Exams Study Jobs Teachers Students Login

পড়াশোনা মোড

মডেল টেস্ট -৪

BCS Exam
35 টি প্রশ্ন
Pramanik’s Bangla Care
প্রশ্ন 01

কোন ব্রিটিশ শাসকের সময় ভারত বা মহাদেশ স্বাধীন হয় ?

1) লর্ড বেন্টিংক
2) লর্ড কর্নওয়ালিস
3) লর্ড মাউন্টব্যাটেন
4) ওয়ারেন হেস্টিংস

ব্যাখ্যা

লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়। তিনি ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন। ১৯৪৭ সালের ভারত উপমহাদেশের ব্রিটিশ প্রদেশগুলো দুটি অধিরাজ্য যথাক্রমে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্যে ভাগ করা হয়। লর্ড মাউন্টব্যাটেন এই বিভক্তির সময় (১৯৪৭) ভারতবর্ষের ভাইসরয় ছিলেন।

প্রশ্ন 02

What kind of noun is 'Infant'?

1) Common
2) Collective
3) Material
4) Proper

ব্যাখ্যা

যেসব noun নির্দিষ্ট কোনো কিছু না বুঝিয়ে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাদের common noun বলে। Infant অর্থ শিশু, যা দ্বারা সকল নবজাতককেই বোঝানো হয়। তাই 'infant' হচ্ছে common noun.

প্রশ্ন 03

একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে ?

1) ৪৮
2) ৬০
3) ১২
4) ২৪

ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ০.৫× কর্ণদ্বয়ের গুণফল = .০৫× ৮ × ৬ = ২৪ বর্গ সেমি

প্রশ্ন 04

'কাঁদো নদী কাঁদো'-এর রচয়িতা কে ?

1) মানিক বন্দ্যোপাধ্যায়
2) শহীদুল্লা কায়সার
3) সৈয়দ ওয়ালীউল্লাহ
4) মুনীর চৌধুরী

ব্যাখ্যা

'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) সৈয়দ ওয়ালীউল্লাহর চেতনা প্রবাহ রীতির একটি উপন্যাস। এ মনঃসমীক্ষণমূলক উপন্যাসে মুহাম্মদ মুস্তফার করুণ জীবনালেখ্য ও বাকাল নামক নদীর শুকিয়ে যাওয়া নিয়ে হাহাকার প্রকাশের মধ্য দিয়ে নদীর প্রতি লেখকের তীব্র মমত্ববোধ প্রকাশিত হয়েছে। সৈয়দ ওয়ালীউল্লাহর আরও দুটি গুরুত্বপূর্ণ উপন্যাস লালসালু (১৯৪৮) ও চাঁদের অমাবস্যা (১৯৬৪)।

প্রশ্ন 05

একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ?

1) ৬৮০
2) ৬৩০
3) ৬৫৫
4) ৬৭৫

ব্যাখ্যা

সংখ্যাটি = (৫৬০ + ৮০০ ) ÷ ২ = ১৩৬০ ÷ ২ = ৬৮০

প্রশ্ন 06

০ ÷ ০ = কত ?

1) ১
2) অনির্ণেয়
3) ০.০
4) ০

ব্যাখ্যা

০ ÷ ০ অনির্ণেয় ; কারণ কোনো সংখ্যাকে ০ (শূন্য) দ্বারা ভাগ করলে তা সবসময় অনির্ণেয় হয় ।

প্রশ্ন 07

ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই ?

1) মিজোরাম ও ত্রিপুরা
2) আসাম ও মেঘালয়
3) অরুণাচল ও মণিপুর
4) মেঘালয় ও মিজোরাম

ব্যাখ্যা

ভারতের মোট ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসাম।

প্রশ্ন 08

একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি.মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত ?

1) ১৫ মিটার
2) ১০ মিটার
3) ৫ মিটার
4) ২০ মিটার

ব্যাখ্যা

আমরা জানি, ১ কিমি = ১০০০ মিটার ১০ কিমি = (১০০০ × ১০) = ১০,০০০ মিটার গাড়ির চাকাটি ২০০০ বার ঘুরে পথ অতিক্রম করে ১০,০০০ মিটার গাড়ির চাকাটি ১ বার ঘুরে পথ অতিক্রম করে ১০,০০০ ÷ ২০০০ = ৫ মিটার যেহেতু চাকাটি ১ বার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। সুতরাং চাকাটির পরিধি ৫ মিটার।

প্রশ্ন 09

Identify the correct spelling:

1) Equalibrium
2) Equalbrium
3) Equilebrium
4) Equilibrium

ব্যাখ্যা

সঠিক বানান equilibrium, যার অর্থ স্থিতি, ভারসাম্য।

প্রশ্ন 10

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত ?

1) ফারসি
2) হিন্দি
3) উর্দু
4) তুর্কি

ব্যাখ্যা

'বাবা' তুর্কি ভাষা থেকে আগত শব্দ। আরও কিছু তুর্কি শব্দ- চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। ফারসি শব্দ- নামাজ, রোজা, তারিখ, দোকান, খোদা; হিন্দি শব্দ-পানি, ধোলাই, হালুয়া, সমঝোতা।

প্রশ্ন 11

'I will do it tomorrow' এ বাক্যে tomorrow কোন parts of speech ?

1) Adverb
2) Adjective
3) Noun
4) Verb

ব্যাখ্যা

প্রশ্নোক্ত sentence-এ tomorrow শব্দটি sentence-এর verb 'd ‘ -কে modify করায় এটি adverb.

প্রশ্ন 12

'জরা' এর বিপরীত শব্দ-

1) জীবন
2) মৃত্যু
3) যৌবন
4) পতিত

ব্যাখ্যা

'জরা' এর বিপরীত শব্দ 'যৌবন'। 'জীবন, মৃত্যু ও পতিত' শব্দগুলোর বিপরীত শব্দ যথাক্রমে 'মরণ, জন্ম ও উত্থিত'।

প্রশ্ন 13

জাতিসংঘের সংস্থা IPCC-এর পূর্ণরূপ কোনটি ?

1) International Public Committee for Climate Change
2) International Panel on Climate Change
3) International Panel Climate Change Intergovernmental Panel on Climate Change
4) Intergovernmental Panel on Climate Change

ব্যাখ্যা

IPCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তঃসরকারি সংস্থা। এটি ১৯৮৮ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ হলো জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক তথ্য ও ঝুঁকি পর্যালোচনা করা।

প্রশ্ন 14

Sapling শব্দের অর্থ কী ?

1) ঔষব
2) নমুনা
3) আদর করা
4) চারাগাছ

ব্যাখ্যা

Sapling শব্দের অর্থ চারাগাছ। বিশেষ করে চার ইঞ্চি বা ১০ সে.মি. উচ্চতার চারাগাছকে sapling বলা হয়।

প্রশ্ন 15

বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে ?

1) ৪ বছর
2) ৮ বছর
3) ৫ বছর
4) ৩ বছর
প্রশ্ন 16

Which sentence is correct ?

1) He needs not go.
2) He need not go.
3) He does not need to go.
4) He does need to go.

ব্যাখ্যা

Make, let, need, dare এসবের পর verb এর base form হয় এবং verb এর পূর্বে to থাকলে তা উঠে যায়। আবার need modal auxiliary verb হিসেবে ব্যবহৃত হলে subject 3rd person singular member হলেও এর সাথে s/es যুক্ত হয় না।

প্রশ্ন 17

কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে ?

1) ২০০
2) ৩০০০
3) ২৫০
4) ১০০
প্রশ্ন 18

'যা বলা হবে'-এর বাক্য সংকোচন কোনটি ?

1) উক্ত
2) বাক্য
3) ভবিতব্য
4) বক্তব্য

ব্যাখ্যা

'যা বলা হবে' এর বাকা সংকোচন 'বক্তব্য'। যা বলা হয়েছে- উক্ত, যা ঘটবেই এমন- ভবিতব্য। এমন আরও উদাহরণ: যা বলার যোগ্য নয়- অকথ্য, যা বলা হয়নি- অনুক্ত।

প্রশ্ন 19

'বিবর' শব্দের অর্থ কী ?

1) চূড়া
2) বরহীনা
3) বরহীন
4) গহবর

ব্যাখ্যা

বিবর' শব্দের অর্থ 'গহবর'। আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ: লেফাফা - মোড়ক, নির্নিমেষ - অপলক, কোকনদ - লাল পদ্ম, শীকর - জলকণা, জঙ্গম - গতিশীল।

প্রশ্ন 20

'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে ?

1) জহির রায়হান
2) আব্দুল জব্বার খান
3) শেখ নিয়ামত আলী
4) খান আতাউর রহমান

ব্যাখ্যা

আব্দুল জব্বার খান-এর পরিচালনায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ' মুক্তি পায় ৩ আগস্ট ১৯৫৬, ঢাকার রূপমহল সিনেমা হলে।

প্রশ্ন 21

জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে-

1) কমা
2) দাঁড়ি
3) সেমিকোলন
4) কোলন

ব্যাখ্যা

জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে। যেমন: কাল যে লোকটি এসেছিল, সে আমার পরিচিত। এছাড়া সম্বোধনের পর, উদ্ধরণ চিহ্নের পূর্বে, মাসের তারিখ লিখতে, বার ও মাসের পর, বাড়ি বা রাস্তার নম্বরের পর বাক্যে কমা বসে। বাক্যের পরিসমাপ্তিতে দাঁড়ি বসে, বাক্যের প্রথমাংশের কোনো উক্তিকে দ্বিতীয়াংশের ব্যাখ্যা করতে কোলন বসে এবং কমা অপেক্ষা বেশি বিরতির জন্য সেমিকোলন বসে।

প্রশ্ন 22

একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?

1) ৪৪%
2) ১০%
3) ২৪%
4) ২০%
প্রশ্ন 23

'Call name' indicates-

1) Rebuking
2) Calling bell
3) Calling
4) Speaking

ব্যাখ্যা

'Call name' অর্থ গালি দেওয়া, অর্থাৎ rebuke । অন্যদিকে, calling bell- ডাকার ঘণ্টা, calling- জীবিকা, পেশা এবং speaking- আলাপ-আলোচনা।

প্রশ্ন 24

He was dressed- a black suit.

1) by
2) for
3) with
4) in

ব্যাখ্যা

পোশাক পরিহিত অবস্থা বোঝাতে dressed in বসে। অন্যদিকে, dressed for হলো কোনো উপলক্ষ্যে পোশাক পরা।

প্রশ্ন 25

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি ?

1) পুদুচেরি
2) দাদরা
3) পোর্ট ব্লেয়ার
4) সিকিম

ব্যাখ্যা

বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত আন্দামান ও নিকোবর উপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানীর নাম 'পোর্ট ব্লেয়ার'।

প্রশ্ন 26

Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা ?

1) পাকিস্তান
2) ভারত
3) বাংলাদেশ
4) শ্রীলঙ্কা

ব্যাখ্যা

Prove NNews Agency (PNA) হলো বাংলাদেশ ভিত্তিক গোপন সংবাদ সংস্থা। বাংলাদেশ থেকে পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সংবাদ পরিচালিত হয়। Associated Press of Pakistan (APP) পাকিস্তানের, Press Trust of India (PTI) ভারতের, Bangladesh Sangbad Sangstha (BSS) বাংলাদেশের এবং Lankapuvat শ্রীলংকার সংবাদ সংস্থা ।

প্রশ্ন 27

৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে ?

1) ৬০০ টাকা
2) ৪৫০ টাকা
3) ৬৫০ টাকা
4) ৫০০ টাকা
প্রশ্ন 28

An adverb does not modify--

1) adjective
2) verb
3) adverb
4) noun

ব্যাখ্যা

Adverb সাধারণত verb, adjectine কিংবা অন্য কোনো adverb-কে modify করে। কিন্তু noun বা pronoun কে কখনো modify করে না।

প্রশ্ন 29

'মনোহর' শব্দটির সন্ধিবিচেচ্ছদ-

1) মন + অহর
2) মন + হর
3) মনঃ + হর
4) মনো + হর

ব্যাখ্যা

অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব,র,ল,হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন- মনঃ+হর = মনোহর, তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ।

প্রশ্ন 30

'Forgery' শব্দের বাংলা পরিভাষা কী ?

1) তছরুপ
2) বাজেয়াপ্ত
3) পূর্বাভাস
4) জালিয়াতি

ব্যাখ্যা

Forgery' শব্দের বাংলা পরিভাষা জালিয়াতি ।

প্রশ্ন 31

'ষড়ঋতু' কোন সমাস ?

1) দ্বন্দ্ব
2) কর্মধারয়
3) বহুব্রীহি
4) দ্বিগু

ব্যাখ্যা

সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। 'ষড়ঋতু' দ্বিগু সমাস, যার ব্যাসবাক্য ছয় ঋতুর সমাহার'। এরূপ আরও উদাহরণ: শত অব্দের সমাহার = শতাব্দী, তিন কালের সমাহার ত্রিকাল; চার রাস্তার সম্যহার = চৌরাস্তা।

প্রশ্ন 32

কোনটি Abstract noun ?

1) Human
2) Humanity
3) Humane
4) In Human

ব্যাখ্যা

যে সকল noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদের Abstract noun বলে। যেমন-beauty, honesty, humanity, slavery ইত্যাদি।

প্রশ্ন 33

তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে ?

1) তুরস্ক
2) আফগানিস্তান
3) শ্রীলঙ্কা
4) সৌদি আরব

ব্যাখ্যা

তোরাবোরা পাহাড়টি আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত। ১৯৮০ সালে আফগানিস্তান ও সোভিয়েত সৈন্যদের মধ্যকার যুদ্ধের জন্য এই পাহাড়টি পরিচিত। এছাড়াও ৯/১১ হামলার পর ওসামা বিন লাদেন ওই পাহাড়ে লুকিয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে পাহাড়টি আলোচনায় আসে।

প্রশ্ন 34

১৬ কোটি ১% কত ?

1) ১ কোটি ৬০ লক্ষ
2) ১৬ লক্ষ
3) ১৬ হাজার
4) ২০ হাজার

ব্যাখ্যা

১৬ কোটি = ১৬,০০,০০,০০০ সুতরাং ১৬,০০,০০,০০০ এর ১% = ১৬ লক্ষ

প্রশ্ন 35

১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

1) ৫
2) ৬
3) ২
4) ৩

ব্যাখ্যা

১২৫ = ৫ × ৫ × ৫ এখানে, ৫ জোড়াবিহীন। সুতরাং ১২৫ সংখ্যাটিকে ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।

ভুল সংশোধন রিপোর্ট