Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৯

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৯ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. কোন বানানটি শুদ্ধ?

a) দায়িত্ব
b) দ্বায়িত্ব
c) দায়িত্য
d) দ্বায়িত্য
Answer: দায়িত্ব
Explanation: শুদ্ধ বানান হলো- দায়িত্ব। আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান- দারিদ্র্য, দুরাকাঙ্ক্ষা, দৌরাত্ম্য, দুরবস্থা, দ্বন্দ্ব ইত্যাদি।

2. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

a) ২৯টি
b) ৩৯টি
c) ১৯টি
d) ৪৯টি
Answer: ৩৯টি
Explanation: বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

3. কোনটি 'সুন্দর' শব্দের সমার্থক শব্দ?

a) উল্লাস
b) উজ্জ্বল
c) মনোরম
d) আনন্দ
Answer: মনোরম
Explanation: 'সুন্দর' শব্দের সমার্থক শব্দ- মনোরম, অভিরাম, শোভন, চারু, রমণীয়, সুদর্শন, সুকান্ত, অনুপম, সুশ্রী ইত্যাদি।

4. পঞ্চবটের সমাহার'- বাক্যটি কোন সমাস?

a) অব্যয়ীভাব
b) দ্বিগু
c) তৎপুরুষ
d) দ্বন্দ্ব
Answer: দ্বিগু
Explanation: পঞ্চবটের সমাহার- পঞ্চবটী; দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।

5. মুক্ত'-এর বিপরীত শব্দ কোনটি?

a) স্বাধীন
b) বদ্ধ
c) মুক্তি
d) বাহির
Answer: বদ্ধ
Explanation: 'মুক্ত'-এর বিপরীত শব্দ 'বদ্ধ'। অন্যদিকে স্বাধীন-পরাধীন, ভিতর-বাহির।

6. হাসান বই পড়ছে" বাক্যটি কোন কালের উদাহরণ?

a) ভবিষ্যৎ
b) অতীত
c) বর্তমান
d) পুরাঘটিত
Answer: বর্তমান
Explanation: যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। আর যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।

7. অন্ধজনে দেহ আলো।' নিম্নরেখ শব্দটি কোন কারক?

a) কর্ম
b) করণ
c) সম্প্রদান
d) কর্তৃ
Answer: সম্প্রদান
Explanation: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। বস্তু নয় ব্যক্তিই সম্প্রদান কারক।

8. গাছ' শব্দটি কোন লিঙ্গ?

a) পুংলিঙ্গ
b) স্ত্রীলিঙ্গ
c) ক্লীবলিঙ্গ
d) উভয়লিঙ্গ
Answer: ক্লীবলিঙ্গ
Explanation: নরবাচক বা নারীবাচক কোনোটিকেই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে। যেমন: গাছ, ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি।

9. সন্ধি বিচ্ছেদ করুন: বিদ্যালয়-

a) বিদ্যা + আলয়
b) বিদ্যা + লয়
c) বিদ +আলয়া
d) বিদ্যালয় + য়
Answer: বিদ্যা + আলয়
Explanation: বিদ্যা + আলয় = বিদ্যালয়, অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

10. পোস্টমাস্টার' ছোটগল্পের রচয়িতা কে?

a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b) কাজী নজরুল ইসলাম
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) আবুল ফজল
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক ছোটগল্প হলো 'পোস্টমাস্টার'। এ গল্পের প্রধান চরিত্র হলো- রতন।

11. শব্দের ক্ষুদ্রতম অংশকে কী বলে?

a) পদ
b) ধ্বনি
c) কারক
d) বাক্য
Answer: ধ্বনি
Explanation: এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। সুতরাং শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি।

12. নিচের কোনটি আরবি শব্দ নয়?

a) ঈমান
b) হালাল
c) বেহেস্ত
d) আল্লাহ
Answer: বেহেস্ত
Explanation: ঈমান, হালাল, আল্লাহ হলো আরবি শব্দ। আরও কিছু আরবি শব্দ- হারাম, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি।

13. জীবন' শব্দের বিশেষণ কোনটি?

a) জীবন
b) জীবনী
c) জীবিকা
d) জীবাণু
Answer: জীবনী
Explanation: বিশেষ্য শব্দ 'জীবন' এর বিশেষণ জীবনী।

14. এককথায় প্রকাশ করুন: অশ্বের ডাক-

a) হ্রেষা
b) কেকা
c) কূজন
d) অজিন
Answer: হ্রেষা
Explanation: অশ্বের ডাক হেষা। অন্যদিকে ময়ূরের ডাক- কেকা, পাখির ডাক কূজন এবং হরিণের চামড়া- অজিন।

15. মুখচোরা' বান্ধারাটির অর্থ কী?

a) লাজুক
b) ভীতু
c) স্পষ্টভাষী
d) বাচাল
Answer: লাজুক
Explanation: 'মুখচোরা' বাগধারাটির অর্থ লাজুক। অন্যদিকে, বাক্যবাগীশ- বাচাল, ঠোঁটকাটা- স্পষ্টভাষী।

16. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি?

a) ১৫
b) ২০
c) ২৫
d) ৩০
Answer: ২৫
Explanation: পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়।

17. বাচ্য কত প্রকার?

a)
b)
c)
d)
Answer:
Explanation: বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় 'বাচ্য'। বাচ্য প্রধানত তিন প্রকার। যথা: (i) কর্তৃবাচ্য, (ii) কর্মবাচ্য ও (iii) ভাববাচ্য।

18. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়?

a) বরিশাল
b) চট্টগ্রাম
c) বর্ধমান
d) কুষ্টিয়া
Answer: বর্ধমান
Explanation: বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

19. করিম চিঠি লিখছে"।- বাক্যটিতে 'করিম' কোন কারক?

a) কর্তৃ
b) কর্ম
c) করণ
d) অধিকরণ
Answer: কর্তৃ
Explanation: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক, তাই "করিম চিঠি লিখছে" বাক্যে 'করিম' কর্তৃকারক।

20. বেশি কথা বলে যে'- এককথায় লিখুন।

a) হাঘরে
b) বাচাল
c) বোকা
d) তালকানা
Answer: বাচাল
Explanation: 'বেশি কথা বলে যে'- এককথায় প্রকাশ 'বাচাল'।

21. অর্বাচীন' শব্দের অর্থ কী?

a) চতুর
b) প্রাচীন
c) নবীন
d) সরল
Answer: নবীন
Explanation: 'অর্বাচীন' শব্দের অর্থ 'নবীন'।

22. ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলে?

a) ওষ্ঠবর্ণ
b) স্পর্শধ্বনি
c) পরাশ্রয়ী ধ্বনি
d) জিহ্বামূলীয় ধ্বনি
Answer: স্পর্শধ্বনি
Explanation: যে ব্যঞ্জনের উচ্চারণে ফুসফুসতাড়িত বাতাস মুখবিহবরের কোথাও না কোথাও বাধা পেয়ে বেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয় তাকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণই স্পর্শধ্বনি।

23. তিমির' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

a) অম্বর
b) আত্মজ
c) সদন
d) প্রভা
Answer: প্রভা
Explanation: 'তিমির' শব্দের বিপরীতার্থক শব্দ 'প্রভা'।

24. উড়ে এসে জুড়ে বসা' বাগধারার অর্থ কী?

a) অনধিকার চর্চা
b) লুকোচুরি
c) প্রচার
d) বিরক্তিকর আওয়াজ
Answer: অনধিকার চর্চা
Explanation: 'উড়ে এসে জুড়ে বসা' বাগধারার অর্থ 'অনধিকার চর্চা'।

25. চর্যাপদ কোন ছন্দে রচিত?

a) স্বরবৃত্ত
b) পয়ার ছন্দ
c) মাত্রাবৃত্ত
d) গদ্য ছন্দ
Answer: মাত্রাবৃত্ত
Explanation: চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা বলা সম্ভব নয়। তবে আধুনিক ছন্দের বিচারে এগুলোকে মাত্রাবৃত্ত ছন্দ বলে।

26. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?

a)
b)
c)
d) ১০
Answer: ১০
Explanation: বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ থেকে ৬টি ঙ, ঞ, ৎ, ং,,।

27. কোনটি উভয়লিঙ্গ?

a) কলম
b) সন্তান
c) বিদুষী
d) কনে
Answer: সন্তান
Explanation: কতগুলো শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়। এদেরকে উভয়লিঙ্গ বলে। যেমন- সন্তান, জন, পাখি, শিশু, ইত্যাদি।

28. নিচের কোনটি সঠিক বানান?

a) সমীচীন
b) সমীচিন
c) সমিচিনঘ
d) সমীচিন
Answer: সমীচীন
Explanation: শুদ্ধ বানান হলো সমীচীন। এরকম আরও কয়েকটি শুদ্ধ বানান- প্রতীচী, কনীনিকা, পিপীলিকা, বিভীষিকা ইত্যাদি।

29. বাংলা সাহিত্যে 'কিশোর কবি' নামে পরিচিত কে?

a) সুধীন্দ্রনাথ দত্ত
b) আব্দুল কাদির
c) সুকান্ত ভট্টাচার্য
d) বিষ্ণু দে
Answer: সুকান্ত ভট্টাচার্য
Explanation: বাংলা সাহিত্যে 'কিশোর কবি' নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)।

30. না' কোন জাতীয় শব্দ?

a) সর্বনাম
b) অব্যয়
c) ক্রিয়া
d) বিশেষণ
Answer: অব্যয়
Explanation: বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যথা: i. বাংলা অব্যয় শব্দ; যেমন- না, আবার, হ্যাঁ ইত্যাদি। ii. তৎসম অব্যয় শব্দ; যেমন- সদা, সহসা, হঠাৎ ইত্যাদি এবং iii. বিদেশি অব্যয় শব্দ; যেমন- আলবত, বহুত, খুব ইত্যাদি।

31. হিল্লোল' শব্দের অর্থ কী?

a) সাহস
b) হাসিঠাট্টা
c) কম্পন
d) তরঙ্গ
Answer: তরঙ্গ
Explanation: 'হিল্লোল' শব্দের অর্থ- তরঙ্গ, ঊর্মি, বীচি, কল্লোল, ঢেউ, মহোর্মি ইত্যাদি।

32. যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়'- এককথায় কী হবে?

a) কষ্টাচার্য
b) অনুচ্চার্য
c) অপঠিত
d) দুর্লব্ধ
Answer: অনুচ্চার্য
Explanation: যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় অনুষ্কার্য। যা পঠিত হয়নি অপঠিত।

33. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

a) ২০টি
b) ২১টি
c) ১৩টি
d) ১৪টি
Answer: ২১টি
Explanation: বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। যথা: ⅰ) বাংলা (২১টি), ii) তৎসম বা সংস্কৃত (২০টি) এবং iii) বিদেশি উপসর্গ।

34. সাত সাগরের মাঝি' কার রচনা?

a) কাজী নজরুল ইসলাম
b) ফররুখ আহমেদ
c) গোলাম মোস্তফা
d) সৈয়দ আলী আহসান
Answer: ফররুখ আহমেদ
Explanation: মুসলিম পুনর্জাগরণবাদী কবি ফররুখ আহমদ রচিত প্রথম কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি (১৯৪৪)।

35. শুদ্ধ বানান কোনটি?

a) পিপীলিকা
b) বুদ্ধিজীবি
c) অগ্নাশয়
d) অন্তঃস্বত্তা
Answer: পিপীলিকা
Explanation: শুদ্ধ বানান হলো- পিপীলিকা। অপশনের অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধরূপ: বুদ্ধিজীবি বুদ্ধিজীবী, অগ্নাশয় অগ্ন্যাশয় এবং অন্তঃস্বত্তা অন্তঃসত্ত্বা।

36. মধ্যযুগের প্রথম কবি কে?

a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) দৌলত কাজী
d) বড়ু চণ্ডীদাস
Answer: বড়ু চণ্ডীদাস
Explanation: মধ্যযুগের প্রথম কবি হলেন- বড়ু চণ্ডীদাস।

37. নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-

a) গল্প
b) উপন্যাস
c) কবিতা
d) নাটক
Answer: উপন্যাস
Explanation: 'নৌকাডুবি' (১৯০৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক উপন্যাস। এ উপন্যাসে সম্পর্কের জটিলতায় দ্বিধাদীর্ণ মানুষগুলোর বর্ণনা আছে।

38. বাংলা লিপির উৎস কী?

a) সংস্কৃত লিপি
b) চীনা লিপি
c) আরবি লিপি
d) ব্রাহ্মী লিপি
Answer: ব্রাহ্মী লিপি
Explanation: বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। শুধু বাংলা নয় সকল ভারতীয় লিপিই ব্রাহ্মী লিপি থেকে এসেছে। অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিম লিপি, মধ্য ভারতীয় লিপি ও পূর্ব লিপি সৃষ্টি হয়।

39. বনফুল'-এর প্রকৃত নাম কী?

a) বলাইচাঁদ মুখোপাধ্যায়
b) বলাইচাঁদ ভট্টাচার্য
c) বলাইচাঁদ চট্টোপাধ্যায়
d) বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায়
Answer: বলাইচাঁদ মুখোপাধ্যায়
Explanation: 'বনফুল'-এর প্রকৃত নাম- বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯)। তিনি একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার ও প্রবন্ধকার ছিলেন। তিনি 'শনিবারের চিঠি'তে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখতেন।

40. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

a) রাখালীবাসী
b) নক্সী কাঁথার মাঠ
c) সোজন বাদিয়ার ঘাট
d) বালুচর
Answer: রাখালীবাসী
Explanation: পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ হলো 'রাখালী' (১৯২৭)। এ কাব্যের অন্তর্গত কবিতা কবর, রাখাল ছেলে, রাখালী, নিমন্ত্রণ প্রভৃতি।

41. মৃতের মতো অবস্থা যার'- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

a) মুমুর্ষ
b) মুমূর্ষু
c) মুমুর্ষু
d) মুমুর্ষু
Answer: মুমূর্ষু
Explanation: মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, মরণাপন্ন।

42. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

a) রেফ
b) ফলা
c) বর্ণসংযোগ
d) সবকয়টি
Answer: ফলা
Explanation: ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। যেমন: ন-ফলা (ন), ব-ফলা (ব), ম-ফলা (1) ইত্যাদি। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার।

43. বাংলাদেশের রণসংগীতের সুরকার কে?

a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) সমর দাস
d) আলতাফ মাহমুদ
Answer: কাজী নজরুল ইসলাম
Explanation: বাংলাদেশের রণসংগীতের রচয়িতা ও সুরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

44. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-

a) কারবর্ণ
b) অনুবর্গ
c) ফলা
d) রেফ
Answer: কারবর্ণ
Explanation: স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ।

45. সাহিত্যের কোন শাখাটি সংলাপনির্ভর?

a) মহাকাব্য
b) আত্মজীবনী
c) গল্প
d) নাটক
Answer: নাটক
Explanation: সাহিত্যের সংলাপনির্ভর শাখাটি হলো- নাটক। নাটক হলো দৃশ্যকাব্য।

46. কোনটি ফারসি ভাষার শব্দ?

a) হজ
b) বাদশাহ
c) আলপিন
d) হরতাল
Answer: বাদশাহ
Explanation: ফারসি ভাষার শব্দ- বাদশাহ। আরও কিছু ফারসি শব্দ-খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা ইত্যাদি।

47. খয়ের খাঁ' বাগধারা অর্থ কী?

a) দিন মজুর
b) গনিরেট মূর্খ
c) গণ্যমান্য ব্যক্তি
d) তোষামোদকারী
Answer: তোষামোদকারী
Explanation: 'খয়ের খাঁ' বাগধারার অর্থ- তোষামোদকারী। 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ মূর্খ।

48. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

a) দম্পতি
b) মহাবীর
c) চালাক-চতুর
d) বিষবৃক্ষ
Answer: দম্পতি
Explanation: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।

49. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

a) ৭টি
b) ৯টি
c) ১০টি
d) ৮টি
Answer: ৮টি
Explanation: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। ১টি স্বরবর্ণ- 'ঋ' এবং ৭টি ব্যঞ্জনবর্ণ- খ, গ, ণ, থ, ধ, প, শ। এছাড়া বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি এবং মাত্রাহীন বর্ণ ১০টি।

50. বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হয়- জনকে।

a)
b)
c)
d)
Answer:
Explanation: নারীশিক্ষা, নারীর অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে মোট ৪ জন বিশিষ্ট নারীকে 'বেগম রোকেয়া পদক' প্রদান করা হয়।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৯ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.