Exams Post Study Jobs Leaderboard Shop

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

Bengali Lesson 25 Questions By Shobdotori Bangla Academy

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ For those studying or preparing for, this page contains 25 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. ​বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?

a) শ্রীকৃষ্ণকীর্তন
b) চর্যাপদ
c) ডাকার্ণব
d) সেকশুভোদয়া
Answer: চর্যাপদ

2. ​চর্যাপদ কোন যুগে রচিত হয়েছে?

a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) অন্ধকার যুগ
d) আধুনিক যুগ
Answer: প্রাচীন যুগ

3. ​বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা কত?

a) ৬৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ
b) ৯৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ
c) ১২০১ - ১৮০০ খ্রিষ্টাব্দ
d) ১৮০১ - বর্তমান
Answer: ৬৫০ - ১২০০ খ্রিষ্টাব্দ

4. ​চর্যাপদ কোন রাজবংশের আমলে রচিত হয়?

a) গুপ্ত বংশ
b) পাল বংশ
c) সেন বংশ
d) মৌর্য বংশ
Answer: পাল বংশ

5. ​চর্যাপদের পুথিটি নেপালের রাজদরবার থেকে কে আবিষ্কার করেন?

a) ড. মুহম্মদ শহীদুল্লাহ
b) হরপ্রসাদ শাস্ত্রী
c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
d) প্রবোধচন্দ্র বাগচী
Answer: হরপ্রসাদ শাস্ত্রী

6. ​কত সালে চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়?

a) ১৯০৭ সালে
b) ১৯১৬ সালে
c) ১৯২০ সালে
d) ১৮০৭ সালে
Answer: ১৯০৭ সালে

7. ​হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদসহ মোট কয়টি পুথি একসঙ্গে সম্পাদনা করে প্রকাশ করেছিলেন?

a) ২টি
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
Answer: ৪টি

8. ​হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

a) ১৯০৭ সালে
b) ১৯১৬ সালে
c) ১৯২৫ সালে
d) ১৯৩৬ সালে
Answer: ১৯১৬ সালে

9. ​'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?

a) ফোর্ট উইলিয়াম কলেজ
b) এশিয়াটিক সোসাইটি
c) বঙ্গীয় সাহিত্য পরিষদ
d) কলকাতা বিশ্ববিদ্যালয়
Answer: বঙ্গীয় সাহিত্য পরিষদ

10. ​চর্যাপদের মূল তাত্ত্বিক ভিত্তি বা ধর্মমত কোনটি?

a) বৈষ্ণব সহজিয়া ধর্ম
b) নাথ ধর্ম
c) বৌদ্ধ সহজযান বা সহজিয়া মতবাদ
d) সুফি মতবাদ
Answer: বৌদ্ধ সহজযান বা সহজিয়া মতবাদ

11. ​'চর্যাপদ' যে বাংলা ভাষায় রচিত, তা প্রথম কে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সহকারে প্রমাণ করেন?

a) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
b) ড. মুহম্মদ শহীদুল্লাহ
c) হরপ্রসাদ শাস্ত্রী
d) সুকুমার সেন
Answer: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

12. ​ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রমাণিত হয়?

a) বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
b) The Origin and Development of the Bengali Language (ODBL)
c) চর্যাগীতি-পদাবলী
d) বৌদ্ধ গান ও দোহা
Answer: The Origin and Development of the Bengali Language (ODBL)

13. ​ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কী?

a) বঙ্গ-কামরূপী
b) প্রত্ন-বাংলা
c) শৌরসেনী অপভ্রংশ
d) ওড়িয়া
Answer: প্রত্ন-বাংলা

14. ​চর্যাপদের পদগুলো মূলত কী ছিল?

a) কবিতা
b) নাটক
c) গান
d) রূপক গল্প
Answer: গান

15. ​চর্যাপদের ভাষা প্রধানত কোন নামে পরিচিত?

a) প্রাচীন বাংলা
b) সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা
c) ব্রজবুলি
d) খাস ভাষা
Answer: সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা

16. ​চর্যাপদের মোট পদের সংখ্যা কতটি?

a) ৫০টি
b) ৫১টি
c) সাড়ে ছেচল্লিশটি
d) ৪৬টি
Answer: ৫১টি

17. ​চর্যাপদের আবিষ্কৃত পুথিতে কতটি পদ অক্ষত বা সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে?

a) ৪৬টি
b) সাড়ে ছেচল্লিশটি
c) ৫০টি
d) ৫১টি
Answer: ৪৬টি

18. ​চর্যাপদের কোন কোন পদটি খণ্ডিত বা পাওয়া যায়নি?

a) ২৪, ২৫ ও ৪৮ নম্বর পদ এবং ২৩ নম্বর পদের শেষাংশ
b) ২৩, ২৪ ও ২৫ নম্বর পদ
c) ১, ২ ও ৩ নম্বর পদ
d) ৫০ ও ৫১ নম্বর পদ
Answer: ২৪, ২৫ ও ৪৮ নম্বর পদ এবং ২৩ নম্বর পদের শেষাংশ

19. ​চর্যাপদের মোট পদকর্তা বা কবির সংখ্যা কত জন?

a) ২২ জন
b) ২৩ জন
c) ২৪ জন
d) ২৫ জন
Answer: ২৪ জন

20. ​চর্যাপদের আদি কবি বা প্রথম পদকর্তা কে?

a) লুইপা
b) ভুসুকুপা
c) কাহ্নপা
d) শবরপা
Answer: লুইপা

21. ​চর্যাপদের সবচেয়ে বেশি পদ (১৩টি) রচনা করেছেন কে?

a) লুইপা
b) কাহ্নপা
c) ভুসুকুপা
d) সরহপা
Answer: কাহ্নপা

22. ​নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন চর্যাপদের কোন কবি?

a) লুইপা
b) ভুসুকুপা
c) কাহ্নপা
d) কুক্কুরীপা
Answer: ভুসুকুপা

23. ​চর্যাপদের একমাত্র মহিলা কবি কে বলে ধারণা করা হয়?

a) কুক্কুরীপা
b) শবরপা
c) ডোম্বীপা
d) গুন্ডরীপা
Answer: কুক্কুরীপা

24. ​"কাআ তরুবর পাঞ্চ বি ডাল"— চর্যাপদের এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?

a) কাহ্নপা
b) ভুসুকুপা
c) লুইপা
d) সরহপা
Answer: লুইপা

25. ​"অপণা মাংসে হরিণা বৈরী"— লাইনটির অর্থ কী?

a) হরিণের মাংস খুব সুস্বাদু
b) নিজের মাংসই হরিণের জন্য শত্রু
c) হরিণ শিকার করা অপরাধ
d) হরিণ বনের শত্রু
Answer: নিজের মাংসই হরিণের জন্য শত্রু

We hope বাংলা সাহিত্যের প্রাচীন যুগ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.