Exams Study Jobs Teachers Students

মুনীর চৌধুরী [মডেল টেস্ট -৮০]

Bengali Lesson 20 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

মুনীর চৌধুরী [মডেল টেস্ট -৮০] নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. নাট্যকার মুনীর চৌধুরীর পেশা কী ছিল?

ক) অভিনয় করা
খ) অধ্যাপনা
গ) ওকালতি
ঘ) সাংবাদিকতা
উত্তর: অধ্যাপনা

2. বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন-

ক) মুহম্মদ আবদুল হাই
খ) হুমায়ুন আজাদ
গ) মোস্তফা জব্বার
ঘ) মুনীর চৌধুরী
উত্তর: মুনীর চৌধুরী

3. কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী?

ক) জহির রায়হান
খ) অধ্যাপক গিয়াসউদ্দিন
গ) নিজাম উদ্দিন
ঘ) মুনীর চৌধুরী
উত্তর: মুনীর চৌধুরী

4. 'রক্তাক্ত প্রান্তর' রচনাটি একটি......।

ক) উপন্যাস
খ) নাটক
গ) প্রবন্ধ
ঘ) গীতিনাট্য
উত্তর: নাটক

5. 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?

ক) মুনীর চৌধুরী
খ) মীর মশাররফ হোসেন
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) আকবর হোসেন
উত্তর: মুনীর চৌধুরী

6. পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

ক) যুদ্ধ
খ) বিদ্রোহী পদ্মা
গ) রক্তাক্ত প্রান্তর
ঘ) পরাক্রম
উত্তর: রক্তাক্ত প্রান্তর

7. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?

ক) কবীর চৌধুরী
খ) মুনীর চৌধুরী
গ) সৈয়দ শামসুল হক
ঘ) মুনতাসীর মামুন
উত্তর: মুনীর চৌধুরী

8. মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?

ক) শঙ্খনীল কারাগার
খ) কবর
গ) নূরলদীনের সারাজীবন
ঘ) সেনাপতি
উত্তর: কবর

9. 'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?

ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তর: পাঁচটি

10. 'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা কে?

ক) মুনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) আবু ইসহাক
ঘ) এনামুল হক
উত্তর: মুনীর চৌধুরী

11. মুনীর চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি-

ক) গল্প
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক
উত্তর: অনুবাদ নাটক

12. শেক্সপীয়রের 'টেমিং অব দি শ্রু'র বঙ্গানুবাদ করেছেন-

ক) আবদুল গাফফার চৌধুরী
খ) সিরাজুল ইসলাম চৌধুরী
গ) মুনীর চৌধুরী
ঘ) কবীর চৌধুরী
উত্তর: মুনীর চৌধুরী

13. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

ক) পলাশী ব্যারাক
খ) ফিট কলাম
গ) রূপার কৌটা
ঘ) রক্তাক্ত প্রান্তর
উত্তর: রূপার কৌটা

14. মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' একটি -

ক) উপন্যাস
খ) গল্প
গ) প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক
উত্তর: অনুবাদ নাটক

15. মুনীর চৌধুরীর 'মীর মানস' কোন জাতীয় গ্রন্থ ?

ক) উপন্যাস
খ) প্রবন্ধ
গ) নাটক
ঘ) স্মৃতিকথা
উত্তর: প্রবন্ধ

16. 'ষোলো নয়, আমার মাতৃভাষার ষোলোশত রূপ'- কে বলেছেন?

ক) ড. নীলিমা ইব্রাহিম
খ) ড. মুহাম্মদ রফিকুল ইসলাম
গ) মুনীর চৌধুরী
ঘ) ড. আহমদ শরীফ
উত্তর: মুনীর চৌধুরী

17. 'মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি-

ক) মুহম্মদ শহীদুল্লাহর
খ) মুহম্মদ আবদুল হাই এর
গ) মুনীর চৌধুরীর
ঘ) মুহম্মদ এনামুল হকের
উত্তর: মুনীর চৌধুরীর

18. ভাষা আন্দোলনভিত্তিক নাটক-

ক) মুক্তধারা
খ) কবর
গ) রক্ত কবরী
ঘ) লালসালু
উত্তর: কবর

19. মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণির রচনা?

ক) সামাজিক
খ) মুক্তিযুদ্ধভিত্তিক
গ) রূপক
ঘ) ঐতিহাসিক
উত্তর: ঐতিহাসিক

20. 'কবর' নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়-

ক) বাংলা টেলিভিশনে
খ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে
গ) কেন্দ্রীয় শহীদ মিনারে
ঘ) রমনা বটমূলে
উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারে

আশা করি মুনীর চৌধুরী [মডেল টেস্ট -৮০] এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট