Exams Post Study Jobs Leaderboard Shop

কাজী নজরুল ইসলাম

BCS Exam 30 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

কাজী নজরুল ইসলাম For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ?

a) রক্তরাগ
b) সিন্ধু হিন্দোল
c) ছায়ানট
d) অগ্নিবীণা
Answer: রক্তরাগ
Explanation: রক্তরাগ কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। অন্যদিকে সিন্ধু হিন্দোল, ছায়ানট ও অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ।

2. কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ?

a) ছায়ানট
b) মৃত্যুক্ষুধা
c) ব্যথার দান
d) শিউলিমালা
Answer: ছায়ানট
Explanation: ছায়ানট নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ। মৃত্যুক্ষুধা তার উপন্যাস, আর ব্যথার দান ও শিউলিমালা তার গল্পগ্রন্থ।

3. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম-

a) নারী
b) মুক্তি
c) বিদ্রোহী
d) বাতায়নের পাশে গুবাক তরুর সারি
Answer: মুক্তি
Explanation: ১৩২৬ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় 'বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা'য় নজরুলের প্রথম কবিতা 'মুক্তি' প্রকাশিত হয়।

4. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ?

a) ছায়ানট
b) দোলনচাঁপা
c) মহাশ্মশান
d) সিন্ধু হিন্দোল
Answer: মহাশ্মশান
Explanation: মহাশ্মশান কায়কোবাদ রচিত একটি বিখ্যাত মহাকাব্য। বাকি তিনটি নজরুলের কাব্যগ্রন্থ।

5. ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন ?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) জসীমউদ্দীন
c) কাজী নজরুল ইসলাম#
d) বন্দে আলী মিয়া
Answer: কাজী নজরুল ইসলাম#
Explanation: ১৯২৪ সালে প্রকাশিত 'বিষের বাঁশী' কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী কাব্য।

6. কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ভাবমূলক' কাব্য কোনটি ?

a) দোলনচাঁপা
b) ছায়ানট
c) সিন্ধুহিন্দোল
d) বিষের বাঁশী
Answer: বিষের বাঁশী
Explanation: বিষের বাঁশী কাব্যে নজরুলের বিপ্লবী ও বিদ্রোহী চেতনা ফুটে উঠেছে। এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্তও হয়েছিল।

7. 'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা ?

a) কাজী নজরুল ইসলাম
b) বেগম সুফিয়া কামাল
c) শেখ ফজলুল করিম
d) সুকান্ত ভট্টাচার্য
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: এই পঙক্তিটি কাজী নজরুল ইসলামের 'খেয়া পারের তরণী' কবিতা থেকে নেওয়া হয়েছে।

8. নিচের কোনটি কাজী নজরুলের গানের বই ?

a) ঝিঙেফুল
b) চন্দ্রবিন্দু
c) মরু-ভাস্কর
d) চক্রবাক
Answer: চন্দ্রবিন্দু
Explanation: চন্দ্রবিন্দু নজরুলের একটি গানের বই। ঝিঙেফুল শিশুতোষ কাব্য, মরু-ভাস্কর কাব্যগ্রন্থ এবং চক্রবাকও একটি কাব্যগ্রন্থ।

9. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?

a) কুহেলিকা
b) সর্বহারা
c) আলেয়া
d) রিক্তের বেদন
Answer: কুহেলিকা
Explanation: কুহেলিকা নজরুলের উপন্যাস। নজরুলের উপন্যাস তিনটি: ১। কুহেলিকা ২। মৃত্যুক্ষুধা ৩। বাঁধনহারা

10. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা----

a) অগ্রপথিক
b) বিদ্রোহী
c) প্রলয়োল্লাস
d) ধূমকেতু
Answer: প্রলয়োল্লাস
Explanation: অগ্নিবীণা: বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - প্রলয়োল্লাস (১ম কবিতা), - বিদ্রোহী, - রক্তাম্বর - ধারিণী মা, - আগমণী, - ধূমকেতু, - কামাল পাশা, - আনোয়ার - রণভেরী, - শাত-ইল-আরব, - খেয়াপারের তরণী, - কোরবানী ও - মোহররম।

11. "সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মধুসূদন দত্ত
c) কাজী নজরুল ইসলাম
d) সত্যেন্দ্রনাথ দত্ত
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্‌ চল্‌ চল্‌' প্রভৃতি প্রধান।

12. "সঞ্চিতা" কোন কবির কাব্য সংকলন?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মধুসূদন দত্ত
c) কাজী নজরুল ইসলাম
d) সত্যেন্দ্রনাথ দত্ত
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে আটাত্তরটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী', 'চল্‌ চল্‌ চল্‌' প্রভৃতি প্রধান।

13. কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?

a) অগ্নিবীণা
b) বিষের বাঁশী
c) ভাঙ্গার গান
d) প্রলয় শিখা
Answer: অগ্নিবীণা
Explanation: অগ্নিবীণা (১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।

14. কাজী নজরুল ইসলামের জন্ম কবে?

a) ১৮৯৫ খ্রি.
b) ১৮৯৯ খ্রি.
c) ১৯০০ খ্রি.
d) ১৯০২ খ্রি.
Answer: ১৮৯৯ খ্রি.
Explanation: ১৮৯৯ খ্রিষ্টাব্দ (২৪ মে / ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)

15. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

a) বিদ্রোহী
b) মুক্তি
c) খেয়াপারের তরণী
d) আগমনী
Answer: মুক্তি
Explanation: ১৯১৯ সালে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'-য় নজরুলের প্রথম কবিতা 'মুক্তি' প্রকাশিত হয়।

16. নজরুলের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

a) সওগাত
b) বিজলী
c) ধূমকেতু
d) লাঙল
Answer: বিজলী
Explanation: ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় 'বিদ্রোহী' কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতাটি প্রকাশের পর চারিদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

17. নিচের কোন কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

a) অগ্নি-বীণা
b) বিষের বাঁশী
c) সিন্ধু-হিন্দোল
d) চক্রবাক
Answer: বিষের বাঁশী
Explanation: ব্রিটিশ বিরোধী ও বিপ্লবী চেতনার কারণে নজরুলের ৫টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়। এর মধ্যে 'বিষের বাঁশী' ও 'ভাঙ্গার গান' অন্যতম।

18. পদ্ম-গোখরো' গল্পটির রচয়িতা কে ?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) মানিক বন্দোপাধ্যায়
d) প্রেমেন্দ্র মিত্র
Answer: কাজী নজরুল ইসলাম

19. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?

a) ব্যথার দান
b) রিক্তের বেদন
c) শিউলিমালা
d) বাউণ্ডেলের আত্মকাহিনী
Answer: বাউণ্ডেলের আত্মকাহিনী
Explanation: • কাজী নজরুল ইসলাম: - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার, দার্শনিক, এবং বাংলাদেশের জাতীয় কবি। - তিনি বাংলা সাহিত্যে অগ্রগামী ও প্রগতিশীল ভাবনার জন্য বিশেষভাবে পরিচিত। - নজরুল ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। - তিনি কৈশোরে থিয়েটার ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত হন। - নজরুল বাংলা কাব্যে নতুন ধারার জন্ম দেন, ইসলামী সঙ্গীত (গজল), শ্যামা সংগীত ও হিন্দু ভক্তিগীতির মাধ্যমে। - তিনি প্রায় ৩০০০ গান রচনা করেছেন, যেগুলো নজরুল গীতি নামে পরিচিত। - কাজী নজরুল ইসলামের গল্পচর্চা শুরু হয় ১৯১৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রথম গল্প ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ দিয়ে। - এটি সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়। - তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ তিনটি- - ব্যথার দান, রিক্তের বেদন, এবং শিউলিমালা। - ‘ব্যথার দান’ গ্রন্থে মোট ছয়টি গল্প রয়েছে, - যথা: ব্যথার দান, হেনা, বাদল-বরিষণে, ঘুমের ঘোরে, অতৃপ্ত কামনা, এবং রাজবন্দীর চিঠি। - ‘রিক্তের বেদন’ গ্রন্থের গল্পসমূহ হলো: - বাউণ্ডেলের আত্মকাহিনী, রিক্তের বেদন, রাক্ষুসী, মেহের নেগার, দুরন্ত পথিক, সালেক, স্বামীহারা, এবং সাঁজের তারা। - ‘শিউলিমালা’ গ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলো হলো: - অগ্নিগিরি, জিনের বাদশা, শিউলিমালা, এবং পদ্ম-গোখরো। - তাঁর অগ্রন্থিত গল্পের মধ্যে উল্লেখযোগ্য: হারা ছেলের চিঠি এবং বনের পাপিয়া।

20. বাংলা সাহিত্যে প্রথম সার্থক পত্রোপন্যাস কোনটি?

a) বাঁধন-হারা
b) বসন্তকুমারের পত্র
c) বিষবৃক্ষ
d) পুরানো কাগজ ও নথির নকল
Answer: বাঁধন-হারা
Explanation: • বাঁধন-হারা পত্রোপন্যাস: - কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধন-হারা একটি পত্রোপন্যাস। - এতে মোট ১৮টি পত্র রয়েছে। - এটি ধারাবাহিকভাবে প্রথমবার প্রকাশিত হয় ১৩২৭ সালের মোসলেম ভারত পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যায়। - বাংলা সাহিত্যে এই রচনাটি প্রথম সার্থক পত্রোপন্যাস হিসেবে বিবেচিত। - যদিও এর আগে নটেন্দ্রনাথ ঠাকুরের বসন্তকুমারের পত্র (১৮৮২) এবং অম্বিকাচরণ গুপ্তের পুরানো কাগজ ও নথির নকল (১৮৯৯) নামে দুটি পত্রোপন্যাস পাওয়া যায়, সমালোচকরা সেগুলোকে নজরুলের রচনার তুলনায় অপরিণত মনে করেন। - এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ গ্রন্থেও পত্র ব্যবহার দেখা যায়।

21. ‘ধ্রুব’ চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম কোন চরিত্রে অভিনয় করেছিলেন?

a) রাবণ
b) রামায়ণ
c) ধ্রুব
d) নারদ
Answer: নারদ
Explanation: • 'ধ্রুব' চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন। ----------------- • 'ধ্রুব' চলচ্চিত্র: - কাজী নজরুল ইসলাম ১৯৩৪ সালে নির্মিত ধ্রুব চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। - এটি ছিল তাঁর একমাত্র অভিনীত সিনেমা। - তিনি এ ছায়াছবিতে নারদের ভূমিকায় অভিনয় করেন। - পাইওনিয়র ফিল্মের ব্যানারে ছবিটি ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি কলকাতার ক্রাউন টকি হাউজে মুক্তি পায়।

22. 'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

a) সাম্যবাদী
b) জিঞ্জির
c) সর্বহারা
d) ভাঙ্গার গান
Answer: সাম্যবাদী
Explanation: • 'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত। নারী- কবিতা কাজী নজরুল ইসলাম "সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ: - সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। - সাম্যবাদী' কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা। - 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। - সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে। - কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা রয়েছে।

23. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকাহত হয়ে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

a) নতুন চাঁদ
b) চক্রবাক
c) চিত্তনামা
d) চন্দ্রবিন্দু
Answer: চিত্তনামা
Explanation: 'চিত্তনামা' কাব্যগ্রন্থটির রচয়িতা- কাজী নজরুল ইসলাম। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে। - ১৩৩২ বঙ্গাব্দের ২ আষাঢ় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিং এ মৃত্যুবরণ করেন। এ মৃত্যুতে শোকাহত হয়ে কবি সমকালীন পত্রিকায় কবিতা লিখেন। - এসকল কবিতা নিয়ে 'চিত্তনামা' কাব্যগ্রন্থ বের করেন। উল্লেখ্য, কাজী নজরুল ইসলামের দুটি জীবনভিত্তিক কাব্য : চিত্তনামা - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মরুভাস্কর - হযরত মুহম্মদ (সঃ)।

24. কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের রণসঙ্গীতটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে?

a) প্রলয়-শিখা
b) সন্ধ্যা
c) চন্দ্রবিন্দু
d) ভাঙার গান
Answer: সন্ধ্যা
Explanation: 'সন্ধ্যা' কাব্যগ্রন্থ ও রণসঙ্গীত: - কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। - কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থে এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে। - রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটির ২১ চরণ গৃহীত। - রণসঙ্গীতটি ‘নতুনের গান' শিরোনামে ঢাকার 'শিখা' পত্রিকায় ১৯২৮ (১৩৩৫) বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। পরে এর নাম হয় 'চল্ চল্‌ চল্‌'। সঙ্গীতটির কিছু চরণ: ‘চল্ চল্ চল্!/ ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী-তল,/ অরুণ প্রাতের তরুণ দল-’

25. ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে?

a) ছায়ানট
b) বিষের বাঁশী
c) সর্বহারা
d) অগ্নিবীণা
Answer: সর্বহারা
Explanation: • ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতা: - ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সর্বহারা’ (১৯২৬) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। - কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি মূলত অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলন এবং হিন্দু-মুসলিম ঐক্যের প্রেক্ষাপটে রচিত। ১৯২০-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের পরবর্তী সময়ে সাম্প্রদায়িক বিভেদ ও হতাশা দূর করে সবাইকে নিয়ে দেশমাতৃকার মুক্তির ডাক দিতেই তিনি এই অগ্নিগর্ভ কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থে লিখেছিলেন। - এই কবিতার কয়েক চরণ নিম্নে উল্লেখ করা হলো: কাণ্ডারী হুশিয়ার -কাজী নজরুল ইসলাম অহসায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। 'হিন্দু না ওরা মুসলিম ? ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারী ! বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র !

26. নজরুলের কোন সাহিত্যকর্মে ‘জাহাঙ্গীর’ চরিত্রটি দেখা যায়?

a) মৃত্যুক্ষুধা
b) মরুভাস্কর
c) কুহেলিকা
d) বাঁধন-হারা
Answer: কুহেলিকা
Explanation: • ‘জাহাঙ্গীর’ কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসের নায়ক। • 'কুহেলিকা': - কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়। - এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস। - এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। - কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। - এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।' • এই উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে: - কুহেলিকা, - তাহমিনা, - ফিরদৌস বেগম।

27. বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গিত নজরুলের কাব্যগ্রন্থ কোনটি?

a) ছায়ানট
b) অগ্নিবীণা
c) সাম্যবাদী
d) বিষের বাঁশি
Answer: অগ্নিবীণা
Explanation: • 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ: - 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। - এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন। - কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস। - 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

28. কাজী নজরুল ইসলাম কোথায় চিরনিদ্রায় শায়িত আছেন?

a) চুরুলিয়া গ্রামে
b) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
c) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে
d) আজিমপুর কবরস্থানে
Answer: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে
Explanation: কবি তাঁর একটি গানে লিখেছিলেন "মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই"। তাঁর এই ইচ্ছা অনুযায়ী ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুর পর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

29. 'নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার/ তোমায় আমি করবো সৃজন এ মোর অহংকার'- কবি নজরুলের এ অপ্রাপ্তিজনিত বেদনা কাকে ঘিরে?

a) নার্গিস
b) প্রমীলা
c) ফজিলাতুন্নেসা
d) রানু সোম
Answer: ফজিলাতুন্নেসা
Explanation: আলোচ্য পঙ্‌ক্তি দুটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এক চিঠির অংশ। এই পঙ্‌ক্তিগুলির মাধ্যমে কবি তাঁর আধ্যাত্মিক এবং শৈল্পিক উপলব্ধির কথা তুলে ধরেছেন, যা ফজিলাতুন্নেসা (যিনি কবির কাছে 'ফিজি' নামে পরিচিত ছিলেন) নামের এক নারীকে ঘিরে আবর্তিত। ফজিলাতুন্নেসা ছিলেন কাজি আফসারউদ্দিনের স্ত্রী। নজরুলের জীবনে ফজিলাতুন্নেসা এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে ছিলেন, যেখানে প্রেম ছিল শারীরিকতার ঊর্ধ্বে এক মানসিক ও শৈল্পিক বন্ধন। কবি যখন বলেন, 'নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার', তখন তা এক ধরনের অপ্রাপ্তি বা অপূর্ণতার বেদনাকে ইঙ্গিত করে, যা প্রচলিত ভালোবাসার সম্পর্কের বাইরে এক গভীর অনুভূতির প্রকাশ। কিন্তু একই সাথে তিনি ঘোষণা করেন, 'তোমায় আমি করবো সৃজন এ মোর অহংকার', যার অর্থ হলো তিনি তাঁর শিল্প ও সৃষ্টির মধ্য দিয়ে সেই অপূর্ণতাকে অতিক্রম করে ফজিলাতুন্নেসাকে অমর করে রাখবেন। এই উক্তিটি কবির গভীর ভালোবাসার পাশাপাশি তাঁর শিল্পীসত্তার এক অদম্য আকাঙ্ক্ষাকে প্রকাশ করে, যেখানে তিনি তাঁর প্রিয় মানুষটিকে অমরত্ব দান করতে চেয়েছিলেন তাঁর সৃষ্টির মাধ্যমে, যা সরাসরি ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগকে নির্দেশ করে।

30. 'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

a) সাম্যবাদী
b) সিন্ধু-হিন্দোল
c) বিষের বাঁশী
d) নতুন চাঁদ
Answer: সিন্ধু-হিন্দোল
Explanation: - 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু-হিন্দোল কাব্যের অন্তর্ভুক্ত। - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা 'দারিদ্র্য' তাঁর 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। - এই কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রথম প্রকাশিত হয়। - 'সিন্ধু-হিন্দোল' কাব্যে মোট ১৯টি কবিতা রয়েছে, যার মধ্যে 'দারিদ্র্য' অন্যতম। - কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৩৩ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের 'কল্লোল' পত্রিকায়। - পরে, একই বছর মাঘ মাসের 'সওগাত' পত্রিকায় এটি পুনর্মুদ্রিত হয় এবং সবশেষে 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থে সংকলিত হয়।

We hope কাজী নজরুল ইসলাম these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.