1. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে
a) শব্দ
b) কারক
c) পদ
d) ক্রিয়াপদ
Answer: পদ
2. পদ বলতে কি বোঝায়?
a) কবিতার চরণ
b) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
c) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
d) যে কোনো শব্দ
Answer: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
3. নিচের বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া বিশেষণ
d) সর্বনাম
Answer: বিশেষ্য
4. শয়ন (শোয়ার কাজ), গমন(যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য?
a) গুণবাচক
b) ভাববাচক
c) দ্রব্যবাচক
d) সংখ্যাবাচক
Answer: ভাববাচক
5. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত -
a) ঝাঁক
b) সমাজ
c) নদী
d) মিছিল
Answer: নদী
6. কোনটি গুণবাচক বিশেষ্য?
a) তারুণ্য
b) রোগা
c) পাতলা
d) কিশোর
Answer: তারুণ্য
7. বিশেষ্য পদ নয় কোনটি?
a) হিমালয়
b) গীতাঞ্জলী
c) স্বয়ং
d) পর্বত
Answer: স্বয়ং
8. দুঃখ কোন প্রকার বিশেষ্য পদ?
a) সংঙ্গাবাচক
b) গুণবাচক
c) ভাববাচক
d) জাতিবাচক
Answer: গুণবাচক
9. কোনটি ভাববাচক বিশেষ্য নয়?
a) চলন্ত
b) দর্শন
c) সৌন্দর্য
d) করবে
Answer: সৌন্দর্য
10. কোনটি গুণবাচক বিশেষ্য?
a) সৌন্দর্য
b) দর্শন
c) লবন
d) ভোজন
Answer: সৌন্দর্য
11. নিম্নোক্ত শব্দগুলোর মধ্যে কোনটি বিশেষ্য?
a) বিস্ময়
b) মধুর
c) রেশমি
d) চলন্ত
Answer: বিস্ময়
12. বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে?
a) পদ
b) বর্ণ
c) কারক
d) ধ্বনি
Answer: পদ
13. শব্দের বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে?
a) বাক্য
b) পদ
c) লিঙ্গ
d) বচন
Answer: পদ
14. চাউল, চিনি, কাঠ -এগুলো কি বেচক বিশেষ্য?
a) জাতিবাচক
b) সমষ্টিবাচক
c) বস্তুবাচক
d) ব্যক্তিবাচক
Answer: বস্তুবাচক
15. বিশেষ্য পদ কয় প্রকার?
a) ২
b) ৪
c) ৫
d) ৬
Answer: ৬