1. সেক শুভোদয়া গ্রন্থকে 'dog sanskirt' বলে উল্লেখ করেছেন কে?
a) ড. সুকুমার সেন
b) ড. মুহাম্মদ এনামুল হক
c) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
d) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
Answer: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
2. কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও-পংক্তিটি কার রচনা?
a) শামসুর রহমান
b) কাজী নজরুল ইসলাম
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
3. এম আখতার মুকুল রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
a) একাত্তরের দিনগুলি
b) একাত্তরের বর্ণমালা
c) একাত্তরের কথামালা
d) একাত্তরের রণাঙ্গন
Answer: একাত্তরের বর্ণমালা
4. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি কে?
a) বিদ্যাপতি
b) চণ্ডীদাস
c) জয়দেব
d) জ্ঞানদাস
Answer: চণ্ডীদাস
5. কোন লেখক ওমর খৈয়াম ছদ্মনামে লিখতেন?
a) সৈয়দ মুজতবা আলী
b) সেলিম আল দীন
c) গোলাম মোস্তফা
d) আবুল হাসান
Answer: সৈয়দ মুজতবা আলী
6. কথোপকথন গ্রন্থের রচয়িতা কে?
a) উইলিয়াম কেরি
b) রাজা রামমোহন রায়
c) দীনবন্ধু মিত্র
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: উইলিয়াম কেরি
7. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
a) সম্রাট হুমায়ুন
b) সম্রাট আকবর
c) সম্রাট বাবর
d) শায়েস্তা খান
Answer: সম্রাট আকবর
8. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
a) ফরিদপুর
b) ভোলা
c) লক্ষ্মীপুর
d) ময়মনসিংহ
Answer: ময়মনসিংহ
Read More:
9. বাংলাদেশের বিশেষায়িত ব্যাংকের সংখ্যা কতটি?
a) ৩ টি
b) ৬ টি
c) ৫ টি
d) ২ টি
Answer: ৩ টি
10. বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন?
a) খাগড়াছড়ি
b) বান্দরবান
c) কক্সবাজার
d) রাঙামাটি
Answer: রাঙামাটি
11. জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
a) বান্দরবান-১
b) পঞ্চগড়-১
c) কক্সবাজার-১
d) দিনাজপুর-১
Answer: পঞ্চগড়-১
12. দিয়াশলাই শিল্পে ব্যবহৃত হয় কোন গাছের কাঠ?
a) গরান
b) কেওড়া
c) ধুন্দল
d) গেওয়া
Answer: গেওয়া
13. বিশ্বের বৃহত্তম দ্বীপ নিচের কোনটি?
a) সুমাত্রা
b) নিউগিনি
c) গ্রিনল্যান্ড
d) বোর্নিও
Answer: গ্রিনল্যান্ড
14. বৈদ্যুতিক প্রবাহের SI. একক কোনটি?
a) ভোল্ট
b) ওয়াট
c) অ্যাম্পিয়ার
d) ওহম
Answer: অ্যাম্পিয়ার
15. নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গের উদাহরণ?
a) আলো
b) এক্স-রে
c) রেডিও তরঙ্গ
d) শব্দ তরঙ্গ
Answer: শব্দ তরঙ্গ