Exams Study Jobs Teachers Students

বাংলা (৪৮ তম বিসিএস)

BCS Exam 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাংলা (৪৮ তম বিসিএস) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কত সালে প্রকাশিত হয়?

ক) ১৯০৫
খ) ১৯৪০
গ) ১৯৪৪
ঘ) ১৯৫৫
উত্তর: ১৯৪৪

2. 'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী বলে?

ক) কুমুদিন
খ) কৌমুদী
গ) প্রভাবতী
ঘ) বিভা
উত্তর: কৌমুদী

3. কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?

ক) তিনি
খ) মালি
গ) লাউ
ঘ) মেয়ে
উত্তর: লাউ

4. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

ক) ডাক্তারখানা
খ) অনুগমন
গ) দিলখোলা
ঘ) সম্রাট
উত্তর: ডাক্তারখানা

5. 'তিনি কথা বললেন না' বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?

ক) তিনি কথা বলতে চাইলেন না।
খ) তিনি কথা না বলে থাকতে পারলেন না।
গ) তিনি নীরব থাকতে চেষ্টা করলেন।
ঘ) তিনি চুপ করে থাকলেন।
উত্তর: তিনি চুপ করে থাকলেন।

6. 'অর্ন্তভুক্তিমূলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?

ক)
খ)
গ)
ঘ)
উত্তর:

7. শুদ্ধ বাক্য কোনটি?

ক) সারা দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
খ) সারা দেশে দিবসটি উদযাপন করা হবে।
গ) দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
ঘ) সারা দেশে দিবসটি উদযাপন করা হবে।
উত্তর: সারা দেশে দিবসটি উদযাপন করা হবে।

8. 'ইউসুফ জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?

ক) বগুড়া
খ) সিলেট
গ) নদীয়া
ঘ) চট্টগ্রাম
উত্তর: চট্টগ্রাম

9. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

ক) কর্ম
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) বিভক্তি
উত্তর: ধাতু

10. Transparency শব্দের বাংলা পরিভাষা কী?

ক) যথার্থতা
খ) নির্ভরযোগ্যতা
গ) স্বচ্ছতা
ঘ) দুর্নীতিদমন
উত্তর: স্বচ্ছতা

11. 'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অর্বব
খ) বাতুল
গ) অর্ক
ঘ) জলধি
উত্তর: অর্ক

12. বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) সন্ধি
খ) পদ
গ) কাল
ঘ) কারক
উত্তর: কারক

13. অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি?

ক) ছমছম
খ) ঝমঝম
গ) টিকটিক
ঘ) ঠিকঠিক
উত্তর: ছমছম

14. কোনটি বিশেষণ?

ক) সৎ
খ) একতা
গ) দর্শন
ঘ) জনতা
উত্তর: সৎ

15. কোন বানানটি প্রমিত?

ক) পশ্চাৎপদ
খ) পশ্চাৎগামী
গ) পশ্চাদভূমি
ঘ) পশ্চাৎবর্তী
উত্তর: পশ্চাদভূমি

16. ছড়ার ছন্দকে কী বলে?

ক) স্বরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) গদ্যছন্দ
উত্তর: স্বরবৃত্ত

17. ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?

ক) অনল প্রবাহ
খ) আকাঙ্ক্ষা
গ) উদ্বোধন
ঘ) নব উদ্দীপনা
উত্তর: অনল প্রবাহ

18. "আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।" কার লেখা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) গোলাম মোস্তফা
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: কাজী নজরুল ইসলাম

19. বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়?

ক) সন্ধি
খ) উপসর্গ
গ) কারক
ঘ) প্রত্যয়
উত্তর: উপসর্গ

20. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে প্রথম খণ্ডের নাম কী?

ক) জন্মখণ্ড
খ) তাম্বুলখণ্ড
গ) দানখণ্ড
ঘ) রাধাবিরহ
উত্তর: জন্মখণ্ড

আশা করি বাংলা (৪৮ তম বিসিএস) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট