Exams Post Study Jobs Leaderboard Shop

বাক্যের শ্রেণিবিভাগ [মডেল টেস্ট -৪৭]

Bengali Lesson 24 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

বাক্যের শ্রেণিবিভাগ [মডেল টেস্ট -৪৭] For those studying or preparing for, this page contains 24 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাগভঙ্গি কী?

a) শব্দ ভঙ্গি
b) বাচ্য ভঙ্গি
c) নানা ভঙ্গিতে উচ্চারণ
d) মুখভঙ্গি
Answer: নানা ভঙ্গিতে উচ্চারণ

2. 'ময়না কথা কয় না' বাক্যটি-

a) বিবৃতিমূলক
b) প্রশ্নবাচক
c) ইচ্ছাসূচক
d) আদেশসূচক
Answer: বিবৃতিমূলক

3. কোনটি বিবৃতিমূলক বাক্য?

a) দীর্ঘজীবী হও
b) আহা আমি তো ভয়ে মরি
c) সে লন্ডন যাবে না
d) আমার ভিসাটা করে দাও ভাই
Answer: সে লন্ডন যাবে না

4. 'দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।'- এটি কী ধরনের বাক্য?

a) আদেশবাচক
b) বিবৃতিমূলক
c) বিস্ময়সূচক
d) ইচ্ছাসূচক
Answer: আদেশবাচক

5. কোথায় যাচ্ছ- এটি কোন ধরনের বাক্য?

a) আবেগবাচক বাক্য
b) প্রশ্নসূচক বাক্য
c) আদেশসূচক বাক্য
d) বিস্ময়সূচক বাক্য
Answer: প্রশ্নসূচক বাক্য
Explanation: প্রশ্নসূচক বাক্য (Interrogative sentence) : এ ধরনের বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । যথা : কোথায় যাচ্ছ? কী পড়ছ? কেন এসেছ? যাবে নাকি ?

6. 'দীর্ঘজীবী হও।'- এটি কী ধরনের বাক্য?

a) বিস্ময়সূচক
b) ইচ্ছাসূচক
c) বিবৃতিমূলক
d) আদেশবাচক
Answer: ইচ্ছাসূচক

7. "আহা, কি আনন্দ আকাশে বাতাসে!" - কোন ধরনের বাক্য?

a) বিবৃতিমূলক
b) আদেশসূচক
c) বিস্ময়বোধক
d) প্রশ্নবোধক
Answer: বিস্ময়বোধক

8. 'চুপটি করে বস' এটা কী ধরনের বাক্য?

a) আদেশমূলক
b) অনুরোধজ্ঞাপক
c) বিবৃতিমূলক
d) উপদেশমূলক
Answer: আদেশমূলক

9. 'পরীক্ষায় সফল হও'- এটি কোন প্রকার বাক্য?

a) বিবৃতিমূলক
b) ইচ্ছাসূচক
c) বিস্ময়সূচক
d) আদেশবাচক
Answer: ইচ্ছাসূচক

10. 'পরীক্ষায় সফল হও'- এটি কোন প্রকার বাক্য?

a) বিবৃতিমূলক
b) ইচ্ছাসূচক
c) বিস্ময়সূচক
d) আদেশবাচক
Answer: ইচ্ছাসূচক
Explanation: ইচ্ছাসূচক বাক্য (Optative sentence) : এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়। যথা : তোমার মঙ্গল হোক। ঈশ্বর তোমাকে জয়ী করুন। পরীক্ষায় সফল হও। দীর্ঘজীবী হও।

11. কোন বাক্যের বাগভঙ্গি আদর বোঝাতে ব্যবহৃত হয়েছে?

a) বেশ বেশ, খুব ভালো হয়েছে
b) ঈশ্বর তোমার মঙ্গল করুন
c) বড্ড শুকিয়ে গেছিস রে
d) কাজটা করে দাও না ভাই
Answer: বড্ড শুকিয়ে গেছিস রে

12. 'ছি; তোমার এ কাজ।'- বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

a) লজ্জা
b) ঘৃণা
c) ক্রোধ
d) ধিক্কার
Answer: ধিক্কার

13. 'তুমি এত নীচ' বাক্যটি দ্বারা কী প্রকাশ পেয়েছে?

a) বিরক্তি
b) লজ্জা
c) ধিক্কার
d) ঘৃণা
Answer: ঘৃণা

14. 'ছি! ছি! তার সঙ্গে পারলে না!'- বাক্যে কোন অর্থ প্রকাশ পেয়েছে?

a) লজ্জা
b) ধিক্কার
c) ঘৃণা
d) দুঃখ
Answer: লজ্জা

15. "তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।"- এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?

a) বিরক্তি
b) বিড়ম্বনা
c) ক্ষোভ
d) ঘৃণা
Answer: বিড়ম্বনা

16. 'তোমাকে আজই যেতে হবে'- এটা কী ধরনের বাক্য?

a) বিস্ময়বোধক
b) বিবৃতিমূলক
c) প্রার্থনাসূচক
d) আদেশসূচক
Answer: আদেশসূচক

17. "কী সাংঘাতিক ব্যাপার।"- এটা কী ধরনের বাক্য?

a) বিবৃতিমূলক
b) প্রশ্নমূলক
c) বিস্ময়সূচক
d) অনুরোধবাচক
Answer: বিস্ময়সূচক

18. কোনটি বিস্ময়সূচক বাক্য?

a) কী করবে?
b) সকলের মঙ্গল হোক।
c) জয়ী হও।
d) কী সুন্দর ফুল!
Answer: কী সুন্দর ফুল!

19. কোনটি প্রশ্নসূচক বাক্য?

a) কী খেলাই খেললে
b) আমি খেলব না
c) তুমি অবশ্যই খেলবে
d) তুমি কি খেলেছ
Answer: তুমি কি খেলেছ

20. "তোমাকে আজই যেতে হবে।"- এটা কী ধরনের বাক্য?

a) বিস্ময়সূচক
b) আদেশসূচক
c) প্রার্থনামূলক
d) বিবৃতিমূলক
Answer: আদেশসূচক

21. "খোদা আপনার মঙ্গল করুন" কী অর্থে ব্যবহার করা হয়েছে?

a) উপকার
b) প্রার্থনা
c) বিধান
d) কোনটাই নয়
Answer: প্রার্থনা

22. 'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে?

a) আদেশ
b) অনুরোধ
c) উপদেশ
d) সাধারণ
Answer: উপদেশ

23. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী?

a) ইচ্ছাসূচক
b) প্রশ্নসূচক
c) আদেশসূচক
d) বিস্ময়সূচক
Answer: আদেশসূচক

24. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?

a) তুই বাড়ি যা
b) ক্ষমা কর মোর অপরাধ
c) কাল একবার এসো
d) দূর হও
Answer: কাল একবার এসো

We hope বাক্যের শ্রেণিবিভাগ [মডেল টেস্ট -৪৭] these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Online · instant answers

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.