবর্তী verb-টির আগে 'to' উহ্য থাকে। একে Bare Infinitive (to ছাড়া infinitive) বলে।
6. "I got the car repaired." Here 'repaired' is a/an —
a)
Present Participle
b)
Past Participle
c)
Gerund
d)
Infinitive
Answer:
Past Participle
Explanation:
Causative verb 'get'-এর পর অবজেক্টটি যদি বস্তুবাচক (the car) হয়, তবে পরবর্তী মূল verb-এর Past Participle রূপ বসে।
7. "He ran a race." Here 'ran' is a/an —
a)
Cognate verb
b)
Intransitive verb
c)
Causative verb
d)
Factitive verb
Answer:
Cognate verb
Explanation:
কোনো Intransitive verb যখন তার সমার্থক কোনো Noun-কে অবজেক্ট হিসেবে গ্রহণ করে (যেমন: ran a race, slept a sound sleep), তখন তাকে Cognate verb (সমধাতুজ ক্রিয়া) বলে।
8. "They elected him chairman." Here 'chairman' is a/an —
a)
Retained object
b)
Factitive object
c)
Cognate object
d)
Indirect object
Answer:
Factitive object
Explanation:
'Elect', 'select', 'make', 'call', 'name' ইত্যাদি verb-গুলোর অর্থ পূর্ণ করার জন্য মূল অবজেক্টের (him) বাইরে যে অতিরিক্ত পরিপূরক অবজেক্ট আনতে হয়, তাকে Factitive object বলে। আর এই verb-গুলোকে বলে Factitive Verb।
9. Which one of the following sentences contains an 'Intransitive verb'?
a)
She feeds her baby.
b)
The baby cries.
c)
He bought a book.
d)
I know the man.
Answer:
The baby cries.
Explanation:
'Cries' verb-টির কোনো অবজেক্টের প্রয়োজন হয় না এবং অবজেক্ট নেই, তাই এটি Intransitive (অকর্মক) verb।
10. "I look forward to ____ from you." Fill in the blank.
a)
hear
b)
hearing
c)
heard
d)
be heard
Answer:
hearing
Explanation:
সাধারণত 'to'-এর পর verb-এর base form বসে, কিন্তু কিছু ফ্রেজ যেমন- 'look forward to', 'with a view to', 'get used to'-এর পর verb+ing (Gerund) বসে।