Exams Post Study Jobs Leaderboard Shop

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৩

Bengali Lesson 50 Questions By Mostafız's Nursing Care

মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৩ For those studying or preparing for, this page contains 50 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. মানুষের দেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-?

a) বাকপ্রত্যঙ্গ
b) স্বরতন্ত্রী
c) অঙ্গ ধ্বনি
d) নাসিকাতন্ত্র
Answer: বাকপ্রত্যঙ্গ
Explanation: মানুষের দেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বাকপ্রত্যঙ্গ বা বাগ্যন্ত্র বলে।

2. মুচলেকা, লাশ, কুর্নিশ' কোন ভাষার অন্তর্গত শব্দ?

a) তৎসম
b) ফারসি
c) তদ্ভব
d) তুর্কি
Answer: তুর্কি
Explanation: মুচলেকা, লাশ, কুর্নিশ তুর্কি ভাষার অন্তর্গত শব্দ। আরও কিছু তুর্কি শব্দ চাকু, চাকর, তোপ, দারোগা ইত্যাদি।

3. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

a) ৩১, ৯, ১০
b) ৩২, ৭, ১১
c) ৩০, ৮, ১২
d) ৩২, ৮, ১০
Answer: ৩২, ৮, ১০
Explanation: ভ্যাখ্যা) বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার ৩২টি (স্বরবর্ণ ৬ ও ব্যঞ্জনবর্ণ ২৬টি), অর্ধমাত্রার ৮টি (স্বরবর্ণ ১ ও ব্যঞ্জন বর্ণ ৭টি) এবং মাত্রাহীন ১০টি (স্বরবর্ণ ৪টি ও ব্যঞ্জনবর্ণ ৭টি) বর্ণ আছে।

4. কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জাহাঙ্গীর'?

a) জয়ন্তী
b) বাঁধন-হারা
c) মৃত্যুক্ষুধা
d) কুহেলিকা
Answer: কুহেলিকা
Explanation: কাজী নজরুল ইসলাম রচিত সশস্ত্র বিপ্লবের পটভূমিতে লিখিত একটি উপন্যাস 'কুহেলিকা' (১৯৩১)। ১৩৩৪ বঙ্গাব্দে 'মাসিক নওরোজ' ও 'সওগাত' পত্রিকায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়।

5. জঙ্গম'-এর বিপরীত শব্দ কী?

a) অরণ্য
b) পর্বত
c) স্থাবর
d) সমুদ্র
Answer: স্থাবর
Explanation: 'জঙ্গম' অর্থ সচল, চলমান, অস্থাবর, গতিশীল; এর বিপরীত শব্দ স্থাবর বা স্থির, অচল, স্থায়ী।

6. রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?

a) আনোয়ার পাশা
b) হাসান হাফিজুর রহমান
c) শহীদুল্লা কায়সার
d) জহির রায়হান
Answer: আনোয়ার পাশা
Explanation: মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো আনোয়ার পাশার 'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩)।

7. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?

a) ১৭৪৩
b) ১৮৩৪
c) ১৭৩৪
d) ১৮৪৩
Answer: ১৭৪৩
Explanation: প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিষ্টাব্দে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মনোএল দ্য আসুম্পসাঁও।

8. কোন শব্দটি উপসর্গসহযোগে গঠিত নয়?

a) ব্যাপ্ত
b) বিতর্ক
c) বিনয়
d) বিফল
Answer: ব্যাপ্ত

9. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য' কোন কাব্যের উপজীব্য?

a) মেঘনাদবদ - মাইকেল মধুসূদন দত্ত
b) দিলরুবা- আব্দুল কাদির
c) সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
d) নূরনামা- আবদুল হাকিম
Answer: সাত সাগরের মাঝি- ফররুখ আহমদ
Explanation: মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো 'সাত সাগরের মাঝি' (১৯৪৪)।

10. কোনটি তৎসম উপসর্গ নয়?

a) প্রতি
b) অতি
c) প্র
d) কু
Answer: কু
Explanation: তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো ২০টি। যথা: প্র, পরা, অপ, সম্, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ এবং আ। অন্যদিকে 'কু' হলো বাংলা উপসর্গ।

11. ত্রিশঙ্কু দশা' বলতে বোঝায়-

a) বিপর্যস্ত হওয়া
b) অবাক হওয়া
c) দোটানা অবস্থা হওয়া
d) হতবুদ্ধি হওয়া
Answer: দোটানা অবস্থা হওয়া
Explanation: 'ত্রিশঙ্কু দশা' বাগধারাটির অর্থ এগোতে পারে না পিছনেও যেতে পারে না এমন অবস্থা বা দোটানা অবস্থা হওয়া।

12. চর্যাপদ কোন ছন্দে লেখা?

a) অক্ষরবৃত্ত
b) মাত্রাবৃত্ত
c) স্বরবৃত্ত
d) প্রতীকস
Answer: মাত্রাবৃত্ত
Explanation: বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

13. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

a) ইহারা
b) যিনি
c) নিজে নিজে
d) কেহ
Answer: নিজে নিজে
Explanation: বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। সর্বনাম পদকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ব্যতিহারিক সর্বনামের উদাহরণ: নিজে নিজে, আপনা আপনি, আপসে, পরস্পর ইত্যাদি।

14. ইউসুফ-জোলেখা' কাব্য রচনা করেননি কে?

a) আবদুল হাকিম
b) শাহ মুহম্মদ সগীর
c) শাহ গরীবুল্লাহ
d) মুহম্মদ কবীর
Answer: মুহম্মদ কবীর
Explanation: মধ্যযুগের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান হলো 'ইউসুফ-জোলেখা'।

15. ক' হতে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনিকে একত্রে বলা হয়-

a) মৌলিক ধ্বনি
b) স্পর্শ ধ্বনি
c) যৌগিক ধ্বনি
d) নাসিক্য ধ্বনি
Answer: স্পর্শ ধ্বনি
Explanation: ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে মোট পঁচিশটি ধ্বনি আছে। এসব ধ্বনির উচ্চারণে জিহ্বার সঙ্গে অন্য বাগযন্ত্রের কোনো কোনো অংশের কিংবা ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে: অর্থাৎ এদের উচ্চারণে বাম্প্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাধা পেয়ে বেরিয়ে যায়। বাধা পেয়ে স্পষ্ট হয় বলে এগুলোকে বলে স্পর্শ ধ্বনি।

16. দুর্যোগ'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) দুহঃ + যোগ
b) দুঃ + যোগ
c) দুর + যোগ
d) দুরঃ + যোগ
Answer: দুঃ + যোগ
Explanation: অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ. বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়। যেমন- নিঃ + আকার = নিরাকার, আশীঃ + বাদ = আশীর্বাদ, দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।

17. তন্ময়'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

a) তণু + ময়
b) তৎ + ময়
c) তনু + ময়
d) তদ্‌ + ময়
Answer: তৎ + ময়
Explanation: পূর্বপদে ৎ বা দ্ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ স্থানে ন হয় এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। যেমন তৎ + ময় = তন্ময়, মৃৎ + ময় = মৃন্ময় ইত্যাদি।

18. পঞ্চগড়' কোন সমাস?

a) সংখ্যাবাচক বহুব্রীহি
b) দ্বন্দ্ব
c) দ্বিগু
d) কর্মধারয়
Answer: দ্বিগু
Explanation: পাঁচ গড়ের সমাহার = পঞ্চগড়, দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।

19. ড়, ঢ় কোন ধরনের বর্ণ?

a) পার্শ্বিক
b) তাড়নজাত
c) কম্পনজাত
d) অযোগবাহ
Answer: তাড়নজাত
Explanation: ড় ওঢ় বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের তাড়নজাত ধ্বনি বলা হয়।

20. অনুগ্রহ'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

a) প্রতিগ্রহ
b) বিগ্রহ
c) নিগ্রহ
d) দয়া
Answer: নিগ্রহ
Explanation: 'অনুগ্রহ' শব্দের অর্থ দয়া, কৃপা; এর বিপরীত শব্দ 'নিগ্রহ' বা 'নিপীড়ন'।

21. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?

a) আকাশ-পাতাল
b) সম্মুখে-পেছনে
c) অতিথি এবং দর্শক
d) ভিতর-বাহির
Answer: অতিথি এবং দর্শক
Explanation: আকাশ-পাতাল, সম্মুখে-পেছনে এবং ভিতর-বাহির শব্দযুগল তিনটি বিপরীত অর্থ বহন করে। অন্যদিকে 'অভ্যাগত' অর্থ- গৃহে আগত, আগন্তুক ও অতিথি। তাই অতিথি ও অভ্যাগত বিপরীতার্থক শব্দযুগল নয়।

22. নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a) সামান্য
b) অপূর্ণ
c) না
d) আধা
Answer: আধা
Explanation: নিমরাজি' শব্দটি ফারসি উপসর্গ 'নিম' যোগে গঠিত; যা 'আধা' অর্থে প্রযুক্ত হয়।

23. বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কী?

a) অবেলা
b) গোধূলি
c) উদ্বেল
d) সাঁজ
Answer: উদ্বেল
Explanation: 'বেলাকে অতিক্রান্ত'-এর এককথায় প্রকাশ উদ্বেল। সমাস হিসেবে এটি অব্যয়ীভাব সমাস।

24. গ্রিক ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?

a) মুনীর চৌধুরী
b) কবীর চৌধুরী
c) সৈয়দ আলী আহসান
d) লিলি চৌধুরী
Answer: সৈয়দ আলী আহসান
Explanation: সৈয়দ আলী আহসান অনূদিত গ্রন্থ 'ইডিপাস' নাটক (১৯৬৩) ও হুইটম্যানের কবিতা (১৯৩৫)। তার সম্পাদিত গ্রন্থ 'পদ্মাবতী' (১৯৬৮) ও 'মধুমালতী' (১৯৭১)।

25. উৎকর্ষতা' কী কারণে অশুদ্ধ?

a) সন্ধিজনিত
b) উপসর্গজনিত
c) প্রত্যয়জনিত
d) বিভক্তিজনিত
Answer: প্রত্যয়জনিত
Explanation: 'উৎকর্ষতা' প্রত্যয়জনিত অশুদ্ধ শব্দ। যার শুদ্ধরূপ 'উৎকর্ষ' বা 'উৎকৃষ্টতা'।

26. এবং' কোন পদ?

a) সর্বনামখ
b) বিশেষণ
c) বিশেষ্য
d) অব্যয়
Answer: অব্যয়
Explanation: ন ব্যয়= অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।

27. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?

a) কপাল কুণ্ডলা
b) নীলদর্পণ
c) মরুশিখা
d) মেঘনাদবধ
Answer: নীলদর্পণ
Explanation: উনিশ শতকের বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্রের (১৮৩০-১৮৭৩) 'নীলদর্পণ' (১৮৬০) নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ।

28. বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?

a) সমরেশ মজুমদার
b) শওকত ওসমান
c) সমরেশ বসু
d) আলাউদ্দিন আল আজাদ
Answer: সমরেশ বসু
Explanation: সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট' ও 'ভ্রমর'। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।

29. অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

a) অকাজ
b) আলুনি
c) আবছায়া
d) নিখুঁত
Answer: আলুনি
Explanation: বাংলা উপসর্গ 'আ'-যোগে অভাব অর্থে গঠিত শব্দ আলুনি, আকাঁড়া, আধোয়া।

30. অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়" এককথায় কী হবে?

a) অনধ্যয়
b) কষ্টাধ্যয়ন
c) দুরধ্যয়
d) নিরধ্যয়ন
Answer: দুরধ্যয়
Explanation: অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায় দুরধ্যয়। অন্যদিকে, যে তিথিতে শাস্ত্রপাঠ নিষিদ্ধ অনধ্যায়।

31. চর্যাপদের পদসংখ্যা কতগুলো?

a) ৪১টি
b) ৫১টি
c) ৫৬টি
d) ৬২টি
Answer: ৫১টি
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালে রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তারই সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। চর্যাপদে ২৩ (মতান্তরে ২৪) জন পদকর্তার ৫০টি (মতান্তরে ৫১)।

32. যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে' তাকে কী বলে?

a) প্রোষিতভর্তৃকা
b) প্রবাসিনী
c) প্রোষিতপত্নীক
d) প্রোষিতা
Answer: প্রোষিতপত্নীক
Explanation: যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে 'প্রোষিতপত্নীক' বলে।

33. তুমি আসলে আমি যাব" এটি কোন ধরনের বাক্য?

a) অনুজ্ঞাসূচক
b) কার্যকারণসূচক
c) ইচ্ছাসূচক
d) পারস্পরিকবাচক
Answer: কার্যকারণসূচক
Explanation: যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকরণসূচক বাক্য বলে।

34. শব্দ ও ধাতুর মূলকে বলে-

a) প্রকৃতি
b) বিভক্তি
c) ধাতু
d) কারক
Answer: প্রকৃতি
Explanation: ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূলকে শুধু ধাতু নয়, ক্রিয়া প্রকৃতিও বলা হয়। পদ থেকে বিভক্তি ও প্রত্যয় বাদ দিলে প্রকৃতি অংশ পাওয়া যায়।

35. অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?

a)
b)
c)
d)
Answer:
Explanation: স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত: সংবৃত [ই], [উ]; অর্ধ-সংবৃত: [এ], [ও]; অর্ধ-বিবৃত : [অ্যা] [অ]; বিবৃত [আ]।

36. নদী'র সমার্থক শব্দ কোনটি?

a) তটিনী
b) পর্ণকার
c) বারুই
d) কোনোটিই নয়
Answer: তটিনী
Explanation: 'নদী'র সমার্থক শব্দ তটিনী, স্রোতঃস্বতী, স্রোতঃস্বিনী, গাঙ, সরিৎ, তরঙ্গিনী, প্রবাহিণী, নির্ঝরিণী ইত্যাদি।

37. শুদ্ধ বানান কোনটি?

a) ভাগীরথী
b) নিশিথীনি
c) শারিরীক
d) উপযুক্ত
Answer: ভাগীরথী
Explanation: শুদ্ধ বানান হলো- ভাগীরথী। অন্য অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ নিশিথীনি নিশীথিনী, শারিরীক শারীরিক এবং সমিচীন সমীচীন।

38. কলম' শব্দটি কোন ভাষা হতে গৃহীত?

a) সংস্কৃত
b) আরবি
c) ফারসি
d) তুর্কি
Answer: আরবি
Explanation: আরবি ভাষা থেকে আগত শব্দ- কলম, আল্লাহ, হারাম, হালাল, ঈদ, উকিল, নগদ, বাকি, আদালত ইত্যাদি।

39. কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?

a) বংশীদাস চক্রবর্তী
b) রূপরাম চক্রবর্তী
c) মুকুন্দরাম চক্রবর্তী
d) বলরাম চক্রবর্তী
Answer: রূপরাম চক্রবর্তী
Explanation: 'ধর্মমঙ্গল' কাব্যধারার অন্যতম কবি রূপরাম চক্রবর্তী, ময়ূরভট্ট, খেলারাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী প্রমুখ।

40. যার সবকিছু চুরি হয়ে গিয়েছে-

a) হৃতসর্বস্ব
b) সর্বহারা
c) উদ্বাস্তু
d) রিক্তহস্ত
Answer: হৃতসর্বস্ব
Explanation: যার সবকিছু চুরি হয়ে গিয়েছে- হৃতসর্বস্ব। অন্যদিকে যার সব হারিয়েছে- সর্বহারা।

41. শেষের কবিতা' কী ধরনের রচনা?

a) কাব্য
b) ছোটগল্প
c) নাটক
d) উপন্যাস
Answer: উপন্যাস
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস হলো 'শেষের কবিতা' (১৯২৯)।

42. তুমি আসবে বলে, হে স্বাধীনতা'- কার কবিতা?

a) শওকত ওসমান
b) সিকান্দার আবু জাফর
c) সুফিয়া কামাল
d) শামসুর রাহমান
Answer: শামসুর রাহমান
Explanation: নাগরিক কবি শামসুর রাহমানের বিখ্যাত কবিতা 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা'। এছাড়া স্বাধীনতা তুমি, বন্দী শিবির থেকে, রক্তাক্ত প্রান্তরে, সান্ধ্য আইন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা ইত্যাদি তার উল্লেখযোগ্য কবিতা।

43. নিচের কোন বাক্যটি সঠিক?

a) আমি ঘটনাটি চাক্ষুষ দেখেছি
b) আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
c) আমি ঘটনাটি স্বচক্ষে চাক্ষুষ দেখেছি।
d) আমি ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।
Answer: আমি ঘটনাটি চাক্ষুষ দেখেছি
Explanation: শুদ্ধ বাক্যটি হলো- আমি ঘটনাটি চাক্ষুষ দেখেছি। অপশনের অন্য বাক্যগুলো বাহুল্যদোষে দুষ্ট।

44. বাংলা বর্ণমালায় মোট ব্যবহৃত বর্ণ কয়টি?

a) ১১টি
b) ৩৯টি
c) ৪৫টি
d) ৫০টি
Answer: ৫০টি
Explanation: বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

45. নীলদর্পণ' নাটকের বিষয়বস্তু কী?

a) নীলকরদের অত্যাচার
b) ভাষা আন্দোলন
c) অসহযোগ আন্দোলন
d) তেভাগা আন্দোলন
Answer: নীলকরদের অত্যাচার
Explanation: 'নীলদর্পণ' নাটকটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে রচিত। বৃহত্তর নদীয়া জেলার (বর্তমান মেহেরপুর) চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নীলকর সাহেবদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কাহিনি এই নাটকের পটভূমি।

46. কোন দুটি অঘোষ ধ্বনি?

a) চ, ছ
b) ঙ, ট
c) ব, ভ
d) দ, ধ
Answer: চ, ছ
Explanation: কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। তখন ধ্বনিটির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হয়। এরূপ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অঘোষ ধ্বনি হয়। যেমন- ক, খ; চ, ছ ইত্যাদি।

47. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' প্রবাদটির অর্থ কী?

a) একগুয়েমি করা
b) বুড়োর ভীমরতি
c) দুরারোগ্য ব্যাধি
d) নতুন যৌবন প্রাপ্তি
Answer: বুড়োর ভীমরতি
Explanation: 'বুড়ো শালিকের ঘড়ে রোঁ'-প্রবাদটির অর্থ- বুড়োর ভীমরতি।

48. অকূল পাথার' শব্দের প্রায়োগিক অর্থ কোনটি?

a) সীমাহীন সাগর
b) মহাবিপদ
c) বিশাল প্রস্তর খণ্ড
d) গোমেদ পাথর
Answer: মহাবিপদ
Explanation: 'অকূল পাথার' শব্দের প্রয়োগিক অর্থ- মহাবিপদ।

49. তিনি বললেন, "দয়া করে ভিতরে আসুন” কী ধরনের বাক্য?

a) কর্মবাচ্য
b) পরোক্ষ উক্তি
c) প্রত্যক্ষ উক্তি
d) কর্তৃবাচ্য
Answer: প্রত্যক্ষ উক্তি
Explanation: কোনো কথকের বাককর্মের নামই উক্তি। যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।

50. আসবাবপত্র' শব্দটির লিঙ্গ কী?

a) পুরুষ
b) স্ত্রী
c) ক্লীব
d) সবকয়টি
Answer: ক্লীব
Explanation: নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে। যেমন-আসবাবপত্র, ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি।

We hope মোস্তাফিজ নার্সিং কেয়ার কর্তৃক পরিচালিত সুপার মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬ইং বিষয়- বাংলা পরীক্ষা নং-০৩ these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.