Exams Study Jobs Teachers Shop

বাংলা ব্যাকরণ ( বাক্য প্রকরণ )

Bengali Lesson 30 Questions By Dinajpur government collage

বাংলা ব্যাকরণ ( বাক্য প্রকরণ ) For those studying or preparing for, this page contains 30 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ' মা ছিলো না বলে কেও তার চুল বেঁধে দেইনি ' এটি কোন বাক্য?

a) জটিল
b) সরল
c) যৌগিক
d) মিশ্র
Answer: সরল
Explanation: যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে । এই ধরনের বাক্যে একটিমাত্র অখণ্ড ভাব বা অর্থ প্রকাশ পায়

2. জটিল কিংবা যৌগিক বাক্য ক্ষেত্রে ব্যবহৃত হয়

a) কমা
b) সেমিকোলন
c) কোলন
d) হাইফেন
Answer: কমা

3. শুদ্ধ বাক্যাংশ কোনটি?

a) খেলা চলাকালীন সময়ে
b) খেলাকালীন সময়ে
c) খেলা চলাকালে
d) খেলার সময় চলাকালে
Answer: খেলা চলাকালে

4. যদি তারে নাই চিনি গো , সে কি আমায় নেবে চিনে। ' কোন বাক্য?

a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) খন্ড বাক্য
Answer: জটিল বাক্য
Explanation: Clause) এবং এক বা একাধিক আশ্রিত বা অধীন খণ্ডবাক্য (Dependent Clause) পরস্পর সাপেক্ষভাবে বা নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে ।

5. ' এক বা একাধিক প্রদত্ত বাক্য, একটি নতুন বাক্য ও তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক নির্দেশ করে?

a) অনুমান
b) আরোহ
c) পদ
d) অবরোহ
Answer: অনুমান

6. ' ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা ।' কোন ধরনের বাক্য?

a) যৌগিক
b) সরল
c) মিশ্র
d) বর্ণনামূলক
Answer: সরল

7. 'কাল হইতে মামার আসিয়াছি বাড়ি আমি ' বাক্য কোন ধরনের গুণের অভাব ঘটেছে?

a) যোগ্যতা
b) আসত্তি
c) আকাঙ্ক্ষা
d) কোনটি নয়
Answer: আসত্তি
Explanation: বাক্য অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃংখল পদ বিন্যাস অসত্তি

8. পদ সংস্থাপন , ক্রম অনুসারী সম্বন্ধ পদ বাক্য কোথায় বসে?

a) বিশেষণ এর পরে
b) বিশেষ্য পরে
c) বিশেষণ এর পূর্বে
d) বিশেষ্য এর পূর্বে
Answer: বিশেষ্য এর পূর্বে
Explanation: বাংলা বাক্যে পদ সংস্থাপনের (পদক্রম) সাধারণ নিয়ম অনুযায়ী, প্রথমে কর্তা (উদ্দেশ্য) এবং শেষে ক্রিয়া (বিধেয়) বসে । সাধারণভাবে পদের ক্রমটি হলো: কর্তা + কর্ম/সম্প্রসারণ + ক্রিয়া।

9. 'আ মরি বাংলা ভাষা ' এ চরণে ' আ 'দ্বারা কি প্রকাশ পেয়েছে?

a) আনন্দ
b) আনুগত্য
c) আবেগ
d) আশাবাদ
Answer: আনন্দ

10. একটি বাক্য যোগ্যতা বলতে বোঝায়?

a) বাক্যর অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি
b) বাক্যর পদসমূহের সুশৃংখল বিন্যাস
c) বাক্য এক পদ থেকে অন্য পদ শুনার ইচ্ছে
d) বাক্য কর্তা ও ক্রিয়াপদের অন্বয়
Answer: বাক্যর অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি
Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মিলবন্ধন বা সামঞ্জস্য থাকাকেই যোগ্যতা বলা হয়

11. জটিল বা মিশ্র বাক্য উদহারন -

a) যে ভিক্ষা চায়, তাকে দান করো
b) ভিক্ষুক এসেছে ভিক্ষা দেও
c) ভিক্ষুককে দান করো
d) দান ভিক্ষুকের জন্য
Answer: যে ভিক্ষা চায়, তাকে দান করো

12. 'বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র ' কোন শ্রেণির বাক্য?

a) সরল
b) যৌগিক
c) জটিল
d) মিশ্র
Answer: সরল

13. বাক্য অর্থ পরিস্কার ভাবে বোঝাতে এক পদ থেকে অন্য পদ শুনার ইচ্ছেকে বলে?

a) অর্থ সঙ্গতি
b) আকাঙ্ক্ষা
c) যোগ্যতা
d) আসত্তি
Answer: আকাঙ্ক্ষা
Explanation: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে স্বাভাবিক ইচ্ছা জাগে, তাকেই আকাঙ্ক্ষা বলা হয়। কোনো বাক্য অর্ধেক বলে থেমে গেলে শ্রোতার মনে পরবর্তী অংশ জানার যে আগ্রহ তৈরি হয়, সেটিই ব্যাকরণের ভাষায় আকাঙ্ক্ষা ।

14. ভাষার বিচারে সার্থক বাক্য র গুণ নয়?

a) আকাঙ্ক্ষা
b) যোগ্যতা
c) আসক্তি
d) যোগ্যতা
Answer: আসক্তি
Explanation: অপশনে আসক্তি বাক্য গুণ নয়। আসক্তি শব্দের অর্থ: গভীর অনুরাগ, ভোগবিলাস।

15. যে ভিক্ষা চায়, তাকে দান কর। বাক্য একটি?

a) সরল বাক্য
b) যৌগিক বাক্য
c) মিশ্র বাক্য
d) খন্ড বাক্য
Answer: মিশ্র বাক্য
Explanation: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং এক বা একাধিক খণ্ডবাক্য তার ওপর নির্ভরশীল থাকে, তাকে জটিল বাক্য (Complex Sentence) বলে

16. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো ' এটি কোন বাক্য?

a) সরল বাক্য
b) মিশ্র বা জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) সংযুক্তি
Answer: মিশ্র বা জটিল বাক্য

17. বিপদ এবং দুঃখ একই সাথে আসে না ' বাক্যটি ?

a) সরল বাক্য
b) জটিল বাক্য
c) যৌগিক বাক্য
d) মিশ্র বাক্য
Answer: সরল বাক্য
Explanation: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। আলোচ্য বাক্যে 'বিপদ এবং দুঃখ' একটি যৌগিক কর্তা হিসেবে কাজ করলেও পুরো বাক্যের সমাপ্তি ঘটেছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া 'আসে না' এর মাধ্যমে। এখানে কোনো খণ্ড বাক্য নেই এবং একটি মাত্র মূল বক্তব্য প্রকাশিত হয়েছে। অনেক সময় 'এবং' দেখে একে যৌগিক বাক্য মনে হতে পারে, কিন্তু এখানে 'এবং' দুটি বাক্যকে যুক্ত করেনি, বরং দুটি বিশেষ্য পদকে যুক্ত করেছে। তাই ব্যাকরণগত কাঠামোর বিচারে এটি একটি সরল বাক্য।

18. নিচের কোন বাক্যে টি শুদ্ধ?

a) ইহা প্রমাণ হইয়াছে
b) সংকোচিত চিত্তে সে বলল
c) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
d) সব মাছগুলোর দাম কত
Answer: আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
Explanation: A. ইহা প্রমাণিত হইয়াছে B. সংকিত চিত্তে সে বলল D. মাছগুলোর দাম কত?

19. কোনটি জটিল বাক্য উদহারন?

a) ধার্মিকেরা সুখী
b) যারা ধার্মিক , তারা সুখী
c) সে পরিশ্রমী হলেও নির্বোধ
d) সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
Answer: যারা ধার্মিক , তারা সুখী
Explanation: যেকোনো বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল খণ্ডবাক্য থাকলে তাকে জটিল বাক্য (Complex Sentence) বলে ।এতে সাধারণত 'যদি-তবে', 'যে-সে', 'যিনি-তিনি', 'যখন-তখন', 'যেহেতু-সেহেতু' ইত্যাদি জোড়া শব্দ ব্যবহৃত হয় ।

20. বিপদ এবং দুঃখ একই সাথে আসে ' বাক্যটি?

a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: যৌগিক

21. 'কেও বলে না দিলেও মনে হচ্ছে এটি একটি বিপদজনক জায়গা ।' বাক্যটি?

a) সরল
b) জটিল
c) যৌগিক
d) মিশ্র
Answer: সরল

22. 'মানুষের মন অত্যন্ত জটিল, সুতরাং তার অনুভূতি বিচিত্র। ' বাক্যটি

a) সরল
b) যৌগিক
c) জটিল
d) কঠিন
Answer: যৌগিক

23. 'রাত্রিতে রৌদ্র হয় ।' এ বাক্যে কিসের অভাব?

a) আকাঙ্ক্ষা
b) আসত্তি
c) যোগ্যতা
d) কোনটি নয়
Answer: যোগ্যতা

24. টাকা দাও ছাড়া পাবে । বাক্যটি?

a) জটিল
b) যৌগিক
c) সরল
d) সংযুক্তি
Answer: যৌগিক

25. কোন বাক্যটি শুদ্ধ?

a) ব্যাধিই সংক্রামক , স্বাস্থ্য নয়
b) চন্দ্র উদয় হয়েছে
c) তুমি চিরঞ্জীব হও
d) জন স্থানে ধূম্রপান নিষেধ
Answer: ব্যাধিই সংক্রামক , স্বাস্থ্য নয়
Explanation: B. চন্দ্র উদিত হয় C. তুমি চিরঞ্জীবী হও D. জন স্থানে ধূমপান নিষিদ্ধ

26. কোনটি সরল বাক্য?

a) রাত্রির পর আসে দিন
b) সে সত্য , যা রচিবে তুমি
c) যদিও তিনি বিদ্বান, তবুও তার অহংকার নাই
d) সজল বুদ্ধিমান , কিন্তু দুষ্ট
Answer: রাত্রির পর আসে দিন

27. 'সিলেটে বহু চা - বাগান আছে । ' এই বাক্য নেতিবাচক কী?

a) সিলেটে চা - বাগানের অভাব নাই
b) সিলেটে চা বাগান নেই
c) সিলেটে তেমন চা বাগান নেই
d) সিলেটে চা - বাগানের সংখ্যা কম নয়
Answer: সিলেটে চা - বাগানের সংখ্যা কম নয়

28. আশ্রিত খণ্ড বাক্য কয় প্রকার?

a)
b)
c)
d)
Answer:
Explanation: ক , বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য খ, বিশেষণ স্থানীয় খন্ড বাক্য গ, ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ড বাক্য

29. 'শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত ' এটি কোন বাক্য?

a) অনুজ্ঞা মূলক
b) নির্দেশ মূলক
c) যৌগিক
d) মিশ্র
Answer: অনুজ্ঞা মূলক
Explanation: যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বা নিষেধ প্রকাশ পায়, তাকে অনুজ্ঞা বাচক বাক্য (Imperative Sentence) বলে। এই ধরনের বাক্য সাধারণত বর্তমান বা ভবিষ্যৎ কাল নির্দেশ করে।

30. ' গরু মানুষের গোশত খায়।' বাক্যটি কিসের অভাব?

a) যোগ্যতা
b) আকাঙ্ক্ষা
c) আসত্তি
d) নৈকট্য
Answer: যোগ্যতা

We hope বাংলা ব্যাকরণ ( বাক্য প্রকরণ ) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report