1. তৎসম শব্দের বানানে 'ণ' এর সঠিক ব্যবহার এর নিয়মই-
a)
ষত্ব-বিধান
b)
ণত্ব-বিধান
c)
উপসর্গ
d)
প্রত্যয়
Answer:
ণত্ব-বিধান
Explanation:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য- ন-এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।
2. 'ণত্ব ও ষত্ব' বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
a)
দেশি
b)
বিদেশি
c)
তৎসম
d)
খাঁটি বাংলা
Answer:
তৎসম
Explanation:
ণত্ব ও ষত্ব বিধান কেবল তৎসম বা সংস্কৃত শব্দে অনুসৃত বা ব্যবহৃত হয়। এই নিয়মগুলো দেশি,বিদেশি বা খাঁটি বাংলা শব্দে প্রযোজ্য হয় না।
3. কোন জাতীয় শব্দে 'ণ' এর ব্যবহার হয় না?
a)
মৌলিক শব্দে
b)
তৎসম শব্দে
c)
অর্ধ-তৎসম শব্দে
d)
খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
Answer:
খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
Explanation:
খাঁটি বাংলা ও বিদেশি শব্দে ণ হয় না।
4. 'ঋ', 'র', 'ষ' এর পরে কী হয়?
a)
ণ
b)
ন
c)
ন্ন
d)
ণ্য
Answer:
ণ
Explanation:
ণত্ব বিধান অনুযায়ী, 'ঋ', 'র' (রেফ বা র-ফলা) এবং 'ষ' (বা ক্ষ)-এর পরে সাধারণত মূর্ধন্য-ণ হয়, দন্ত্য-ন হয় না।
5. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি অনুসৃত হয়?
a)
ন
b)
ণ
c)
ন্নত
d)
ন্য
Answer:
ণ
Explanation:
ট - বর্গীয় (ট, ঠ, ড, ঢ) ধ্বনির আগে দন্ত্য - ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে, সব সময় তা মূর্ধন্য - ণ হয়। যেমন - ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, দণ্ড ইত্যাদি।
6. কোন বানানটি সঠিক?
a)
মধ্যাহ্ণ
b)
পূর্বাহ্ণ
c)
সায়াহ্ণ
d)
অপরাহ্ন
Answer:
পূর্বাহ্ণ
Explanation:
সঠিক বানান হলো পূর্বাহ্ণ (হ-এর নিচে মূর্ধন্য-ণ)। দিনের প্রথমাংশ বা সকালবেলা বোঝাতে ‘হ’-এর নিচে ‘ণ’ (হ্ণ) ব্যবহৃত হয়, যা হ-এর নিচে মূর্ধন্য-ণ যুক্ত হয়ে গঠিত হয়।
7. ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ?
a)
রামায়ন
b)
দুর্নিবার
c)
নির্মাণ
d)
দুর্নীডি
Answer:
রামায়ন
8. কোনটিতে স্বভাবতই ণ হয়েছে?
a)
কৃপণ
b)
অর্পণ
c)
আপণ
d)
রামায়ণ
Answer:
আপণ
Explanation:
ণত্ব বিধান অনুসারে, কোনো কারণ বা নিয়ম ছাড়াই যে সকল শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ (ণ) হয়, সেগুলোকে স্বভাবতই ণ-হওয়া শব্দ বলে। উদাহরণ হলো— চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণি, অণু, কল্যাণ, শোণিত, বিপণী, বীণা, পণ্য, পুণ্য, কোণ ইত্যাদি।
9. সমাসবদ্ধ পদে কোন নিয়ম খাটে না?
a)
ষত্ব বিধানের
b)
ণত্ব বিধানের
c)
সন্ধির
d)
প্রত্যয়ের
Answer:
ণত্ব বিধানের
Explanation:
সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়।
যেমনঃ
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি,
- দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা
- , অগ্রনায়ক ইত্যাদি।
10. 'সর্বনাম' শব্দটিতে 'ণ' ব্যবহৃত হয় নি, কারণ এটি-
a)
তৎসম শব্দ বলে
b)
দেশি শব্দ বলে
c)
বিদেশি শব্দ বলে
d)
সমাসবদ্ধ শব্দ বলে
Answer:
সমাসবদ্ধ শব্দ বলে
Explanation:
সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়।
যেমনঃ
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি,
- দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা ,অগ্রনায়ক ইত্যাদি।
11. 'ত' বর্গীয় বর্ণের আগে কখনও....হয় না।
a)
ন
b)
ণ
c)
স
d)
শ
Answer:
ণ
Explanation:
”ত" বর্গীয় বর্ণের সাথে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না।
12. চাণক্য মাণিক্য গণ-গণনা পিনাক পণ্য বাণ- কবিতায় মোট কয়টি শব্দ?
a)
৪২
b)
৪০
c)
৫০
d)
৪৫
Answer:
৪২
13. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয়?
a)
বিদেশি
b)
তদ্ভব
c)
দেশি
d)
তৎসম
Answer:
তৎসম
Explanation:
মূলত তৎসম বা সংস্কৃত শব্দে ষ্-এর ব্যবহার হয়। ‘ষত্ব বিধান’ অনুযায়ী, ঋ, ঋ-কার (ৃ), র, রেফ , র-ফলা এবং অ, আ ভিন্ন অন্য স্বরবর্ণের পর, অথবা ক ও র বর্ণের পরে তৎসম শব্দে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়। খাঁটি বাংলা, তদ্ভব বা বিদেশি শব্দে ‘ষ’ সাধারণত ব্যবহৃত হয় না।
14. 'ই' কারান্ত ও 'উ' কারান্ত' উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়?
a)
'স' হয়
b)
'উ' হয়
c)
'ষ' হয়
d)
'ই' হয়
Answer:
'ষ' হয়
Explanation:
ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুর আদি 'স' এর স্থানে মূর্ধন্য-'ষ' হয়। এটি ষ-ত্ব বিধান এর একটি নিয়ম।
প্রধান উদাহরণসমূহ:
অভি + সেক = অভিষেক (ই-কারান্ত উপ + সেক)
অনু + স্থান = অনুষ্ঠান (উ-কারান্ত উপ + স্থান)।
15. সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত শব্দে কোনটির ব্যবহার হয় না?
a)
ষ
b)
ণ
c)
স
d)
শ
Answer:
ষ
Explanation:
সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় নাবরং দন্ত্য 'স' বজায় থাকে। উদাহরণস্বরূপ: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভস্মসাৎ ইত্যাদি।
16. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি অশুদ্ধ?
a)
অনুসঙ্গী
b)
সুষম
c)
অভিশাপ
d)
কৃষ্টি
Answer:
অনুসঙ্গী
Read More:
17. কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয়?
a)
প্রতিষেধক
b)
ঋষি
c)
আষাঢ়
d)
কষ্ট
Answer:
আষাঢ়
Explanation:
‘ষ’ - ত্ব বিধানের ব্যাতিক্রম হিসেবে কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। যেমন - আষাঢ়, উষা, ষোড়শ, পৌষ ইত্যাদি।
18. কোন বানানটি অশুদ্ধ?
a)
ঘরণি
b)
সুবর্ণ
c)
অনুষঙ্গ
d)
ফটোষ্ট্যাট
Answer:
ফটোষ্ট্যাট
19. সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ষ হয় না?
a)
ষ্ণ
b)
ষ্ণিক
c)
অনট
d)
সাৎ
Answer:
সাৎ
Explanation:
সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' হয় নাবরং দন্ত্য 'স' বজায় থাকে। উদাহরণস্বরূপ: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভস্মসাৎ ইত্যাদি.
20. নিচের কোন বানানটি শুদ্ধ ?
a)
অনুষ্টান
b)
আবিস্কার
c)
ভূমিষ্যাৎ
d)
পুরস্কার
Answer:
পুরস্কার
21. 'কণ্টক' বানান কোন নিয়মে হয়?
a)
ণ-ত্ব বিধান
b)
বর্ণবিধান
c)
ষ-ত্ব বিধান
d)
কোনোটাই না
Answer:
ণ-ত্ব বিধান
Explanation:
কণ্টক' বানানটি ণ-ত্ব বিধান অনুযায়ী হয়েছে। এই নিয়ম অনুসারে তৎসম বা সংস্কৃত শব্দে ট-বর্গীয় ধ্বনির পূর্বে যুক্ত ব্যঞ্জন হিসেবে সর্বদা মূর্ধন্য-ণ (ণ) ব্যবহৃত হয়।
22. নিচের শুদ্ধ বানান-জোড় কোনটি?
a)
কিম্ভুত, অদ্ভূত
b)
সাবলীল, অনাবীল
c)
বিকিরণ, সমীরণ
d)
অনিষ্ট, ঘনিষ্ট
Answer:
বিকিরণ, সমীরণ
23. ণ-ত্ব বিধান অনুসারে কোনটি অশুদ্ধ বানান?
a)
পুরোনো
b)
ধরন
c)
ঝরনা
d)
বর্ননা
Answer:
বর্ননা
24. কোনটি শুদ্ধ বানান?
a)
সর্বাঙ্গীণ
b)
সর্বাঙ্গীন
c)
সর্ব্বাঙ্গীন
d)
সর্বাঙ্গিন
Answer:
সর্বাঙ্গীণ
25. নিচের কোনটিতে ণ-ত্ব বিধান লঙ্ঘিত হয়েছে?
a)
বিষণ্ন
b)
ভিক্ষান্ন
c)
ঘণ্টা
d)
পরিবহন
Answer:
পরিবহন
Explanation:
বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, প্র, পরি, নির—এই তিনটি উপসর্গের পর যদি 'ন' থাকে, তবে তা 'ণ' হওয়ার কথা। সেই হিসেবে 'পরিবহন' শব্দটিতে 'ণ' হওয়ার কথা ছিল। কিন্তু এটি 'ন' দিয়ে গঠিত হওয়ায় এখানে ণ-ত্ব বিধান লঙ্ঘিত হয়েছে বলে গণ্য করা হয়।
26. কোনটি শুদ্ধ বানান?
a)
ষান্মাষিক
b)
ষাণ্মাসিক
c)
ষান্নাষিক
d)
সানমাসিক
Answer:
ষাণ্মাসিক
27. কোনটি শুদ্ধ বানান?
a)
আনুষঙ্গিক
b)
আনুসঙ্গিক
c)
অনুষঙ্গিক
d)
আনূষঙ্গিক
Answer:
আনুষঙ্গিক
Explanation:
সঠিক বানান - আনুষঙ্গিক। আনুষঙ্গিক শব্দের অর্থ - অতিরিক্ত,অপ্রধান,সহায়ক,গৌণ,সহযোগী ইত্যাদি।
28. "পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার"। এখানে 'পুরষ্কার' ও 'অপরিস্কার' শব্দে ষ/স ব্যবহারে-
a)
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
b)
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
c)
দুটোই অশুদ্ধ
d)
দুটোই শুদ্ধ
Answer:
দুটোই অশুদ্ধ
Explanation:
'পুরষ্কার' ও 'অপরিষ্কার, শব্দ দুটোর শুদ্ধরুপ যথাক্রমে 'পুরস্কার ' ও অপরিষ্কার ' । সুতরাং প্রশ্নে প্রদত্ত দুটো শব্দই অশুদ্ধ।
29. কোনটি সঠিক?
a)
বিদেশি শব্দের 'ষ' হয় না
b)
খাঁটি বাংলা শব্দে 'ষ' হয় না
c)
সংস্কৃত 'সাৎ' পদে 'ষ' হয় না
d)
সবগুলোই
Answer:
সবগুলোই
30. স্বভাবতই মূর্ধন্য-ষ ব্যবহারের উদাহরণ কোনটি?
a)
প্রতিষ্ঠান
b)
নষ্ট
c)
সুষুপ্ত
d)
পৌষ
Answer:
পৌষ
Explanation:
‘ষ’ - ত্ব বিধানের ব্যাতিক্রম হিসেবে কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। যেমন - আষাঢ়, উষা, ষোড়শ, পৌষ ইত্যাদি।