Exams Study Jobs Teachers Students

মিনি মডেল টেস্ট 01

BCS Exam 20 Questions By Circle of BCS

মিনি মডেল টেস্ট 01 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. বাংলাদেশের শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) প্রধান বিচারপতি
ঘ) অ্যাটর্নি জেনারেল
উত্তর: প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: শাসন বিভাগ: - বাংলাদেশের শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে। -রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের প্রতিনিধিত্ব করবে; কিন্তু সকল ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়। -প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদেরও প্রধান। -মন্ত্রীপরিষদের সদস্যদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন। -মন্ত্রীদের মধ্যে দায়দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী। -সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন। - তবে আইন বাস্তবায়নগত সকল ক্ষমতা শাসন বিভাগের এখতিয়ারে। - বাংলাদেশের শাসন বিভাগ এর ব্যাপ্তি সমুন্নত রেখেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত। -এ কারণে সরকারের এই বিভাগটির মাধ্যমেই রাষ্ট্রের সকল স্তরে আইন বাস্তবায়ন সম্ভব হয়।

2. কোলাজেন হলো এক ধরণের -

ক) কার্বোহাইড্রেট
খ) প্রোটিন
গ) লিপিড
ঘ) ভিটামিন
উত্তর: প্রোটিন
ব্যাখ্যা: কোলাজেন: - কোলাজেন হলো শরীরের এক ধরণের প্রোটিন। এটি টিস্যু এবং কোষের কাঠামো বা কাঠামো গঠন করে। এটি ত্বক, হাড়, জয়েন্ট এবং অন্যান্য টিস্যুতে শক্তি জোগাতে সাহায্য করে বিশেষকরে ত্বককে। → কোলাজেন আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এটি আঠার মতো কাজ করে যা সবকিছুকে একত্রে ধরে রাখে। এটি আমাদের ত্বক, হাড়, টেন্ডন, লিগামেন্ট এবং এমনকি আমাদের রক্তনালীতেও পাওয়া যায়। কোলাজেনকে একটি সহায়ক কাঠামো হিসেবে ভাবুন, যা শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহ কম কোলাজেন তৈরি করে, যার ফলে বলিরেখা, ঝুলে পড়া ত্বক, জয়েন্টে ব্যথা এবং দুর্বল হাড় দেখা দিতে পারে। এখানেই ভিটামিন সি কার্যকর হয়।

3. স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার'-এ কার অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হয়?

ক) জেনারেল টিক্কা খান
খ) জেনারেল ইয়াহিয়া খান
গ) জেনারেল নিয়াজি
ঘ) জুলফিকার আলী ভুট্টো
উত্তর: জেনারেল ইয়াহিয়া খান
ব্যাখ্যা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র: মুক্তিযুদ্ধ সময়কালে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের এবং অবরুদ্ধ এলাকার জনগণের মনোবল অক্ষুন্ন রাখার ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের নীতি নির্ধারণী ভাষণসহ জনগণের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশাবলী প্রচারিত হয়। ← স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল 'চরমপত্র' ও 'জল্লাদের দরবার'। জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো। এই ব্যঙ্গাত্মক সিরিজে তাকে 'কেল্লা ফতেহ খান' চরিত্রে চিত্রিত করা হয় এবং এই ভূমিকায় অভিনয় করেন রাজু আহমেদ। - চরমপত্র সিরিজটি পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি করেন এম.আর আখতার মুকুল, যিনি নিজেই এর উপস্থাপক ছিলেন। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয়। এতে একইসঙ্গে ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ ও জাতীয়তা বোধের প্রকাশ যা জনগণের নৈতিক মনোবল দৃঢ়ীকরণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

4. He seems blind---- his son's faults.

a) of
b) with
c) in
d) to
Answer: to
Explanation: Complete sentence: He seems blind to his son's faults. Be blind to something: - English Meaning: to not be conscious of something or to refuse to notice something that is obvious to others. - Bangla Meaning: দোষের প্রতি অন্ধ/ অজ্ঞ, অজানা বা অবহিত না হওয়া; বুঝতে বা বিচার করতে অসমর্থ। -অর্থাৎ, দোষের প্রতি অন্ধ/ দেখেও না দেখা অর্থে blind to ব্যব্যহৃত হয়। Blind of: - Bangla meaning: দৃষ্টিশক্তিতে অন্ধ। - Example sentence: He is blind of one eye.

5. Which type of gender is 'Mare'?

a) Masculine gender
b) Neuter gender
c) Common gender
d) Feminine gender
Answer: Feminine gender
Explanation: Mare - Feminine gender. Meaning: ঘোটকী । এর masculine gender হচ্ছে Horse (ঘোটক)।

6. Which type of pronoun is 'someone'?

a) Indefinite pronoun
b) Demonstrative pronoun
c) Relative pronoun
d) Reciprocal pronoun
Answer: Indefinite pronoun
Explanation: Indefinite pronoun: - যে noun দ্বারা কোন নির্দিষ্ট জিনিস না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝানো হয় তাকে Indefinite pronoun বলে। -অনির্দিষ্ট অর্থজ্ঞাপক Pronoun হলো: One, someone, everyone, nobody. -এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়। Pronoun ৮ প্রকার। যেমন: 1. Personal pronoun: (I, we, me, it) 2. Demonstrative pronoun: (this, that) 3. Interrogative pronoun: (what, who) 4. Relative pronoun: (what, who, that) 5. Indefinite pronoun: (one, some, any, all, many) 6. Distributive pronoun: (each, every) 7. Reflexive pronoun: (myself, themself) 8. Reciprocal pronoun: (each other, one another)

7. Who has stolen bag? [Passive Voice]

a) By whom has the bag to be stolen?
b) By whom has the bag be stolen?
c) By whom has the bag been stolen?
d) By whom has the bag being stolen?
Answer: By whom has the bag been stolen?
Explanation: Active Voice: Who has stolen the bag? Passive Voice: By whom has the bag been stolen? - Who দ্বারা শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে passive voice এর শুরুতে By whom, তারপর একটি auxiliary verb তারপর sentence এর subject বসে। - Auxiliary verb টি subject এর number ও person অনুযায়ী হয়। - Interrogative বাক্যের passive voice interrogative বাক্যই হয়। More example: Active Voice: Who has misplaced the key? Passive Voice: By whom has the key been misplaced? Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

8. You can but request. Here, 'but' is -

a) conjunction
b) adverb
c) preposition
d) pronoun
Answer: adverb
Explanation: You can but request. Here, 'but' is - adverb. এখানে but মানে "except” বা “only"। Sentence-এর অর্থ দাঁড়াচ্ছে: "আপনি কেবল অনুরোধই করতে পারেন।" অর্থাৎ, এটি adverb হিসেবে কাজ করছে, যা verb কে সীমাবদ্ধ করছে। But [adverb]: Bangla meaning: শুধু; কেবল; মাত্র (এখন এই অর্থে সচরাচর only ব্যবহৃত হয়)। Example: We've had nothing but trouble with this car. - The problem is anything but easy.

9. বড় থেকে বড্ড' এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) অভিশ্রুতি
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্ব
ঘ) সমীভবন
উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব
ব্যাখ্যা: দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব: - কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে। যেমন: পাকা > পাক্কা, সকাল > সক্কাল, বড় > বড্ড, - কিছু > কিচ্ছু ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

10. 'ইতস্তত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ইত + স্তত
খ) ইতঃ + সৎ
গ) ইতঃ + স্তত
ঘ) ইতঃ + তত
উত্তর: ইতঃ + তত
ব্যাখ্যা: বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বাছ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্, ট্ বা ঠ থাকলে স্; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়। যেমন: নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ, চতুঃ + টয় = চতুষ্টয়, ইতঃ + তত = ইতস্তত, মনঃ + তাপ = মনস্তাপ। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

11. নিচের কোনটি কাব্যগ্রন্থ?

ক) ব্যথার দান
খ) চিত্তনামা
গ) যুগবাণী
ঘ) রুদ্রমঙ্গল
উত্তর: চিত্তনামা
ব্যাখ্যা: 'চিত্তনামা' কাব্যগ্রন্থ: - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কে নিয়ে কাজী নজরুল ইসলাম এই কাব্যগ্রন্থটি লিখেছেন। ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ় চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে নজরুল অর্ঘ্য, অকাল- সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামে কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন। কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির অভির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়। এটি ১৯২৫ খ্রিস্টাব্দে (১৩৩২ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ: - যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল।

12. কোনটি বিদেশি উপসর্গ?

ক) ভর
খ) বর
গ) অব
ঘ) দুর
উত্তর: বর
ব্যাখ্যা: বিদেশি উপসর্গ: -আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: -আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। -ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ। অন্যদিকে, সংস্কৃত বা তৎসম উপসর্গ - অব, দুর। খাঁটি বাংলা উপসর্গ - ভর। উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

13. 'চর্মকার' - কোন ধরনের শব্দ?

ক) অর্ধ-তৎসম শব্দ
খ) তদ্ভব শব্দ
গ) দেশি শব্দ
ঘ) তৎসম শব্দ
উত্তর: তৎসম শব্দ
ব্যাখ্যা: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, তৎসম শব্দ- চর্মকার। তৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। 'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান। তৎসম শব্দের উদাহরণ: হস্ত চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

14. 'কুঞ্জর' শব্দের অর্থ কী?

ক) গহ্বর
খ) সিংহাসন
গ) ঝর্ণা
ঘ) হাতি
উত্তর: হাতি
ব্যাখ্যা: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী। আরো কিছু শব্দার্থ: 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। চূড়া' শব্দের অর্থ : শীর্ষদেশ, শিখর। পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি। পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী। 'সলিল' শব্দের অর্থ - 'জল'। 'খগ' শব্দের অর্থ - পাখি। 'সওগাত' শব্দের অর্থ - উপঢৌকন; উপহার। উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

15. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) চরণকমল
খ) শশব্যস্ত
গ) মুখচন্দ্র
ঘ) অল্পপ্রাণ
উত্তর: শশব্যস্ত
ব্যাখ্যা: উপমান কর্মধারয় সমাস: - যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। যেমন: - কাজলের মতো কালো = কাজলকালো, - শশের মতো ব্যস্ত = শশব্যস্ত, -মিশির মত কালো = মিশকালো ইত্যাদি। অন্যদিকে, উপমিত কর্মধারয় সমাস - মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র, চরণ কমলের ন্যায় – চরণকমল। বহুব্রীহি সমাস - অল্প প্রাণ যার = অল্পপ্রাণ ইত্যাদি।

16. নিচের কোন জনপদ লক্ষ্মণাবতী নামে পরিচিত ছিল?

ক) গৌড়
খ) সমতট
গ) বঙ্গ
ঘ) রাঢ়
উত্তর: গৌড়
ব্যাখ্যা: গৌড়: - বাংলার প্রাচীন জনপদগুলো যে যুগে যুগে সীমানা সম্প্রসারণ করেছে তার বড় উদাহরণ হলো গৌড়। -এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই সময়ে সময়ে গৌড়দেশ বিবেচনা করা হতো। - পূর্ব ভারতীয় দেশসমূহের সামগ্রিক নাম হিসেবে এমনকি উত্তর ভারতের আর্যাবর্তের নাম হিসেবেও কখনো কখনো গৌড়ের ব্যবহার দেখা যায়। -সেনবংশীয় রাজারা 'গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করে গৌরববোধ করতেন। - ব্যাপক অর্থে 'গৌড়' বলতে অনেক সময় বাংলা ভাষাভাষী সমগ্র অঞ্চলকে বুঝাত। -আদিকালে গৌড় বলতে বর্তমানের মুর্শিদাবাদ জেলা ও মালদা জেলার দক্ষিণাংশকে বুঝাত। -হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে 'গৌড়াধিপতি' বলে উল্লেখ করা হয়েছে। - গৌড়ের রাজধানী শহর ছিল কর্ণসুবর্ণ। - মুসলিম যুগে অঞ্চলটি কখনো 'গৌড়' আবার কখনো লক্ষ্মণাবতী নামে পরিচিত ছিল।

17. কোন দেশটি ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য?

ক) লুক্সেমবার্গ
খ) জার্মানি
গ) স্পেন
ঘ) পোল্যান্ড
উত্তর: লুক্সেমবার্গ
ব্যাখ্যা: NATO: - NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়। ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট। প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯। প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি। বর্তমান সদস্য: ৩২টি। সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক। সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন। ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের পাঁচ মাসের মধ্যে চুক্তিটি ১২টি দেশ কর্তৃক অনুমোদিত হয় এবং তারা তাদের সদস্যপদ নিশ্চিত করে।

18. The sudden rain made us---- for shelter.

a) to run
b) run
c) running
d) ran
Answer: run
Explanation: Complete sentence: The sudden rain made us run for shelter. - Bangla meaning: হঠাৎ বৃষ্টি আমাদের আশ্রয়ের জন্য ছুটে যেতে বাধ্য করল। Causative Verb: বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb. - Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb. এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb-এ পরিণত করা যায়। Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার: Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb-এর base form বসে। কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়। Structure: Subject + make (any tense) + action doer + verb-এর base form + ext. More examples: The news made her cry. She made me wait for an hour.

19. The school is near the post office. Here, 'near' is-

a) Verb
b) Adjective
c) Preposition
d) Adverb
Answer: Preposition
Explanation: The school is near the post office. Here, 'near' is- Preposition. এখানে 'near' হলো Preposition, কারণ এটি subject (The school) এর সাথে object (the post office) এর সম্পর্ক স্থাপন করছে। সাধারণত Noun phrase (article+noun) -এর পূর্বে preposition বসে। Near: [preposition] English Meaning: close to. Bangla Meaning:কাছে; নিকটে। অন্যদিকে, Near: [adverb] - English Meaning: at a short distance away. Bangla Meaning: নিকটবর্তী; কাছে। Near (adjective) যেমন: The conflict is unlikely to be resolved in the near future. Near (verb) যেমন: Soon the cab would be nearing Oxford Street.

20. 'রক্ত গোলাপ' উপন্যাসের লেখক কে?

ক) হুমায়ূন আহমেদ
খ) সৈয়দ শামসুল হক
গ) সেলিনা হোসেন
ঘ) সুফিয়া কামাল
উত্তর: সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: সৈয়দ শামসুল হক: তিনি ছিলেন প্রখ্যাত কবি, কথা-সাহিত্যিক, ও নাট্যকার। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যের সকল শাখায় অনলস পদচারণার কারণে তিনি সর্বমহলে 'সব্যসাচী' লেখক হিসেবে পরিচিত। তাঁর রচিত উপন্যাস'রক্ত গোলাপ' উপন্যাস বাংলা সাহিত্যে প্রথম জাদুবাস্তবতা নিয়ে আসে। যে জাদুবাস্তবতা বিশ্বখ্যাত লেখক মার্কোয়েস তাঁর উপন্যাসে অনেক পরে নিয়ে আসেন। তাঁর রচিত কাব্যনাট্য: পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুলদীনের সারাজীবন। এখানে এখন। তাঁর রচিত গল্পগ্রন্থ: তাস। শীত বিকেল। আনন্দের মৃত্যু। প্রাচীন বংশের নিঃস্ব সন্তান। জলেশ্বরীর গল্পগুলো।

আশা করি মিনি মডেল টেস্ট 01 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট