1. 'লুই ভণই গুরু পুছিঅ জান।'- এখানে 'ভণই শব্দের অর্থ
ক)
বলে
খ)
ভাবে
গ)
চায়
ঘ)
দেখে
উত্তর:
বলে
ব্যাখ্যা:
উক্তিটির অর্থ হলো - লুই বলেন, 'গুরুকে জিজ্ঞাসা করে জানো'।
2. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অংশ নয় কোনটি?
ক)
নৌকা খণ্ড
খ)
হার খণ্ড
গ)
রাধা খণ্ড
ঘ)
প্রণয় খণ্ড
উত্তর:
প্রণয় খণ্ড
3. বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায়-
ক)
যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ)
যে স্বরধ্বনি উচ্চারণে জিভ উঁচু হয়
গ)
যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চারিত হয়
ঘ)
যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
উত্তর:
যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
4. ম্যানোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধানে প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন?
ক)
২-৩ বছর
খ)
৫-৭ বছর
গ)
৯-১০ বছর
ঘ)
১৪-১৫ বছর
উত্তর:
৯-১০ বছর
5. 'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
ক)
বিবিধার্থ সংগ্রহ
খ)
সংবার প্রভাকর
গ)
মাসিক পত্রিকা
ঘ)
বঙ্গদর্শন
উত্তর:
মাসিক পত্রিকা
6. 'সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে। কোন কবিতার অংশ?
ক)
পরার্থে
খ)
পাছে লোকে কিছু বলে
গ)
বড় কে
ঘ)
সুখ
উত্তর:
পরার্থে
ব্যাখ্যা:
কবি কামিনী রায় রচিত 'পরার্থে' কবিতা হতে চরণ দুটি চয়ন করা হয়েছে।
7. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি?
ক)
অগ্নিবীণা
খ)
বিষের বাঁশি
গ)
ভাঙার গান
ঘ)
চন্দ্রবিন্দু
উত্তর:
অগ্নিবীণা
8. জসীম উদদীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক)
বালুচর
খ)
রাখালী
গ)
মা যে জননী কান্দে
ঘ)
ধানক্ষেত
উত্তর:
রাখালী
9. গৌড়ী প্রাকৃত বলতে বোঝায়-
ক)
গৌড় অঞ্চলের মুখের ভাষা
খ)
গৌড় সাহিত্যের স্বাভাবিক রীতি
গ)
গৌড় ভাষার লিখিত নমুনা
ঘ)
গৌড় ভাষার বিকৃত উচ্চারণ
উত্তর:
গৌড় অঞ্চলের মুখের ভাষা
10. 'Glossary' শব্দের বাংলা পরিভাষা -
ক)
জ্ঞাপনপত্র
খ)
সর্বসাকল্যে
গ)
শব্দার্থপঞ্জি
ঘ)
গুদামজাত
উত্তর:
শব্দার্থপঞ্জি
11. 'ঐক্যমত্য' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়?
ক)
মতের ঐক্য - এভাবে সমাসসাধিত করলে
খ)
একমত + য- এভাবে প্রত্যয়সাধিত করলে
গ)
ঐক্য + মত- এভাবে উপসর্গসাধিত করলে
ঘ)
ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
উত্তর:
মতের ঐক্য - এভাবে সমাসসাধিত করলে
12. ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-
ক)
বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ)
বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ)
বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ)
বানানে বিকল্প বর্জন করা
উত্তর:
বানানের নিয়ম প্রণয়ন করা
13. অভিধানে ং, ঃ, ঁ এই বর্ণগুলোর অবস্থান কোথায়?
ক)
এদের নির্দিষ্ট অবস্থান নেই
খ)
স্বরবর্ণের শেষে
গ)
ব্যঞ্জনবর্ণের শেষে
ঘ)
স্বরবর্ণের আগে
উত্তর:
স্বরবর্ণের শেষে
14. পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক)
স-এর উচ্চারণ শ হয়ে যায়
খ)
ণ-এর উচ্চারণ ন হয়ে যায়
গ)
ম-ফলার উচ্চারণ 'ম' হয়ে যায়
ঘ)
শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
উত্তর:
শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
15. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?
ক)
নদী
খ)
স্রোত
গ)
ভেড়া
ঘ)
মশা
উত্তর:
ভেড়া
16. 'এমন পিরিতি কভু নাহি দেখি শুনি/ পরানে পরান বান্ধা আপনা আপনি।' কার লেখা?
ক)
বিদ্যাপতি
খ)
চণ্ডীদাস
গ)
জ্ঞানদাস
ঘ)
গোবিন্দদাস
উত্তর:
চণ্ডীদাস
17. ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো-
ক)
সংস্কৃত বইয়ের অনুবাদ
খ)
ফারসি বইয়ের অনুবাদ
গ)
ইংরেজি বইয়ের অনুবাদ
ঘ)
পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
উত্তর:
পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
18. সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম?
ক)
বাংলা কাব্য
খ)
দিবারাত্রির কাব্য
গ)
শেষের কবিতা
ঘ)
নদী ও নারী
উত্তর:
বাংলা কাব্য
19. 'বিরাট গরু-ছাগলের হাটে' ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন?
ক)
বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে?
খ)
বিরাট শব্দটি গরু-ছাগলকে বিশেষিত করছে
গ)
বিশেষণের অবস্থান যে কোনো জায়গায় হতে পারে
ঘ)
বহুল ব্যবহারে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে
উত্তর:
বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে?
20. 'অজর' শব্দের বিপরীত কোনটি?
ক)
অমলিন
খ)
বার্ধক্য
গ)
অমর
ঘ)
ব্যাধিগ্রস্ত
উত্তর:
ব্যাধিগ্রস্ত
21. 'ব্যাং' শব্দটি ং দিয়ে লিখতে হবে, কারণ-
ক)
ঙ বরণ হসন্ত উচ্চারণ ং হবে
খ)
্যা এর পর ং হয়
গ)
ং বাংলা ভাষার নিজস্ব বর্ণ
ঘ)
ব্যাং একটি একাক্ষর শব্দ
উত্তর:
ঙ বরণ হসন্ত উচ্চারণ ং হবে
22. 'সে কৌতুক করার কৌতুহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ?
ক)
বানান ভুল আছে
খ)
বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
গ)
অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
ঘ)
বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
উত্তর:
অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
23. 'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'- এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক)
অতিশয়
খ)
চিরন্তন
গ)
প্রকৃতি
ঘ)
অহরহ
উত্তর:
অহরহ
24. বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?
ক)
কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
খ)
অর্থ ও ভাব অনুযায়ী
গ)
বর্গ বা গুচ্ছ আকারে
ঘ)
স্বাধীন পদের পরিচয় নিয়ে
উত্তর:
কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী
25. বাংলা একাডেমি'র 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে?
ক)
আনিসুজ্জামান
খ)
আবু ইসহাক
গ)
মনসুর মুসা
ঘ)
জামিল চৌধুরী
উত্তর:
জামিল চৌধুরী
26. কোন মঙ্গলকাব্যে ঐতিহাসিক চরিত্র আছে?
ক)
মনসামঙ্গল
খ)
চণ্ডীমঙ্গল
গ)
অন্নদামঙ্গল
ঘ)
ধর্মমঙ্গল
উত্তর:
অন্নদামঙ্গল
27. কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন?
ক)
পদ্মাবতী
খ)
হপ্তপয়কর
গ)
সিকান্দরনামা
ঘ)
তোহফা
উত্তর:
পদ্মাবতী
28. 'তুরস্ক ভ্রমণ' কার লেখা?
ক)
ইসমাইল হোসেন সিরাজী
খ)
সৈয়দ মুজতবা আলী
গ)
আবু জাফর শামসুদ্দীন
ঘ)
শামসুদ্দীন আবুল কালাম
উত্তর:
ইসমাইল হোসেন সিরাজী
29. সৈয়দ ওয়ালীউল্লাহ 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে?
ক)
মার্কসবাদ
খ)
বাস্তববাদ
গ)
অস্তিত্ববাদ
ঘ)
পরাবাস্তববাদ
উত্তর:
অস্তিত্ববাদ
30. প্রভাতফেরির মিছিল যাবে / ছড়াও ফুলের বন্যা, / বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা। '- কার লেখা?
ক)
শামসুর রাহমান
খ)
আল মাহমুদ
গ)
আহসান হাবীব
ঘ)
আবদুল গাফফার চৌধুরী
উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা:
প্রভাতফেরির মিছিল যাবে / ছড়াও ফুলের বন্যা, / বিষাদগীতি গাইছে পথে/ তিতুমীরের কন্যা'—পঙ্ক্তিগুলো কবি আল মাহমুদ-এর লেখা । এটি তাঁর বিখ্যাত "একুশের কবিতা" (ফেব্রুয়ারির একুশ তারিখ...) থেকে নেওয়া হয়েছে । এই পঙ্ক্তিগুলো বাংলা ভাষা আন্দোলন ও শহিদদের স্মরণে রচিত, যা তিতুমীরের সংগ্রামের সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়।
31. 'হরফের ছড়া' কার লেখা বর্ণশিক্ষার বই?
ক)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ)
রবীন্দ্রনাথ ঠাকুর
গ)
ফররুখ আহমেদ
ঘ)
বন্দে আলী মিয়া
উত্তর:
ফররুখ আহমেদ
ব্যাখ্যা:
'হরফের ছড়া' প্রখ্যাত বাংলাদেশী কবি ও সাহিত্যিক ফররুখ আহমদ-এর লেখা একটি জনপ্রিয় বর্ণশিক্ষার বই।
32. 'রক্তকরবী' নাটকের অন্তর্গত বিষয় কী?
ক)
নতুনের জয়গান গাওয়া
খ)
সামন্তবাদের বিলুপ্তি দেখানো
গ)
শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
ঘ)
পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
উত্তর:
পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
ব্যাখ্যা:
এই নাটকের মূল দ্বন্দ্ব হলো যন্ত্র বনাম মানুষের, পুঁজিবাদের শোষণ বনাম প্রকৃতির স্বাভাবিক জীবনশক্তির। 'রক্তকরবী' দেখায় যে কীভাবে পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে কেবল একটি উৎপাদনশীল বস্তুতে পরিণত করে এবং তাদের মানবিক সম্পর্ক ও আবেগকে ধ্বংস করে দেয়। তাই, এই নাটকের মূল বিষয় হলো পুঁজিবাদের নেতিবাচক প্রভাব তুলে ধরা, যা শেষ পর্যন্ত মানবতাকে বিপন্ন করে তোলে।
33. মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
ক)
তিন খণ্ডে 'বিষাদ সিন্ধু' রচনাা করেন
খ)
নিজের জীবনী রচনা করেন
গ)
জমিদারি দেখাশোনা করেছেন
ঘ)
বিবি কুলসুম তার প্রথম স্ত্রী
উত্তর:
বিবি কুলসুম তার প্রথম স্ত্রী
ব্যাখ্যা:
মীর মশাররফ হোসেনের প্রথম স্ত্রীর নাম ছিল নওয়াবুন নেছা, যিনি তার পিত্রালয়ের অর্থাৎ তার বাবার বাড়ির নিকটেই থাকতেন। বিবি কুলসুম ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। তাই, 'বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী' - এই তথ্যটি যথার্থ নয়।
34. জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়?
ক)
ঝরা পালক
খ)
রূপসী বাংলা
গ)
সাতটি তারার তিমির
ঘ)
বনলতা সেন
উত্তর:
রূপসী বাংলা
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশের (১৮৯৯-১৯৫৩) মৃত্যুর পর ১৯৫৭ সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা প্রকাশিত হয়।
35. 'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'- কোন উপন্যাসে আছে?
ক)
বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
খ)
রবীন্দ্রনাথের 'গোরা'
গ)
শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
ঘ)
বিভূতিভূষণের 'আরণ্যক'
উত্তর:
বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
ব্যাখ্যা:
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'—এই বিখ্যাত উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর 'কপালকুণ্ডলা' উপন্যাসে আছে। এটি উপন্যাসের নায়ক নবকুমারের উক্তি, যা তিনি তার সঙ্গীগণের স্বার্থপরতা দেখে বলেছিলেন।