1. 'পর্বত' এর সমার্থক শব্দ নয়
a) পাহাড়
b) গিরি
c) শিলা
d) শৈল
Answer: শিলা
2. 'গৃহ' এর সমার্থক শব্দ নয়
a) নিবাস
b) ঘরোয়া
c) ভবন
d) ঘর
Answer: ঘরোয়া
3. 'কিরণ' এর সমার্থক শব্দ নয়
a) রবি
b) রশ্মি
c) প্রভা
d) কর
Answer: রবি
4. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি
a) তনয়া
b) অক্ষমা
c) অংশু
d) পরভূত
Answer: অংশু
5. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ
a) অবনী
b) সুধাকর
c) সবিতা
d) কলানিধি
Answer: সবিতা
6. 'কোকিল' শব্দের সমার্থক শব্দ কোনটি
a) অসূয়া
b) নিশাকর
c) তিলক
d) কাকপুষ্ট
Answer: কাকপুষ্ট
7. কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ
a) জলধি
b) পয়োধি
c) জলধর
d) শৈবলিনী
Answer: শৈবলিনী
8. কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ
a) বারিদ
b) অম্বু
c) অনিল
d) ভূধর
Answer: বারিদ
9. আষাঢ় শব্দটির অর্থ কী
a) মাসের নাম
b) আগমন
c) যা গ্রহণযোগ্য নয়
d) বৃষ্টি
Answer: মাসের নাম
10. পক্ষপাতী ' কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে
a) চোখে ধুলি দেওয়া
b) চোখের চামড়া
c) চোখফাঁটা
d) একচোখা
Answer: একচোখা
11. অভিরাম 'কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে
a) অনবরত
b) মনোযোগ
c) চয়ন
d) সুন্দর
Answer: সুন্দর
Explanation: 'অভিরাম' শব্দটির অর্থ হলো সুন্দর, মনোরম বা প্রীতিকর। অনেক সময় আমরা 'অনবরত' শব্দের সাথে একে গুলিয়ে ফেলি, কিন্তু অনবরত বা একটানা বোঝাতে ব্যবহৃত শব্দটি হলো 'অবিরাম' (ব-এ ই-কার)। পার্থক্যটি মনে রাখার সহজ উপায়: ১. অভিরাম (ভ) = সুন্দর বা মনোরম। ২. অবিরাম (ব) = বিরামহীন বা অনবরত।
Read More:
12. কপোল' অর্থ কী
a) মহাদেব
b) যশস্বী
c) গন্ডদেশ
d) ললাট
Answer: গন্ডদেশ
13. সাক্ষর' অর্থ কী
a) নামসই
b) বর্ণ বিশেষ
c) নিজ কল্যাণ
d) শিক্ষিত
Answer: শিক্ষিত
14. রাত্রি' 'কোন শব্দ দ্বারা বোঝানো হয়েছে
a) রক্ত
b) সরোজ
c) কৃত্ত
d) নক্ত
Answer: নক্ত
15. অর্ণব ' অর্থ কী
a) সৈকত
b) শৈল
c) সুধাংশু
d) সমুদ্র
Answer: সমুদ্র
16. অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি
a) আগুন
b) সূর্য
c) নদী
d) জল
Answer: জল
17. বাতাস' শব্দের সমার্থক শব্দ কোনটি
a) ভূধর
b) সহোদর
c) গন্ধবহ
d) শিখা
Answer: গন্ধবহ
18. নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি
a) অগ্নি
b) চন্দ্র
c) বারি
d) উদবি
Answer: বারি
19. শশাঙ্ক 'শব্দের সমার্থক শব্দ কোনটি
a) খরগোশ
b) সমুদ্র
c) সূর্য
d) চাঁদ
Answer: চাঁদ
20. যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের কি বলে
a) মাধুর্যময় শব্দ
b) সংক্ষেপণ
c) সমার্থক শব্দ
d) ভিন্নার্থক শব্দ
Answer: সমার্থক শব্দ