পড়াশোনা মোড
৬০ দিনের রুটিন অনুযায়ী ৫ম এক্সাম টপিক :ভাষা ও লিপি,বাংলা ব্যাকরণ,বাংলা ভাষার ধ্বনি বর্ণ প্রকরণ,ণ-ত্ব বিধান ষ-ত্ব বিধান, সন্ধি,ধ্বনির পরিবর্তন
Bengali Lesson
20 টি প্রশ্ন
AsoporiTech Mentor Mehjabin - HSTU
প্রশ্ন 01
আমি যাবো তবে কাল যাবো - এটি কি ধরনের বাক্য
1) যৌগিক
2) জটিল
3) মিশ্র
4) সরল
প্রশ্ন 02
লোকটি যদি ও ধনী,তবুও সে কৃপণ কোন ধরনের বাক্য
1) খন্ড
2) যৌগিক
3) সরল
4) জটিল
প্রশ্ন 03
প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি
1) প্রাতঃ+আস
2) প্রাতঃ+রাশ
3) প্রাতঃ+আশ
4) প্রাত + রাশ
প্রশ্ন 04
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি
1) আ
2) ই
3) এ
4) আ্য
প্রশ্ন 05
কোন দুটি অঘোষ ধ্বনি
1) চ,ছ
2) ড,ঢ
3) ব,ভ
4) দ,ধ
প্রশ্ন 06
লাফ-ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন
1) সমীভবন
2) বিষমীভবন
3) স্বরাগম
4) ধ্বনি বিপর্যয়
প্রশ্ন 07
ওষ্ঠ বর্ণ কোনটি
1) ট
2) চ
3) ত
4) প
প্রশ্ন 08
অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ
1) অহ +রহঃ
2) অহ+অহঃ
3) অহঃ+অহ
4) কোনটিই নয়
প্রশ্ন 09
ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ
1) ষড়+দশ
2) ষড়+ অশ
3) ষট +অশ
4) ষট্+ দশ
প্রশ্ন 10
সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ
1) সং+ অবিধান
2) সম+ ধান
3) সম্+বিধান
4) সং+বিধান
প্রশ্ন 11
এ এক অমোঘ সত্য,এখানে সত্য কোন পদ
1) বিশেষ্য
2) বিশেষণ
3) সর্বনাম
4) অব্যয়
প্রশ্ন 12
সে এখন যাবে না,এই বাক্য না কোন পদ
1) বিশেষ্য
2) অব্যয়
3) ক্রিয়া
4) বিশেষণ
প্রশ্ন 13
প্রাকৃত শব্দ টি র অর্থ
1) প্রকৃত
2) যথার্থ
3) যা করা হয়েছে
4) স্বাভাবিক
প্রশ্ন 14
বাংলা লিপির উৎস কী
1) সংস্কৃত লিপি
2) চীন লিপি
3) আরবি লিপি
4) ব্রাক্ষী লিপি
প্রশ্ন 15
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি
1) উ
2) আ
3) ঔ
4) উ
প্রশ্ন 16
শব্দের ক্ষুদ্রতম অংশ কে বলা হয়
1) ভার
2) পদ
3) বর্ণ
4) ধ্বনি
প্রশ্ন 17
মেঘে মেঘে শব্দ দ্বৈত কী অর্থে
1) বহুত্ব
2) ব্যাপ্তি
3) প্রকর্ষ
4) ঈষৎ স্বল্পতা
প্রশ্ন 18
দেশি শব্দ নয় কোনটি
1) ঝিঙ্গা
2) ঢিল
3) মুড়কী
4) মাছি
প্রশ্ন 19
কোনটি মৌলিক শব্দ
1) গোলাপ
2) মানব
3) ধাতব
4) একাঙ্ক
প্রশ্ন 20
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম
1) কারবর্ণ
2) অনুবর্ণ
3) ফলা
4) রেফ