Exams Post Study Jobs Leaderboard Shop

উপসর্গ [মডেল টেস্ট-২১]

Bengali Lesson 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

উপসর্গ [মডেল টেস্ট-২১] For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-

a) সন্ধি
b) বিভক্তি
c) প্রত্যয়
d) উপসর্গ
Answer: উপসর্গ
Explanation: যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে।

2. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?

a)
b)
c)
d)
Answer:

3. শব্দের আগে বসে কোনটি?

a) অনুসর্গ
b) উপসর্গ
c) প্রত্যয়
d) বিভক্তি
Answer: উপসর্গ

4. উপসর্গ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

a) শব্দের অর্থ সংকোচন করে
b) শব্দের পরে বসে
c) শব্দের অর্থের সম্প্রসারণ করে
d) শব্দের অর্থের পরিবর্তন করে
Answer: শব্দের পরে বসে

5. উপসর্গের কাজ কী?

a) বর্ণ সংস্করণ
b) যতি সংস্থাপন
c) নতুন অর্থবোধক শব্দ গঠন
d) ভাবের পার্থক্য নিরূপণ
Answer: নতুন অর্থবোধক শব্দ গঠন

6. কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?

a) অনুসর্গ
b) কর্মপ্রবচনীয়
c) উপসর্গ
d) প্রত্যয়
Answer: উপসর্গ

7. উপসর্গ কী?

a) ভাষায় ব্যবহৃত সর্বনাম
b) ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
c) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
d) ভাষায় ব্যবহৃত অব্যয়
Answer: ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

8. "নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে"- কোনটির?

a) অনুসর্গের
b) বিভক্তির
c) উপসর্গের
d) পদাশ্রিত অব্যয়ের
Answer: উপসর্গের

9. উপসর্গ কত প্রকার?

a)
b)
c)
d)
Answer:

10. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

a) ২০ টি
b) ২১ টি
c) ২২ টি
d) ২৫ টি
Answer: ২১ টি

11. 'আনচান' শব্দের 'আন' কী অর্থ প্রকাশ করছে?

a) বিশিষ্ট
b) বিচিত্র
c) বিকল্প
d) বিক্ষিপ্ত
Answer: বিক্ষিপ্ত

12. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

a) অতি
b) প্রতি
c) অঘা
d) অধি
Answer: অঘা

13. 'অকাজ' শব্দের 'অ' উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?

a) পরিবর্তন
b) পরিবর্ধন
c) সংকোচন
d) সম্প্রসারণ
Answer: সংকোচন

14. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?

a) অকাজ
b) পরিশেষ
c) নিষেধ
d) বিবর্ণ
Answer: অকাজ

15. 'নিন্দিত' অর্থে কোন উপসর্গটি ব্যবহার হয়?

a) কদ্
b) কু
c) আব
d) হা
Answer: কদ্

16. বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয়-

a) বাংলা ধাতুর আগে
b) ক্রিয়ামূলের আগে
c) সংস্কৃত শব্দের আগে
d) বাংলা শব্দের আগে
Answer: বাংলা শব্দের আগে

17. তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি?

a) ১৯ টি
b) ২০ টি
c) ২১ টি
d) ২২ টি
Answer: ২০ টি

18. 'প্রতি' কোন ভাষার উপসর্গ?

a) সংস্কৃত
b) আরবি
c) ফারসি
d) বাংলা
Answer: সংস্কৃত

19. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?

a) তিনটি
b) চারটি
c) পাঁচটি
d) ছয়টি
Answer: চারটি

20. সু, আ, বি, নি - এ চারটি উপসর্গ কোন প্রকারের?

a) বাংলা
b) তৎসম
c) বাংলা ও বিদেশি
d) বাংলা ও তৎসম
Answer: বাংলা ও তৎসম

21. 'অজমূর্খ' শব্দের 'অজ' কোন জাতের উপসর্গ?

a) বাংলা
b) সংস্কৃত
c) দেশি
d) বিদেশি
Answer: বাংলা

22. 'রামদা' শব্দে 'রাম' কোন অর্থের সহায়ক?

a) উৎকৃষ্ট
b) তুচ্ছ
c) বড়
d) বিশিষ্ট
Answer: বড়

23. 'উত্তম' অর্থে 'সু' উপসর্গের ব্যবহার কোনটি?

a) সুনীল
b) সুলভ
c) সুতীক্ষ্ণ
d) সুচতুর
Answer: সুনীল

24. কোন শব্দটিতে বিপরীত অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার হয়েছে?

a) অপবাদ
b) অপকর্ম
c) অপসারণ
d) অপমৃত্যু
Answer: অপবাদ

25. 'নি' উপসর্গযোগে 'নিবৃত্তি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

a) গতি
b) উত্তম
c) নিষেধ
d) নিশ্চয়
Answer: নিষেধ

26. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) বিশেষ
b) অভাব
c) গতি
d) সাধারণ
Answer: বিশেষ

27. 'নির্জলা' শব্দটি কী সাধিত শব্দ?

a) উপসর্গ
b) সমাস
c) সন্ধি
d) প্রত্যয়
Answer: উপসর্গ

28. 'অভি' কোন ভাষার উপসর্গ?

a) বাংলা
b) তৎসম
c) আরবি
d) ফারসি
Answer: তৎসম

29. কোন শব্দটিতে ব্যাপ্তি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

a) বিপর্যয়
b) অধিপতি
c) অভিমান
d) অধিকার
Answer: অধিকার

30. 'উপ' কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থজ্ঞাপক?

a) উপকণ্ঠ
b) উপকূল
c) উপস্থিত
d) উপনেতা
Answer: উপনেতা

31. 'গমন' অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?

a) অভিযান
b) অভিভূত
c) অভিব্যক্তি
d) অভিবাদন
Answer: অভিযান

32. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?

a) প্রহার
b) খাসকামরা
c) আগ্রহ
d) উপকার
Answer: খাসকামরা

33. বিদেশি উপসর্গ কতটি?

a) তিনটি
b) বিশটি
c) একুশটি
d) অনির্দিষ্ট
Answer: অনির্দিষ্ট

34. ফারসি উপসর্গ কোনটি?

a) খাস
b) সাব
c) আম
d) নিম্
Answer: নিম্

35. 'বেকসুর' শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) অধীন
b) আধা
c) মন্দ
d) না
Answer: না

36. হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে- এ বাক্যের উপসর্গগুলো হলো-

a) তৎসম
b) বাংলা
c) ফারসি
d) আরবি
Answer: আরবি

37. 'গরমিল' শব্দের 'গর' উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?

a) বিশেষ
b) মন্দ
c) না
d) অভাব
Answer: অভাব

38. কোনটি বিদেশি উপসর্গ সহযোগে গঠিত শব্দ?

a) আহার
b) লাপাত্তা
c) অকাজ
d) উপহার
Answer: লাপাত্তা

39. বদমেজাজ শব্দের বদ্ কোন ভাষার উপসর্গ?

a) আরবি
b) ফারসি
c) উর্দু
d) হিন্দি
Answer: ফারসি

40. 'ফুল, হাফ' কোন ধরনের উপসর্গ?

a) তৎসম
b) ইংরেজি
c) ফারসি
d) বাংলা
Answer: ইংরেজি

We hope উপসর্গ [মডেল টেস্ট-২১] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.