1. 'করণ' শব্দটির অর্থ-
a)
যা থেকে কিছু বিচ্যুত হয়
b)
যাকে স্বত্বত্যাগ করে দান
c)
যন্ত্র, সহায়ক বা উপায়
d)
ক্রিয়া সম্পাদনের সময়
Answer:
যন্ত্র, সহায়ক বা উপায়
2. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়?
a)
কর্তৃকারক
b)
কর্মকারক
c)
করণ কারক
d)
অপাদান কারক
Answer:
করণ কারক
3. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে?
a)
আমি স্কুলে যাচ্ছি
b)
তাড়াতাড়ি রিক্সা তাকো
c)
ছেলেরা মাঠে বল খেলে
d)
সে রাঙামাটি যাবে
Answer:
ছেলেরা মাঠে বল খেলে
4. ঘোড়াকে চাবুক মারে- 'চাবুক' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ২য়া
b)
করণে শূন্য
c)
কর্তায় ১মা
d)
করণে ৩য়া
Answer:
করণে শূন্য
5. ফুলে ফুলে ঘর ভরেছে- এ বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
করণে ৭মী
c)
অধিকরণে ৭মী
d)
অপাদানে ৭মী
Answer:
করণে ৭মী
6. এ কলমে ভালো লেখা হয় না- এখানে 'কলমে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
অধিকরণে ৭মী
c)
করণে ৭মী
d)
অপাদানে ৭মী
Answer:
করণে ৭মী
7. চেষ্টায় সব হয়- এখানে 'চেষ্টায়' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ২য়া
b)
করণে ৭মী
c)
অপাদানে ৬ষ্ঠী
d)
অধিকরণে ৭মী
Answer:
করণে ৭মী
8. কাউকে স্বত্বত্যাগ করে দান বুঝালে কোন কারক হয়?
a)
কর্তৃ
b)
কর্ম
c)
করণ
d)
সম্প্রদান
Answer:
সম্প্রদান
9. 'সৎ পাত্রে কন্যা দান'- এখানে 'সৎ পাত্রে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
অপাদানে ৭মী
c)
করণে ৭মী
d)
সম্প্রদানে ৭মী
Answer:
সম্প্রদানে ৭মী
10. নিমিত্তার্থে 'কে' বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?
a)
দ্বিতীয়া
b)
চতুর্থী
c)
পঞ্চমী
d)
ষষ্ঠী
Answer:
চতুর্থী
11. বেলা যে পড়ে এল, জলকে চল। - 'জলকে' কোন কারকে কোন বিভক্তি?
a)
করণে চতুর্থী
b)
কর্মে চতুর্থী
c)
নিমিত্তার্থে চতুর্থী
d)
সম্প্রদানে দ্বিতীয়া
Answer:
নিমিত্তার্থে চতুর্থী
12. "দুধ থেকে দই হয়"- এখানে 'দুধ থেকে' কোন অর্থে অপাদান?
a)
গৃহীত
b)
জাত
c)
বিচ্যুত
d)
আরম্ভ
Answer:
গৃহীত
13. অপাদান কারকের উদাহরণ কোনটি?
a)
তিলে তৈল আছে
b)
ফুলে ফুলে ঘর ভরেছে
c)
শুক্তি থেকে মুক্তো মেলে
d)
বাড়ি থেকে নদী দেখা যায়
Answer:
শুক্তি থেকে মুক্তো মেলে
14. 'জাত' অর্থে অপাদান কারক কোনটি?
a)
জমি থেকে ফসল পাই
b)
দুধ থেকে দই হয়
c)
মেঘ থেকে বৃষ্টি হয়
d)
শুক্তি থেকে মুক্তো মেলে
Answer:
জমি থেকে ফসল পাই
15. 'ট্রেন ঢাকা ছাড়ল।' এখানে 'ঢাকা' কোন কারকে শূন্য বিভক্তি?
a)
অধিকরণে
b)
করণে
c)
কর্মে
d)
অপাদানে
Answer:
অপাদানে
16. 'বোঁটা-আলগা ফল গাছে থাকে না।' এখানে 'বোঁটা-আলগা' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মকারকে প্রথমা
b)
অধিকরণে প্রথমা
c)
অপাদানে প্রথমা
d)
কর্তৃকারকে প্রথমা
Answer:
অপাদানে প্রথমা
Read More:
17. 'বাবাকে বড্ড ভয় পাই।' এখানে 'বাবাকে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ২য়া
b)
অপাদানে ২য়া
c)
কর্মে ৪র্থী
d)
অপাদানে ৫মী
Answer:
অপাদানে ২য়া
18. নিম্নরেখ শব্দের কোনটিতে অপাদান কারকে সপ্তমী বা 'এ' বিভক্তি আছে?
a)
বাবাকে ভয়ের কিছু নেই
b)
বোঁটা-আলগা ফল গাছে থাকে না
c)
লোকমুখে শুনেছি
d)
যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যে হয়
Answer:
লোকমুখে শুনেছি
19. 'পাপে বিরত হও।' 'পাপে' কোন কারকে কোন বিভক্তি?
a)
করণে সপ্তমী
b)
কর্মে সপ্তমী
c)
অপাদানে সপ্তমী
d)
কর্তায় সপ্তমী
Answer:
অপাদানে সপ্তমী
20. পাপে বিরত হও - বাক্যটিতে 'পাপে' কী অর্থে অপাদান কারক?
a)
গৃহীত
b)
ভীত
c)
বিরত
d)
রক্ষিত
Answer:
বিরত
21. "তিলে তৈল হয়"- এখানে 'তিলে' কোন কারকে কোন বিভক্তি?
a)
কর্মে ৭মী
b)
অপাদানে ৭মী
c)
করণে ৩য়া
d)
অধিকরণে ৫মী
Answer:
অপাদানে ৭মী
22. "আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?" - এখানে 'রাঘবে' কোন কারকে কোন বিভক্তি?
a)
অপাদানে সপ্তমী
b)
কর্তৃকারকে সপ্তমী
c)
অধিকরণে সপ্তমী
d)
কর্মে সপ্তমী
Answer:
অপাদানে সপ্তমী
23. "তিনি চট্টগ্রাম থেকে এসেছেন।"- এখানে 'চট্টগ্রাম' কোন কারক?
a)
কর্তৃকারক
b)
কর্মকারক
c)
অধিকরণ কারক
d)
অপাদান কারক
Answer:
অপাদান কারক
24. 'রামের চেয়ে শ্যাম বয়সে ছোট' কোন অপাদান কারক?
a)
আধারবাচক
b)
অবস্থাবাচক
c)
দূরত্ববাচক
d)
তারতম্যবাচক
Answer:
তারতম্যবাচক
25. অপাদানে ৫মী বিভক্তি কোনটি?
a)
আমা হতে একাজ হবে না সাধন
b)
ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায়
c)
দুধ হতে ঘি হয়
d)
বাড়ি হতে নদী দেখা যায়
Answer:
দুধ হতে ঘি হয়
26. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
a)
করণ কারক
b)
সম্প্রদান কারক
c)
অপাদান কারক
d)
অধিকরণ কারক
Answer:
সম্প্রদান কারক
27. করণে 'এ' বিভক্তির ব্যবহার হয়েছে যে বাক্যে-
a)
জলে বাষ্প ওঠে
b)
মেঘে ঢাকা তারা দেখা যায় না
c)
সূর্যোদয়ে পদ্ম ফোটে
d)
গোয়ালে বাঁধা গাই
Answer:
মেঘে ঢাকা তারা দেখা যায় না
28. 'ছেলেরা মাঠে বল খেলে'- এখানে করণ কারক প্রকাশ করে কোনটি?
a)
ছেলেরা
b)
মাঠে
c)
বল
d)
খেলে
Answer:
বল
29. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
a)
কালির দাগ সহজে ওঠে না
b)
বুদ্ধি খাটিয়ে কাজ কর
c)
দুধ থেকে দই হয়
d)
এ বৎসর খুব বন্যা হয়েছে
Answer:
বুদ্ধি খাটিয়ে কাজ কর
30. অপাদান কারক কোনটি?
a)
বনে বাঘ আছে
b)
ট্রেন স্টেশন ছেড়েছে
c)
গৃহহীনে গৃহ দাও
d)
জিজ্ঞাসিব জনে জনে
Answer:
ট্রেন স্টেশন ছেড়েছে