Exams Post Study Jobs Leaderboard Shop

জয়নুল আবেদীন

BCS Exam 10 Questions By Biddajatra-বিদ্যাযাত্রা

জয়নুল আবেদীন For those studying or preparing for, this page contains 10 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

a) কামরুল হাসান
b) রফিকুন্নবী
c) জয়নুল আবেদীন
d) ঘ) কেউই নন
Answer: জয়নুল আবেদীন
Explanation: জয়নুল আবেদিন: - বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী - জয়নুল আবেদীন। - জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। - তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়। - জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান। - তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন। - জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। - ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম। - ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

2. 'মইটানা' ও 'নবান্ন' - চিত্রকর্মের শিল্পী কে?

a) এস এম সুলতান
b) শাহাবুদ্দিন আহমেদ
c) কামরুল হাসান
d) জয়নুল আবেদিন
Answer: জয়নুল আবেদিন
Explanation: বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ম্যাডোনা-৪৩ ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত হন। তাঁর আঁকা আরো কিছু বিখ্যাত চিত্রকর্মঃ - মনপুরা ৭০, - সংগ্রাম, - পাইন্যার মা, - গায়ের বধূ, - নবান্ন, - মইটানা ইত্যাদি।

3. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

a) শফি উদ্দীন আহমেদ
b) কামরুল হাসান
c) এস এম সুলতান
d) জয়নুল আবেদিন
Answer: জয়নুল আবেদিন
Explanation: জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। - দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ১৯৪৩ সালে মহামারী দুর্ভিক্ষ আঘাত হানে বাংলায়। - এই দুর্ভিক্ষই জয়নুল আবেদিনকে প্রকৃতি আর নিসর্গ শিল্পী থেকে রূপান্তরিত করে এক বিদ্রোহী শিল্পীতে। - বাংলার দুর্ভিক্ষকে কেন্দ্র করে তুলির টানে এঁকে গেছেন একের পর এক দুর্দান্ত ছবি। - চিত্রকর্মগুলি জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়। - কিন্তু তার চেয়েও বড় কথা এগুলি মানুষের দুর্দশা, কষ্ট ও প্রতিবাদকে সামনে এনে বাস্তবধর্মী চিত্র অঙ্কনে তাঁর স্বকীয়তাকে বিকশিত করে। - ‘দুর্ভিক্ষ’ শিরোনামের সেই চিত্রমালার জন্য বিখ্যাত হন এই পথকৃৎ শিল্পী।

4. 'সাঁওতাল দম্পতি' চিত্রকর্মের শিল্পী কে?

a) জয়নুল আবেদিন
b) কামরুল হাসান
c) এস এম সুলতান
d) মুর্তজা বশীর
Answer: জয়নুল আবেদিন
Explanation: 'সাঁওতাল দম্পতি' চিত্রকর্মের শিল্পী জয়নুল আবেদিন।

5. ”জাতীয় চিত্রশালা বাংলাদেশ” কোথায় অবস্থিত?

a) সাভার
b) আগারগাঁও
c) শাহবাগ
d) সেগুনবাগিচা
Answer: সেগুনবাগিচা
Explanation: বাংলাদেশের 'ন্যাশনাল আর্ট গ্যালারি (জাতীয় চিত্রশালা)' সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে অবস্থিত।

6. ’সংগ্রাম’ তেল চিত্র কে এঁকেছেন?

a) আবু সাইদ
b) জয়নুল আবেদিন
c) শিল্পি ডাইলাম
d) রফিকুল বারি
Answer: জয়নুল আবেদিন
Explanation: ‘সংগ্রাম’ তেল চিত্রটি এঁকেছেন জয়নুল আবেদিন।

7. ১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

a) এস, এম, সুলতান
b) কামরুল হাসান
c) মোস্তফা মনোয়ার
d) জয়নুল আবেদীন
Answer: জয়নুল আবেদীন
Explanation: ১৯৪৩ সালের দুর্ভিক্ষে জয়নুল আবেদিন ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন। - এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। - সস্তা প্যাকিং পেপারে চাইনিজ ইঙ্ক ও তুলির আচরে ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত জয়নুলের এ চিত্রকর্মে ফুটে উঠেছে শব-সওদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা, সে সাথে নিপীড়িতের অমানবিক দুর্দশা।

8. 'ম্যাডোনা-৪৩' কার অঙ্কিত চিত্রকর্ম?

a) জয়নুল আবেদিন
b) এস এম সুলতান
c) কামরুল হাসান
d) কাইয়ুম চৌধুরি
Answer: জয়নুল আবেদিন
Explanation: শিল্পাচার্য জয়নুল আবেদিন: - জয়নুল আবেদিন ১৯১৪ সালে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার কেন্দুয়াতে (বর্তমান নেত্রকোণা) জন্মগ্রহণ করেন। - তিনি ১৯৫৮ সালে তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল-ই-ইমতিয়াজ অর্জন করেন এবং ১৯৭১ সালে সেটি বর্জন করেন। - ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়। ⇒ জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান। - জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। - ১৯৬৮ সালে ঢাকা আর্ট কলেজের ছাত্রদের তরফ থেকে 'শিল্পাচার্য' উপাধি লাভ করেন। - ১৯৭৪ সালে তিনি জাতীয় অধ্যাপক (বাংলাদেশ) সম্মান লাভ করেন। - ১৯৭৫ সালে জয়নুল আবেদিন সোনারগাঁও এ একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠা করেন। এ দুটি প্রতিষ্ঠানে তাঁর অংকিত কিছু চিত্রকর্ম সংরক্ষিত আছে।

9. হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জার তত্ত্বাবধায়ক কে ছিলেন?

a) এস এম সুলতান
b) কাইয়ুম চৌধুরী
c) জয়নুল আবেদিন
d) মুর্তজা বশীর
Answer: জয়নুল আবেদিন
Explanation: সংবিধান: - বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রণীত হয় এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। - সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, অর্থাৎ বিজয় দিবস থেকে কার্যকর হয়। - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ (অধ্যায়), ৭টি তফসিল এবং ১টি প্রস্তাবনা রয়েছে। - সংবিধানের ভিত্তি হিসেবে ৪টি রাষ্ট্রীয় মূলনীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। - সংবিধানের হস্তলিখিত মূল কপিটি আব্দুর রউফ লিখেছিলেন। - হস্তলিখিত সংবিধানের অলংকরণ ও অঙ্গসজ্জা কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। - ১৪ ও ১৫ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদের সদস্যরা হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন। - এরপর ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

10. শিল্পাচার্য জয়নুল আবেদিনকে শিল্পাচার্য উপাধি দেয়-

a) কলকাতা আর্ট কলেজ
b) ঢাকা আর্ট কলেজ
c) ঢাকা বিশ্ববিদ্যালয়
d) বাংলাদেশ সরকার
Answer: ঢাকা আর্ট কলেজ
Explanation: ১৯৬৮ সালে ঢাকা আর্ট কলেজের ছাত্রদের তরফ থেকে ‘ শিল্পাচার্য’ উপাধি পান। • শিল্পাচার্য জয়নুল আবেদিন: - জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। - জন্মগ্রহণ: ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায়। - জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। - তাঁর প্রচেষ্টায় সোনারগাঁয় লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। ⇒ তাঁর চিত্রকর্মের মধ্যে অন্যতম: • নৌকা , সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা । - তাঁর দীর্ঘ দুটি স্ক্রল ’নবান্ন’ এবং ‘মনপুরা-৭০’ প্রশংসিত দুটি শিল্পকর্ম। - ১৯৩৮ সালে চিত্র প্রদর্শনীতে তিনি নিখিল ভারত স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও, - ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের তরফ থেকে জাতীয় অধ্যাপকের সম্মান লাভ করেন। - জয়নুল আবেদিন ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মারা যান।

We hope জয়নুল আবেদীন these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.